ঢাকা, বাংলাদেশ
২৬° ঢাকা · প্রায় পরিষ্কার ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ, আহত দুই শ্রমিক

যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ, আহত দুই শ্রমিক
ছবি : সংগৃহীত
ফলো করুন

যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি খোঁড়ার সময় বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। মাটির স্তূপে কোদালের আঘাত লাগার পর হঠাৎ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আহত দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের বেজপাড়া বিহারি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) এবং মোহাম্মদ গাজীর ছেলে আকবর (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বেজপাড়া বিহারি কলোনি এলাকায় বাদল নামে এক ব্যক্তির বাড়ির পেছনে স্তূপ করে রাখা মাটি খোঁড়ার কাজ করছিলেন শ্রমিকেরা।

কাজের একপর্যায়ে মাটির ভেতরে থাকা বিস্ফোরকসদৃশ একটি বস্তুর ওপর কোদালের আঘাত লাগে। সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কর্মরত আব্দুর রাজ্জাক ও আকবর আহত হন।

বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আহত দুজনকে উদ্ধার করেন। পরে তাঁদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানিয়েছেন, আহত দুজনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

এদিকে খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত বোমার কিছু আলামত সংগ্রহ করেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, মাটি খোঁড়ার সময় বিস্ফোরণে দুই শ্রমিক আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে বিস্ফোরিত বোমার নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অনেক আগে কেউ বোমাগুলো মাটির নিচে লুকিয়ে রেখেছিল। মাটি খোঁড়ার সময় কোদালের আঘাতে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

তবে কে বা কারা সেখানে বোমা রেখেছিল এবং কত দিন ধরে তা মাটির নিচে ছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার প্রকৃত কারণ এবং বিস্ফোরকের উৎস শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ : যশোর বেজপাড়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ, আহত দুই শ্রমিক

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি খোঁড়ার সময় বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। মাটির স্তূপে কোদালের আঘাত লাগার পর হঠাৎ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আহত দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের বেজপাড়া বিহারি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) এবং মোহাম্মদ গাজীর ছেলে আকবর (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বেজপাড়া বিহারি কলোনি এলাকায় বাদল নামে এক ব্যক্তির বাড়ির পেছনে স্তূপ করে রাখা মাটি খোঁড়ার কাজ করছিলেন শ্রমিকেরা।

কাজের একপর্যায়ে মাটির ভেতরে থাকা বিস্ফোরকসদৃশ একটি বস্তুর ওপর কোদালের আঘাত লাগে। সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কর্মরত আব্দুর রাজ্জাক ও আকবর আহত হন।

বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আহত দুজনকে উদ্ধার করেন। পরে তাঁদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানিয়েছেন, আহত দুজনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

এদিকে খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত বোমার কিছু আলামত সংগ্রহ করেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, মাটি খোঁড়ার সময় বিস্ফোরণে দুই শ্রমিক আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে বিস্ফোরিত বোমার নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অনেক আগে কেউ বোমাগুলো মাটির নিচে লুকিয়ে রেখেছিল। মাটি খোঁড়ার সময় কোদালের আঘাতে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

তবে কে বা কারা সেখানে বোমা রেখেছিল এবং কত দিন ধরে তা মাটির নিচে ছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার প্রকৃত কারণ এবং বিস্ফোরকের উৎস শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ