ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

গণনৃশংসতায় ভেটো ক্ষমতা সীমিতের উদ্যোগে যুক্ত হচ্ছে বাংলাদেশ

গণনৃশংসতায় ভেটো ক্ষমতা সীমিতের উদ্যোগে যুক্ত হচ্ছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
ফলো করুন

গণহত্যা ও বড় ধরনের মানবিক বিপর্যয়ের ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যাতে কার্যকর পদক্ষেপ নিতে বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যে ভেটো ক্ষমতার ব্যবহার সীমিত করার আন্তর্জাতিক উদ্যোগে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

এ বিষয়ে ফ্রান্স ও মেক্সিকোর নেওয়া উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার অঙ্গীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার প্যারিসে ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোটের সঙ্গে বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে বৈঠকের এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দুই মন্ত্রী জাতিসংঘের কার্যকারিতা বাড়ানো, বহুপাক্ষিক সহযোগিতা জোরদার এবং আন্তর্জাতিক সংকট ও সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।

ফরাসি-মেক্সিকান উদ্যোগটির মূল লক্ষ্য হলো, গণনৃশংসতার মতো গুরুতর পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা যেন স্বেচ্ছায় ভেটো প্রয়োগ থেকে বিরত থাকেন। এর মাধ্যমে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের সময় নিরাপত্তা পরিষদের অচলাবস্থা এড়ানো সম্ভব হবে।

উদ্যোগটির পক্ষে আন্তর্জাতিক সমর্থন বাড়াতে জাতিসংঘ সাধারণ পরিষদের ভেতরে দুই দেশ কীভাবে সমন্বিতভাবে কাজ করতে পারে, তা নিয়েও আলোচনা করেন খলিলুর রহমান ও জ্যাঁ-নোয়েল বারোট।

এ ছাড়া রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের পর দায়মুক্তির সংস্কৃতি প্রতিরোধে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই মন্ত্রী।

আন্তর্জাতিক আইনের আওতায় জবাবদিহিতা নিশ্চিত করা এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বহুপক্ষীয় উদ্যোগ শক্তিশালী করার বিষয়েও বাংলাদেশ ও ফ্রান্সের অভিন্ন অবস্থান উঠে আসে বৈঠকে।

পাশাপাশি অর্থনীতি, সংস্কৃতি, একাডেমিক বিনিময় ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করে উভয় পক্ষ।

ট্যাগ : ফ্রান্স বাংলাদেশ জাতিসংঘ মেক্সিকো

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


গণনৃশংসতায় ভেটো ক্ষমতা সীমিতের উদ্যোগে যুক্ত হচ্ছে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

গণহত্যা ও বড় ধরনের মানবিক বিপর্যয়ের ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যাতে কার্যকর পদক্ষেপ নিতে বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যে ভেটো ক্ষমতার ব্যবহার সীমিত করার আন্তর্জাতিক উদ্যোগে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

এ বিষয়ে ফ্রান্স ও মেক্সিকোর নেওয়া উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার অঙ্গীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার প্যারিসে ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোটের সঙ্গে বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে বৈঠকের এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দুই মন্ত্রী জাতিসংঘের কার্যকারিতা বাড়ানো, বহুপাক্ষিক সহযোগিতা জোরদার এবং আন্তর্জাতিক সংকট ও সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।

ফরাসি-মেক্সিকান উদ্যোগটির মূল লক্ষ্য হলো, গণনৃশংসতার মতো গুরুতর পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা যেন স্বেচ্ছায় ভেটো প্রয়োগ থেকে বিরত থাকেন। এর মাধ্যমে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের সময় নিরাপত্তা পরিষদের অচলাবস্থা এড়ানো সম্ভব হবে।

উদ্যোগটির পক্ষে আন্তর্জাতিক সমর্থন বাড়াতে জাতিসংঘ সাধারণ পরিষদের ভেতরে দুই দেশ কীভাবে সমন্বিতভাবে কাজ করতে পারে, তা নিয়েও আলোচনা করেন খলিলুর রহমান ও জ্যাঁ-নোয়েল বারোট।

এ ছাড়া রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের পর দায়মুক্তির সংস্কৃতি প্রতিরোধে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই মন্ত্রী।

আন্তর্জাতিক আইনের আওতায় জবাবদিহিতা নিশ্চিত করা এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বহুপক্ষীয় উদ্যোগ শক্তিশালী করার বিষয়েও বাংলাদেশ ও ফ্রান্সের অভিন্ন অবস্থান উঠে আসে বৈঠকে।

পাশাপাশি অর্থনীতি, সংস্কৃতি, একাডেমিক বিনিময় ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করে উভয় পক্ষ।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ