ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

ছয় মাসে এলএনজি আমদানিতে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি

ছবি: সংগৃহীত
ফলো করুন

এলএনজি আমদানিতে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে গিয়ে আর্থিক চাপে পড়ছে সরকার। চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে এ খাতে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় উৎসের ব্যবহার বাড়ানো না গেলে দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে শুরু হওয়া চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিদ্যুৎ উৎপাদন বাড়ানোই জ্বালানি সংকট মোকাবিলার একমাত্র উপায় নয়। উৎপাদনের পাশাপাশি সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার দক্ষতাও বাড়াতে হবে। এলএনজি আমদানিতে ভর্তুকি দিতে গিয়ে সরকারের ওপর বড় ধরনের আর্থিক বোঝা তৈরি হচ্ছে। এ কারণে আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে সরকারের লক্ষ্যের কথাও তুলে ধরেন উপদেষ্টা। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে এক হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এই বরাদ্দ থেকে গ্রামের মানুষ ৬ শতাংশ সুদে ১২ বছরে পরিশোধযোগ্য ঋণ নিয়ে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ পাবেন। সরকারি ও বাণিজ্যিক ভবনের ছাদ ছাড়াও উপযুক্ত কৃষিজমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশি ও বিদেশি বিভিন্ন লবির প্রভাবে জীবাশ্ম জ্বালানি দেশের জ্বালানি খাতে কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক আধিপত্য তৈরি করেছে। এই প্রভাব থেকে বেরিয়ে আসতে নবায়নযোগ্য জ্বালানিকে কেবল বিকল্প হিসেবে বিবেচনা করলে চলবে না; জাতীয় জ্বালানিব্যবস্থায় এটিকে অগ্রাধিকার দিতে হবে।

সম্মেলনে স্বাগত বক্তব্যে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোটের (বিডব্লিউজিইডি) সদস্যসচিব হাসান মেহেদী বলেন, প্রচলিত নীতিতে নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় দেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সম্ভাবনা আরও বেশি। এই সম্ভাবনা কাজে লাগাতে বড় বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরতা কমিয়ে সাধারণ মানুষকে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে হবে।

তিনি আরও বলেন, সুন্দরবনের হিরণ পয়েন্ট ও মোংলার মতো পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় নতুন পাঁচটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা গ্রহণযোগ্য নয়। এলএনজি আমদানিতে বিপুল অর্থ ব্যয় না করে সেই অর্থ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যাবে। একই সঙ্গে বিকেন্দ্রীভূত ও জনগণের মালিকানাভিত্তিক বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন লইয়ার্স ফর এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (লিড) প্রধান নির্বাহী আবদুল্লাহ আল নোমান এবং সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থনীতিবিদ আশানুর রহমান। অধিবেশনে সভাপতিত্ব করেন বিডব্লিউজিইডির আহ্বায়ক ড. কাজী মারুফুল ইসলাম।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাড়ে তিন শতাধিক অংশীজন অংশ নিচ্ছেন। তিন দিনে মোট ১৩টি অধিবেশনে জ্বালানি নীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, এলএনজি ও কয়লাভিত্তিক জ্বালানির ঝুঁকি, জ্বালানি রূপান্তরে অর্থায়ন, আঞ্চলিক সহযোগিতা এবং শিল্প খাতে কার্বন নিঃসরণ কমানোর বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানির প্রসারে স্থানীয় সরকারের ভূমিকা, তরুণদের কর্মসংস্থান এবং জ্বালানি খাতে নারী, শ্রমিক ও আদিবাসীদের অংশগ্রহণ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

২০২৩ সালের এপ্রিলে প্রথম বাংলাদেশ জ্বালানি সম্মেলন অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ২০২৪ ও ২০২৫ সালে দ্বিতীয় ও তৃতীয় সম্মেলন আয়োজন করা হয়। বিডব্লিউজিইডির উদ্যোগে দেশের ১৪টি সংগঠনের সহযোগিতায় এবার চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনের বিভিন্ন অধিবেশনে উঠে আসা সুপারিশের ভিত্তিতে শেষ দিনে একটি ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে।

ট্যাগ : এলএনজি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

ছয় মাসে এলএনজি আমদানিতে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

এলএনজি আমদানিতে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে গিয়ে আর্থিক চাপে পড়ছে সরকার। চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে এ খাতে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় উৎসের ব্যবহার বাড়ানো না গেলে দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে শুরু হওয়া চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিদ্যুৎ উৎপাদন বাড়ানোই জ্বালানি সংকট মোকাবিলার একমাত্র উপায় নয়। উৎপাদনের পাশাপাশি সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার দক্ষতাও বাড়াতে হবে। এলএনজি আমদানিতে ভর্তুকি দিতে গিয়ে সরকারের ওপর বড় ধরনের আর্থিক বোঝা তৈরি হচ্ছে। এ কারণে আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে সরকারের লক্ষ্যের কথাও তুলে ধরেন উপদেষ্টা। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে এক হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এই বরাদ্দ থেকে গ্রামের মানুষ ৬ শতাংশ সুদে ১২ বছরে পরিশোধযোগ্য ঋণ নিয়ে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ পাবেন। সরকারি ও বাণিজ্যিক ভবনের ছাদ ছাড়াও উপযুক্ত কৃষিজমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশি ও বিদেশি বিভিন্ন লবির প্রভাবে জীবাশ্ম জ্বালানি দেশের জ্বালানি খাতে কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক আধিপত্য তৈরি করেছে। এই প্রভাব থেকে বেরিয়ে আসতে নবায়নযোগ্য জ্বালানিকে কেবল বিকল্প হিসেবে বিবেচনা করলে চলবে না; জাতীয় জ্বালানিব্যবস্থায় এটিকে অগ্রাধিকার দিতে হবে।

সম্মেলনে স্বাগত বক্তব্যে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোটের (বিডব্লিউজিইডি) সদস্যসচিব হাসান মেহেদী বলেন, প্রচলিত নীতিতে নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় দেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সম্ভাবনা আরও বেশি। এই সম্ভাবনা কাজে লাগাতে বড় বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরতা কমিয়ে সাধারণ মানুষকে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে হবে।

তিনি আরও বলেন, সুন্দরবনের হিরণ পয়েন্ট ও মোংলার মতো পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় নতুন পাঁচটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা গ্রহণযোগ্য নয়। এলএনজি আমদানিতে বিপুল অর্থ ব্যয় না করে সেই অর্থ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যাবে। একই সঙ্গে বিকেন্দ্রীভূত ও জনগণের মালিকানাভিত্তিক বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন লইয়ার্স ফর এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (লিড) প্রধান নির্বাহী আবদুল্লাহ আল নোমান এবং সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থনীতিবিদ আশানুর রহমান। অধিবেশনে সভাপতিত্ব করেন বিডব্লিউজিইডির আহ্বায়ক ড. কাজী মারুফুল ইসলাম।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাড়ে তিন শতাধিক অংশীজন অংশ নিচ্ছেন। তিন দিনে মোট ১৩টি অধিবেশনে জ্বালানি নীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, এলএনজি ও কয়লাভিত্তিক জ্বালানির ঝুঁকি, জ্বালানি রূপান্তরে অর্থায়ন, আঞ্চলিক সহযোগিতা এবং শিল্প খাতে কার্বন নিঃসরণ কমানোর বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানির প্রসারে স্থানীয় সরকারের ভূমিকা, তরুণদের কর্মসংস্থান এবং জ্বালানি খাতে নারী, শ্রমিক ও আদিবাসীদের অংশগ্রহণ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

২০২৩ সালের এপ্রিলে প্রথম বাংলাদেশ জ্বালানি সম্মেলন অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ২০২৪ ও ২০২৫ সালে দ্বিতীয় ও তৃতীয় সম্মেলন আয়োজন করা হয়। বিডব্লিউজিইডির উদ্যোগে দেশের ১৪টি সংগঠনের সহযোগিতায় এবার চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনের বিভিন্ন অধিবেশনে উঠে আসা সুপারিশের ভিত্তিতে শেষ দিনে একটি ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ