ঢাকা, বাংলাদেশ
২৬° ঢাকা · প্রায় পরিষ্কার ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

গোপালগঞ্জে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন, ৫ লাখ টাকা দাবির অভিযোগ

ছবি : সংগৃহীত
ফলো করুন

ঢাকা থেকে পিরোজপুর যাওয়ার পথে গোপালগঞ্জে যাত্রীবাহী বাস থামিয়ে ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে নির্যাতন ও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করা হয়েছে। পাশাপাশি বিএনপি ও ছাত্রদলকে নিয়ে জোর করে আপত্তিকর বক্তব্য দেওয়ানোর ভিডিও ধারণ করে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছে।

এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির খান। বর্তমানে তিনি পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আটটার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে ঘটনাটি ঘটে বলে অভিযোগ করেন সাব্বির। শুক্রবার (২৭ নভেম্বর) তাঁর অভিযোগ ও চিকিৎসাধীন থাকার খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

সাব্বির খানের গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলায়। তিনি মৃত মো. আলকাস খানের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির জানান, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর নর্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে পিরোজপুরের উদ্দেশে রওনা হন তিনি।

যাত্রাপথে পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে তাঁর কথাবার্তা হয়। একপর্যায়ে ওই ব্যক্তিকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা জানান। পরে সেই ব্যক্তি তাঁর ফেসবুক অ্যাকাউন্ট দেখে ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি জানতে পারেন।

সাব্বিরের দাবি, পরিচয় জানার পর ওই যাত্রী বাসের পেছনের দিকে গিয়ে মুঠোফোনে কারও সঙ্গে কথা বলেন। এর কিছুক্ষণ পর গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে বাসটি থামানো হয়।

তিনি অভিযোগ করেন, প্রায় ২০ জনের একটি দল বাসে উঠে তাঁকে জোরপূর্বক নামিয়ে নিয়ে যায়। তাঁদের কয়েকজনের কাছে অস্ত্র ছিল।

সাব্বিরের ভাষ্য অনুযায়ী, তাঁকে বাস থেকে নামানোর পর একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে লাঠি ও হকিস্টিক দিয়ে মারধর করা হয়। হামলাকারীরা তাঁর কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণও দাবি করেন।

শুধু মারধর নয়, তাঁর রাজনৈতিক পরিচয় নিয়েও চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ করেন ছাত্রদলের এই নেতা।

তিনি জানান, হামলাকারীরা তাঁর পিঠে অস্ত্র ঠেকিয়ে বিএনপি ও ছাত্রদল সম্পর্কে আপত্তিকর বক্তব্য দিতে বাধ্য করেন। পরে সেই বক্তব্য ভিডিও করে তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়।

এ সময় তাঁর মুঠোফোন ও পকেটে থাকা প্রায় ১৩ হাজার টাকা নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন সাব্বির।

একপর্যায়ে হামলাকারীদের কাছ থেকে পালিয়ে যেতে সক্ষম হন তিনি। একটি মাঠ পেরিয়ে বিকল্প পথ ধরে মূল সড়কে পৌঁছান। পরে অন্য একটি বাসে উঠে পিরোজপুরের উদ্দেশে যাত্রা করেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরে পৌঁছালে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা শহরের সিও অফিস মোড় থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালে উপস্থিত হন।

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভিডিও কলের মাধ্যমে সাব্বিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, ঘটনার খবর পাওয়ার পর তাঁরা দ্রুত হাসপাতালে যান এবং আহত নেতার চিকিৎসার ব্যবস্থা করেন।

তিনি জানান, বিষয়টি নিয়ে পিরোজপুর সদর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি রয়েছে।

এদিকে পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক কে এম আসিফ আহাম্মেদ জানিয়েছেন, সাব্বিরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আঘাতের কারণে শরীরের বেশ কিছু অংশে কালো দাগ তৈরি হয়েছে।

চিকিৎসক জানান, রাতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, গোপালগঞ্জে বাস থেকে এক ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ সম্পর্কে তিনি অবগত হয়েছেন।

সাব্বির পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানতে পেরে পুলিশ পাঠিয়ে তাঁর সঙ্গে কথা বলা হয়েছে। পুলিশ তাঁর কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ সংগ্রহ করেছে।

তবে শুক্রবার পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানান ওসি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার বিষয়ে এখনো পুলিশের তদন্তের ফল প্রকাশিত হয়নি।

ট্যাগ : গোপালগঞ্জ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন, ৫ লাখ টাকা দাবির অভিযোগ

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকা থেকে পিরোজপুর যাওয়ার পথে গোপালগঞ্জে যাত্রীবাহী বাস থামিয়ে ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে নির্যাতন ও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করা হয়েছে। পাশাপাশি বিএনপি ও ছাত্রদলকে নিয়ে জোর করে আপত্তিকর বক্তব্য দেওয়ানোর ভিডিও ধারণ করে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছে।

এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির খান। বর্তমানে তিনি পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আটটার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে ঘটনাটি ঘটে বলে অভিযোগ করেন সাব্বির। শুক্রবার (২৭ নভেম্বর) তাঁর অভিযোগ ও চিকিৎসাধীন থাকার খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

সাব্বির খানের গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলায়। তিনি মৃত মো. আলকাস খানের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির জানান, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর নর্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে পিরোজপুরের উদ্দেশে রওনা হন তিনি।

যাত্রাপথে পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে তাঁর কথাবার্তা হয়। একপর্যায়ে ওই ব্যক্তিকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা জানান। পরে সেই ব্যক্তি তাঁর ফেসবুক অ্যাকাউন্ট দেখে ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি জানতে পারেন।

সাব্বিরের দাবি, পরিচয় জানার পর ওই যাত্রী বাসের পেছনের দিকে গিয়ে মুঠোফোনে কারও সঙ্গে কথা বলেন। এর কিছুক্ষণ পর গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে বাসটি থামানো হয়।

তিনি অভিযোগ করেন, প্রায় ২০ জনের একটি দল বাসে উঠে তাঁকে জোরপূর্বক নামিয়ে নিয়ে যায়। তাঁদের কয়েকজনের কাছে অস্ত্র ছিল।

সাব্বিরের ভাষ্য অনুযায়ী, তাঁকে বাস থেকে নামানোর পর একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে লাঠি ও হকিস্টিক দিয়ে মারধর করা হয়। হামলাকারীরা তাঁর কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণও দাবি করেন।

শুধু মারধর নয়, তাঁর রাজনৈতিক পরিচয় নিয়েও চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ করেন ছাত্রদলের এই নেতা।

তিনি জানান, হামলাকারীরা তাঁর পিঠে অস্ত্র ঠেকিয়ে বিএনপি ও ছাত্রদল সম্পর্কে আপত্তিকর বক্তব্য দিতে বাধ্য করেন। পরে সেই বক্তব্য ভিডিও করে তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়।

এ সময় তাঁর মুঠোফোন ও পকেটে থাকা প্রায় ১৩ হাজার টাকা নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন সাব্বির।

একপর্যায়ে হামলাকারীদের কাছ থেকে পালিয়ে যেতে সক্ষম হন তিনি। একটি মাঠ পেরিয়ে বিকল্প পথ ধরে মূল সড়কে পৌঁছান। পরে অন্য একটি বাসে উঠে পিরোজপুরের উদ্দেশে যাত্রা করেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরে পৌঁছালে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা শহরের সিও অফিস মোড় থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালে উপস্থিত হন।

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভিডিও কলের মাধ্যমে সাব্বিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, ঘটনার খবর পাওয়ার পর তাঁরা দ্রুত হাসপাতালে যান এবং আহত নেতার চিকিৎসার ব্যবস্থা করেন।

তিনি জানান, বিষয়টি নিয়ে পিরোজপুর সদর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি রয়েছে।

এদিকে পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক কে এম আসিফ আহাম্মেদ জানিয়েছেন, সাব্বিরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আঘাতের কারণে শরীরের বেশ কিছু অংশে কালো দাগ তৈরি হয়েছে।

চিকিৎসক জানান, রাতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, গোপালগঞ্জে বাস থেকে এক ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ সম্পর্কে তিনি অবগত হয়েছেন।

সাব্বির পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানতে পেরে পুলিশ পাঠিয়ে তাঁর সঙ্গে কথা বলা হয়েছে। পুলিশ তাঁর কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ সংগ্রহ করেছে।

তবে শুক্রবার পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানান ওসি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার বিষয়ে এখনো পুলিশের তদন্তের ফল প্রকাশিত হয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ