ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

হাফ ভাড়া নিয়ে ছাত্রীকে হেনস্তা, ঢাবিতে ২৪ বাস আটক

ছবি: সংগৃহীত
ফলো করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বাসের ভাড়া নিয়ে দুর্ব্যবহারের অভিযোগে ঠিকানা পরিবহনের ২৪টি বাস আটকে প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে পরিবহন মালিকপক্ষ ক্ষমা চেয়ে মুচলেকা দেওয়া এবং অভিযুক্ত দুই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে রাজধানীর নীলক্ষেত মোড় থেকে বাসগুলো আটকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে নিয়ে যান শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যস্থতায় পরিবহন মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। বেলা আড়াইটার পর বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

ঘটনার সূত্রপাত শুক্রবার (২৭ নভেম্বর) সকালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থী তাঁর মা ও বোনকে নিয়ে রাজধানীর সিটি কলেজ এলাকা থেকে সাভারের বাইপাইল যাচ্ছিলেন। তাঁরা ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠার পর ভাড়া নিয়ে বাসের সহকারীর সঙ্গে বিরোধ তৈরি হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, বাসের সহকারী তাঁদের কাছে ৯০ টাকা ভাড়া দাবি করেন। কিন্তু ওই পথে ভাড়া ৭০ টাকা বলে জানতেন তিনি। এ নিয়ে আপত্তি জানানোর পাশাপাশি নিজের শিক্ষার্থী পরিচয়পত্র দেখিয়ে অর্ধেক ভাড়া দেওয়ার কথা বলেন।

তবে বাসের কর্মীরা হাফ ভাড়া নিতে রাজি হননি। একপর্যায়ে তাঁকে পুরো ভাড়া পরিশোধ করতে হয়। অভিযোগ অনুযায়ী, ভাড়া দেওয়ার পরও বাসের সহকারী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।

শিক্ষার্থী জানান, বিরোধের সময় বাসের চালক ক্ষুব্ধ হয়ে বলেন, এরপর থেকে আর কোনো শিক্ষার্থীর কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়া হবে না। সবাইকে সম্পূর্ণ ভাড়া দিতে হবে।

অসদাচরণের ঘটনা এখানেই শেষ হয়নি বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থী। বাস থেকে নামার সময় তাঁর মা পরিবহনকর্মীর আচরণের প্রতিবাদ করলে সহকারী তাঁকেও ‘বেয়াদব’ বলে অপমান করেন। এমনকি তাঁদের বিনা ভাড়ায় পরিবহন করলেও পোষাবে না বলে মন্তব্য করেন তিনি।

ঘটনাটি জানাজানি হলে ক্ষোভ প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার সকালে তাঁরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে ঠিকানা পরিবহনের বাসগুলো ক্যাম্পাসে নিয়ে আসেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুনুর রশিদ তুহিন জানান, ভুক্তভোগী নারী শিক্ষার্থী তাঁদের বন্ধু। বাসের কর্মীদের অসদাচরণের বিষয়টি জানার পর তাঁরা প্রতিবাদের সিদ্ধান্ত নেন।

তুহিনের ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থীদের দাবির মধ্যে ছিল ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা, অভিযুক্ত দুই কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং ভবিষ্যতে কোনো শিক্ষার্থীর সঙ্গে এ ধরনের আচরণ না করার নিশ্চয়তা।

পরিস্থিতি সমাধানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম শিক্ষার্থী ও পরিবহন মালিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসে।

আলোচনায় পরিবহন মালিকপক্ষ ঘটনার জন্য ক্ষমা চায় এবং শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়। অভিযুক্ত চালক ও সহকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়েও সম্মতি জানায় তারা।

মামুনুর রশিদ তুহিন জানান, এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য পরিবহন মালিকপক্ষকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং জানান, শিক্ষার্থীরা বাসগুলো ক্যাম্পাসে নিয়ে এলেও কোনো ভাঙচুর বা অসদাচরণের ঘটনা ঘটেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানের উদ্যোগ নেয়।

প্রক্টরের তথ্য অনুযায়ী, ঠিকানা পরিবহনের মালিকপক্ষ ভবিষ্যতে কোনো শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণ না করার অঙ্গীকার করে লিখিত মুচলেকা দিয়েছে।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের দাবিগুলো লিখিতভাবে গ্রহণ করা হবে। পরে পরিবহন মালিকপক্ষের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে এসব বিষয়ে আবারও আলোচনা করা হবে।

শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, গণপরিবহনে যাতায়াতকারী কোনো শিক্ষার্থীর সঙ্গেই যেন দুর্ব্যবহার করা না হয়, সে বিষয়ে পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া শুক্রবারসহ সপ্তাহের সাত দিন শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ায় যাতায়াতের বিষয়টি স্পষ্ট করতে নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রক্টর।

ভবিষ্যতে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে পরিবহন মালিকপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরিবহন কর্তৃপক্ষের ক্ষমা প্রার্থনা, মুচলেকা এবং অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পর শনিবার দুপুরে আটকে রাখা বাসগুলো ছেড়ে দেন শিক্ষার্থীরা।

ট্যাগ : ঢাকা বিশ্ববিদ্যালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

হাফ ভাড়া নিয়ে ছাত্রীকে হেনস্তা, ঢাবিতে ২৪ বাস আটক

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বাসের ভাড়া নিয়ে দুর্ব্যবহারের অভিযোগে ঠিকানা পরিবহনের ২৪টি বাস আটকে প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে পরিবহন মালিকপক্ষ ক্ষমা চেয়ে মুচলেকা দেওয়া এবং অভিযুক্ত দুই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে রাজধানীর নীলক্ষেত মোড় থেকে বাসগুলো আটকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে নিয়ে যান শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যস্থতায় পরিবহন মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। বেলা আড়াইটার পর বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

ঘটনার সূত্রপাত শুক্রবার (২৭ নভেম্বর) সকালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থী তাঁর মা ও বোনকে নিয়ে রাজধানীর সিটি কলেজ এলাকা থেকে সাভারের বাইপাইল যাচ্ছিলেন। তাঁরা ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠার পর ভাড়া নিয়ে বাসের সহকারীর সঙ্গে বিরোধ তৈরি হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, বাসের সহকারী তাঁদের কাছে ৯০ টাকা ভাড়া দাবি করেন। কিন্তু ওই পথে ভাড়া ৭০ টাকা বলে জানতেন তিনি। এ নিয়ে আপত্তি জানানোর পাশাপাশি নিজের শিক্ষার্থী পরিচয়পত্র দেখিয়ে অর্ধেক ভাড়া দেওয়ার কথা বলেন।

তবে বাসের কর্মীরা হাফ ভাড়া নিতে রাজি হননি। একপর্যায়ে তাঁকে পুরো ভাড়া পরিশোধ করতে হয়। অভিযোগ অনুযায়ী, ভাড়া দেওয়ার পরও বাসের সহকারী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।

শিক্ষার্থী জানান, বিরোধের সময় বাসের চালক ক্ষুব্ধ হয়ে বলেন, এরপর থেকে আর কোনো শিক্ষার্থীর কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়া হবে না। সবাইকে সম্পূর্ণ ভাড়া দিতে হবে।

অসদাচরণের ঘটনা এখানেই শেষ হয়নি বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থী। বাস থেকে নামার সময় তাঁর মা পরিবহনকর্মীর আচরণের প্রতিবাদ করলে সহকারী তাঁকেও ‘বেয়াদব’ বলে অপমান করেন। এমনকি তাঁদের বিনা ভাড়ায় পরিবহন করলেও পোষাবে না বলে মন্তব্য করেন তিনি।

ঘটনাটি জানাজানি হলে ক্ষোভ প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার সকালে তাঁরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে ঠিকানা পরিবহনের বাসগুলো ক্যাম্পাসে নিয়ে আসেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুনুর রশিদ তুহিন জানান, ভুক্তভোগী নারী শিক্ষার্থী তাঁদের বন্ধু। বাসের কর্মীদের অসদাচরণের বিষয়টি জানার পর তাঁরা প্রতিবাদের সিদ্ধান্ত নেন।

তুহিনের ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থীদের দাবির মধ্যে ছিল ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা, অভিযুক্ত দুই কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং ভবিষ্যতে কোনো শিক্ষার্থীর সঙ্গে এ ধরনের আচরণ না করার নিশ্চয়তা।

পরিস্থিতি সমাধানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম শিক্ষার্থী ও পরিবহন মালিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসে।

আলোচনায় পরিবহন মালিকপক্ষ ঘটনার জন্য ক্ষমা চায় এবং শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়। অভিযুক্ত চালক ও সহকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়েও সম্মতি জানায় তারা।

মামুনুর রশিদ তুহিন জানান, এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য পরিবহন মালিকপক্ষকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং জানান, শিক্ষার্থীরা বাসগুলো ক্যাম্পাসে নিয়ে এলেও কোনো ভাঙচুর বা অসদাচরণের ঘটনা ঘটেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানের উদ্যোগ নেয়।

প্রক্টরের তথ্য অনুযায়ী, ঠিকানা পরিবহনের মালিকপক্ষ ভবিষ্যতে কোনো শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণ না করার অঙ্গীকার করে লিখিত মুচলেকা দিয়েছে।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের দাবিগুলো লিখিতভাবে গ্রহণ করা হবে। পরে পরিবহন মালিকপক্ষের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে এসব বিষয়ে আবারও আলোচনা করা হবে।

শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, গণপরিবহনে যাতায়াতকারী কোনো শিক্ষার্থীর সঙ্গেই যেন দুর্ব্যবহার করা না হয়, সে বিষয়ে পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া শুক্রবারসহ সপ্তাহের সাত দিন শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ায় যাতায়াতের বিষয়টি স্পষ্ট করতে নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রক্টর।

ভবিষ্যতে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে পরিবহন মালিকপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরিবহন কর্তৃপক্ষের ক্ষমা প্রার্থনা, মুচলেকা এবং অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পর শনিবার দুপুরে আটকে রাখা বাসগুলো ছেড়ে দেন শিক্ষার্থীরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ