ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

রাশিয়াকে সামরিক সহায়তা বন্ধ উত্তর কোরিয়ার, দাবি ইউক্রেনের

ছবি : সংগৃহীত
ফলো করুন

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে রাশিয়ার এক শীর্ষ কূটনীতিকের মন্তব্যের জেরে মস্কোকে সামরিক সহায়তা সাময়িকভাবে বন্ধ করেছে উত্তর কোরিয়া বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা। কিয়েভের দাবি অনুযায়ী, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে সামরিক সহযোগিতা স্থগিতের বিষয়ে রাশিয়া ও উত্তর কোরিয়ার কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা অধিদপ্তর (এইচইউআর) জানিয়েছে, গত অক্টোবরে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকোর একটি মন্তব্য ঘিরে দুই মিত্রদেশের মধ্যে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়। এর পরই রাশিয়ায় সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানোর কার্যক্রমে সাময়িক নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয় পিয়ংইয়ং বলে দাবি করা হয়েছে।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থার বক্তব্য অনুযায়ী, রুদেনকো উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা প্রশমনে রাশিয়ার ভূমিকা রাখার কথা বলেছিলেন। তাঁর ওই অবস্থান উত্তর কোরিয়ার নেতৃত্ব ভালোভাবে নেয়নি।

কিয়েভের দাবি, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যকে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে বিদ্যমান মিত্রতা চুক্তির সঙ্গে অসংগতিপূর্ণ বলে মনে করেছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই।

ইউক্রেনীয় গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, চো সন হুই রাশিয়ার বক্তব্যকে ‘দুই দেশের মিত্রতা চুক্তির চেতনার সঙ্গে সংগতিপূর্ণ নয়’ বলে উল্লেখ করেন। এরপর উত্তর কোরিয়ার পক্ষ থেকে সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি করা হয়েছে।

তবে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এমন কোনো প্রকাশ্য ঘোষণা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

সহায়তা স্থগিতের সিদ্ধান্তের আওতায় রাশিয়ার সামরিক পরিবহন বিমানকে উত্তর কোরিয়ার আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার কথা জানিয়েছে ইউক্রেনের গোয়েন্দা বিভাগ।

একই সঙ্গে রাশিয়ায় কেএন-২৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ এবং নতুন করে কামানের গোলাবারুদ পাঠানোও বন্ধ রাখা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

শুধু অস্ত্র সরবরাহ নয়, রাশিয়ার ভূখণ্ডে উত্তর কোরিয়ার সেনাসংখ্যা বাড়ানোর পরিকল্পনাও আপাতত আটকে রয়েছে বলে জানিয়েছে কিয়েভ।

ইউক্রেনীয় গোয়েন্দাদের দাবি, রাশিয়া তার ভূখণ্ডে উত্তর কোরিয়ার সেনার সংখ্যা ৮ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৫০ হাজার করতে চেয়েছিল। কিন্তু মস্কোর সেই অনুরোধ আপাতত বাস্তবায়ন করছে না পিয়ংইয়ং।

তবে সামরিক সহযোগিতা স্থগিতের পেছনে রুদেনকোর যে বক্তব্যকে কারণ হিসেবে দেখানো হয়েছে, তার প্রকাশ্য প্রমাণ নিয়ে প্রশ্ন রয়েছে।

গত ২০ অক্টোবর রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুদেনকো দক্ষিণ কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নিয়ে কথা বলেছিলেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইউক্রেনে যা ঘটছে, তার সঙ্গে আমরা অন্য কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ককে যুক্ত করি না। তাই আমাদের দক্ষিণ কোরীয় অংশীদাররা যদি বাস্তব কোনো পদক্ষেপ নেয়, তাহলে অবশ্যই আমরা তা স্বাগত জানাব।’

অর্থাৎ প্রকাশ্যে পাওয়া তাঁর বক্তব্যে মূলত মস্কো ও সিউলের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি উঠে এসেছে। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা নিরসনে রাশিয়া মধ্যস্থতা করবে, এমন নির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে সামরিক সহায়তা বন্ধের দাবি সামনে আসার আগে গত ১৬ নভেম্বর মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ঘনিষ্ঠ সহযোগী এবং দেশটির পলিটব্যুরো প্রেসিডিয়ামের সদস্য চো ইয়ং ওন।

মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সামরিক সহযোগিতার ভিত্তি আরও শক্তিশালী হয় ২০২৪ সালের জুনে। ওই সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন।

এরপর ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক সহযোগী হয়ে ওঠে উত্তর কোরিয়া।

২০২৪ সালের শেষদিকে রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে অভিযানে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করা হয়। পাশাপাশি মস্কোকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কামানের গোলাবারুদসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহের তথ্যও সামনে আসে।

বিনিময়ে উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে সামরিক প্রযুক্তি, কাঁচামাল ও আর্থিক সহায়তা পাচ্ছে বলে ধারণা করা হয়। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে উত্তর কোরিয়ার সেনারা আধুনিক যুদ্ধক্ষেত্রে সরাসরি সামরিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন।

উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনীতে ১০ লাখের বেশি সক্রিয় সদস্য রয়েছেন। জনবল বিবেচনায় দেশটির সেনাবাহিনী বিশ্বের বৃহৎ সামরিক বাহিনীগুলোর একটি।

রাশিয়া এখনো বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহে উত্তর কোরিয়ার সহযোগিতার ওপর নির্ভরশীল। ফলে সামরিক সহায়তা বন্ধের দাবি সত্য হলে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার ওপর এর প্রভাব পড়তে পারে।

তবে ইউক্রেনের গোয়েন্দা বিভাগের দাবি প্রকাশের পরও মস্কো ও পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

ফলে উত্তর কোরিয়া সত্যিই সামরিক সহায়তা স্থগিত করেছে কি না, কিংবা দুই দেশের মধ্যে কূটনৈতিক বিরোধ কতটা গভীর হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

সূত্র : রয়টার্স

ট্যাগ : রাশিয়া উত্তর কোরিয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

রাশিয়াকে সামরিক সহায়তা বন্ধ উত্তর কোরিয়ার, দাবি ইউক্রেনের

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে রাশিয়ার এক শীর্ষ কূটনীতিকের মন্তব্যের জেরে মস্কোকে সামরিক সহায়তা সাময়িকভাবে বন্ধ করেছে উত্তর কোরিয়া বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা। কিয়েভের দাবি অনুযায়ী, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে সামরিক সহযোগিতা স্থগিতের বিষয়ে রাশিয়া ও উত্তর কোরিয়ার কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা অধিদপ্তর (এইচইউআর) জানিয়েছে, গত অক্টোবরে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকোর একটি মন্তব্য ঘিরে দুই মিত্রদেশের মধ্যে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়। এর পরই রাশিয়ায় সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানোর কার্যক্রমে সাময়িক নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয় পিয়ংইয়ং বলে দাবি করা হয়েছে।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থার বক্তব্য অনুযায়ী, রুদেনকো উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা প্রশমনে রাশিয়ার ভূমিকা রাখার কথা বলেছিলেন। তাঁর ওই অবস্থান উত্তর কোরিয়ার নেতৃত্ব ভালোভাবে নেয়নি।

কিয়েভের দাবি, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যকে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে বিদ্যমান মিত্রতা চুক্তির সঙ্গে অসংগতিপূর্ণ বলে মনে করেছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই।

ইউক্রেনীয় গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, চো সন হুই রাশিয়ার বক্তব্যকে ‘দুই দেশের মিত্রতা চুক্তির চেতনার সঙ্গে সংগতিপূর্ণ নয়’ বলে উল্লেখ করেন। এরপর উত্তর কোরিয়ার পক্ষ থেকে সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি করা হয়েছে।

তবে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এমন কোনো প্রকাশ্য ঘোষণা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

সহায়তা স্থগিতের সিদ্ধান্তের আওতায় রাশিয়ার সামরিক পরিবহন বিমানকে উত্তর কোরিয়ার আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার কথা জানিয়েছে ইউক্রেনের গোয়েন্দা বিভাগ।

একই সঙ্গে রাশিয়ায় কেএন-২৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ এবং নতুন করে কামানের গোলাবারুদ পাঠানোও বন্ধ রাখা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

শুধু অস্ত্র সরবরাহ নয়, রাশিয়ার ভূখণ্ডে উত্তর কোরিয়ার সেনাসংখ্যা বাড়ানোর পরিকল্পনাও আপাতত আটকে রয়েছে বলে জানিয়েছে কিয়েভ।

ইউক্রেনীয় গোয়েন্দাদের দাবি, রাশিয়া তার ভূখণ্ডে উত্তর কোরিয়ার সেনার সংখ্যা ৮ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৫০ হাজার করতে চেয়েছিল। কিন্তু মস্কোর সেই অনুরোধ আপাতত বাস্তবায়ন করছে না পিয়ংইয়ং।

তবে সামরিক সহযোগিতা স্থগিতের পেছনে রুদেনকোর যে বক্তব্যকে কারণ হিসেবে দেখানো হয়েছে, তার প্রকাশ্য প্রমাণ নিয়ে প্রশ্ন রয়েছে।

গত ২০ অক্টোবর রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুদেনকো দক্ষিণ কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নিয়ে কথা বলেছিলেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইউক্রেনে যা ঘটছে, তার সঙ্গে আমরা অন্য কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ককে যুক্ত করি না। তাই আমাদের দক্ষিণ কোরীয় অংশীদাররা যদি বাস্তব কোনো পদক্ষেপ নেয়, তাহলে অবশ্যই আমরা তা স্বাগত জানাব।’

অর্থাৎ প্রকাশ্যে পাওয়া তাঁর বক্তব্যে মূলত মস্কো ও সিউলের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি উঠে এসেছে। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা নিরসনে রাশিয়া মধ্যস্থতা করবে, এমন নির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে সামরিক সহায়তা বন্ধের দাবি সামনে আসার আগে গত ১৬ নভেম্বর মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ঘনিষ্ঠ সহযোগী এবং দেশটির পলিটব্যুরো প্রেসিডিয়ামের সদস্য চো ইয়ং ওন।

মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সামরিক সহযোগিতার ভিত্তি আরও শক্তিশালী হয় ২০২৪ সালের জুনে। ওই সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন।

এরপর ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক সহযোগী হয়ে ওঠে উত্তর কোরিয়া।

২০২৪ সালের শেষদিকে রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে অভিযানে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করা হয়। পাশাপাশি মস্কোকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কামানের গোলাবারুদসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহের তথ্যও সামনে আসে।

বিনিময়ে উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে সামরিক প্রযুক্তি, কাঁচামাল ও আর্থিক সহায়তা পাচ্ছে বলে ধারণা করা হয়। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে উত্তর কোরিয়ার সেনারা আধুনিক যুদ্ধক্ষেত্রে সরাসরি সামরিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন।

উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনীতে ১০ লাখের বেশি সক্রিয় সদস্য রয়েছেন। জনবল বিবেচনায় দেশটির সেনাবাহিনী বিশ্বের বৃহৎ সামরিক বাহিনীগুলোর একটি।

রাশিয়া এখনো বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহে উত্তর কোরিয়ার সহযোগিতার ওপর নির্ভরশীল। ফলে সামরিক সহায়তা বন্ধের দাবি সত্য হলে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার ওপর এর প্রভাব পড়তে পারে।

তবে ইউক্রেনের গোয়েন্দা বিভাগের দাবি প্রকাশের পরও মস্কো ও পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

ফলে উত্তর কোরিয়া সত্যিই সামরিক সহায়তা স্থগিত করেছে কি না, কিংবা দুই দেশের মধ্যে কূটনৈতিক বিরোধ কতটা গভীর হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

সূত্র : রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ