ঢাকা, বাংলাদেশ
২৬° ঢাকা · প্রায় পরিষ্কার ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

দেশের চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্যে মাংস রপ্তানির উদ্যোগ

ছবি : সংগৃহীত
ফলো করুন

দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, মাংস উৎপাদন বাড়াতে খামারিদের বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা দিচ্ছে সরকার।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের মাংসের চাহিদা পূরণ করাই সরকারের প্রথম লক্ষ্য। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের মাংস রপ্তানির সম্ভাবনা কাজে লাগানো হবে।

তিনি জানান, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বাজারে মাংস রপ্তানির সুযোগ তৈরি করতে সরকার উদ্যোগ নেবে। এ জন্য দেশের প্রাণিসম্পদ খাতের উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের অর্থনীতি, পুষ্টিনিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ মানুষ এই খাতের সঙ্গে যুক্ত রয়েছেন।

তাঁর মতে, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন শুধু খাদ্য উৎপাদনেই ভূমিকা রাখছে না, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতেও সহায়তা করছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের চরাঞ্চলেও প্রাণিসম্পদ খাতের সম্প্রসারণ ঘটছে। গবাদিপশু পালন ও খামার গড়ে তোলার মাধ্যমে এসব এলাকার অনেক মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।

গ্রামীণ অর্থনীতির এই সম্ভাবনা আরও কাজে লাগাতে সরকার খামারিদের উৎসাহিত করছে। উৎপাদন বাড়ানোর জন্য দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের সহযোগিতা ও প্রণোদনা।

তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের পুষ্টিচাহিদা পূরণের সুযোগ রয়েছে। এ কারণে খাতটির সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত র‍্যালিটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়। পরে মানিক মিয়া অ্যাভিনিউ প্রদক্ষিণ করে শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভ্যাব) ভারপ্রাপ্ত সভাপতি ডা. মো. আব্দুর রহিম, সংগঠনটির সদস্য, বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, খামারি, উদ্যোক্তা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা র‍্যালিতে অংশ নেন।

প্রাণিসম্পদ খাতের সঙ্গে যুক্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন, খামারি ও উদ্যোক্তা তৈরি এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও রপ্তানি সম্ভাবনা তুলে ধরতে ২৬ নভেম্বর শুরু হওয়া এ আয়োজন চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

তবে মধ্যপ্রাচ্যে মাংস রপ্তানির উদ্যোগ কবে শুরু হবে, কোন কোন দেশে রপ্তানি করা হবে কিংবা কী পরিমাণ মাংস পাঠানোর পরিকল্পনা রয়েছে, সে বিষয়ে প্রতিমন্ত্রী নির্দিষ্ট কোনো সময়সূচি জানাননি।

ট্যাগ : মাংস রপ্তানি প্রাণিসম্পদ খাত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

দেশের চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্যে মাংস রপ্তানির উদ্যোগ

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, মাংস উৎপাদন বাড়াতে খামারিদের বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা দিচ্ছে সরকার।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের মাংসের চাহিদা পূরণ করাই সরকারের প্রথম লক্ষ্য। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের মাংস রপ্তানির সম্ভাবনা কাজে লাগানো হবে।

তিনি জানান, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বাজারে মাংস রপ্তানির সুযোগ তৈরি করতে সরকার উদ্যোগ নেবে। এ জন্য দেশের প্রাণিসম্পদ খাতের উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের অর্থনীতি, পুষ্টিনিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ মানুষ এই খাতের সঙ্গে যুক্ত রয়েছেন।

তাঁর মতে, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন শুধু খাদ্য উৎপাদনেই ভূমিকা রাখছে না, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতেও সহায়তা করছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের চরাঞ্চলেও প্রাণিসম্পদ খাতের সম্প্রসারণ ঘটছে। গবাদিপশু পালন ও খামার গড়ে তোলার মাধ্যমে এসব এলাকার অনেক মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।

গ্রামীণ অর্থনীতির এই সম্ভাবনা আরও কাজে লাগাতে সরকার খামারিদের উৎসাহিত করছে। উৎপাদন বাড়ানোর জন্য দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের সহযোগিতা ও প্রণোদনা।

তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের পুষ্টিচাহিদা পূরণের সুযোগ রয়েছে। এ কারণে খাতটির সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত র‍্যালিটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়। পরে মানিক মিয়া অ্যাভিনিউ প্রদক্ষিণ করে শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভ্যাব) ভারপ্রাপ্ত সভাপতি ডা. মো. আব্দুর রহিম, সংগঠনটির সদস্য, বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, খামারি, উদ্যোক্তা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা র‍্যালিতে অংশ নেন।

প্রাণিসম্পদ খাতের সঙ্গে যুক্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন, খামারি ও উদ্যোক্তা তৈরি এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও রপ্তানি সম্ভাবনা তুলে ধরতে ২৬ নভেম্বর শুরু হওয়া এ আয়োজন চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

তবে মধ্যপ্রাচ্যে মাংস রপ্তানির উদ্যোগ কবে শুরু হবে, কোন কোন দেশে রপ্তানি করা হবে কিংবা কী পরিমাণ মাংস পাঠানোর পরিকল্পনা রয়েছে, সে বিষয়ে প্রতিমন্ত্রী নির্দিষ্ট কোনো সময়সূচি জানাননি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ