ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্পেনকে ফেভারিট মানলেও জয়ের বিশ্বাস রোনালদোর

স্পেনকে ফেভারিট মানলেও জয়ের বিশ্বাস রোনালদোর
ক্রিশ্চিয়ানো রোনালদো | ছবি: সংগৃহীত
ফলো করুন

বিশ্বকাপের নকআউট পর্বে স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অবসর প্রসঙ্গেও কথা বলেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ভবিষ্যৎ নিয়ে ভাবার চেয়ে তার পুরো মনোযোগ এখন শেষ ষোলোর লড়াইয়ে।

বাংলাদেশ সময় রাত ১টায় ডালাসে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে পর্তুগাল ও স্পেন। ম্যাচটি হবে জাতীয় দলের জার্সিতে রোনালদোর ২৩৩তম উপস্থিতি।

সাম্প্রতিক সময়ে ৪১ বছর বয়সী এই তারকাকে বারবার অবসর নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। সংবাদ সম্মেলনে একই প্রশ্ন উঠলে রোনালদো জানান, বিদায়ের সিদ্ধান্ত তিনি নিজের সময়েই নেবেন।

রোনালদো বলেন, যখন তিনি চাইবেন, তখনই বিদায় বলবেন। এই মুহূর্তে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় স্পেনের বিপক্ষে ম্যাচ। তাই অবসর প্রসঙ্গে মনোযোগ দিতে চান না তিনি।

পর্তুগাল অধিনায়ক বলেন, ফুটবলের প্রতি ভালোবাসাই তাকে এত বছর মাঠে রেখেছে। জাতীয় দলের হয়ে খেলতে পারা সবসময়ই তার কাছে গর্বের বিষয়। ফুটবলকে তিনি সর্বস্ব দিয়েছেন এবং কোনো আক্ষেপ নিয়ে বিদায় নিতে চান না।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে বাড়তি চাপ না নিয়ে ম্যাচ উপভোগ করতে চান পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড। তিনি বলেন, জিততেই হবে, এমন চাপ নিজের ওপর নিতে চান না। বরং প্রতিটি ম্যাচ উপভোগ করাই গুরুত্বপূর্ণ।

রোনালদো নিজের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টির কথা জানান। চলতি আসরে তিনি তিনটি গোল করেছেন। অন্যরা আরও ভালো করতে পারে, তবে নিজের অবদান নিয়ে তিনি সন্তুষ্ট।

ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল পর্তুগাল। এরপর উজবেকিস্তানকে ৫-০ গোলে হারিয়ে ছন্দে ফেরে দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ড্র করার পর শেষ ষোলো নিশ্চিত করতে ২০১৮ সালের রানার্সআপ ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারায় পর্তুগিজরা।

স্পেনকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মানছেন রোনালদো। তবে নিজেদের সামর্থ্য নিয়েও তার আস্থা রয়েছে। তিনি বলেন, দল শান্ত, আত্মবিশ্বাসী এবং ভালোভাবে প্রস্তুত। প্রতিটি ম্যাচে পর্তুগাল আরও উন্নতি করছে।

স্পেনের বিপক্ষে রোনালদোর স্মরণীয় পারফরম্যান্সের মধ্যে রয়েছে ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে হ্যাটট্রিক। তবে দেশটির বিপক্ষে তার মোট গোল চারটি।

রোনালদো বলেন, স্পেন সবসময় বড় টুর্নামেন্টের অন্যতম দাবিদার। তারা ইউরো জিতেছে, তাই এই ম্যাচেও ফেভারিট। তবে এটি ভিন্ন প্রতিযোগিতা এবং ভিন্ন পরিস্থিতি। তার বিশ্বাস, পর্তুগাল জিততে পারে।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ পর্তুগাল স্পেন ক্রিশ্চিয়ানো রোনালদো

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


স্পেনকে ফেভারিট মানলেও জয়ের বিশ্বাস রোনালদোর

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপের নকআউট পর্বে স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অবসর প্রসঙ্গেও কথা বলেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ভবিষ্যৎ নিয়ে ভাবার চেয়ে তার পুরো মনোযোগ এখন শেষ ষোলোর লড়াইয়ে।

বাংলাদেশ সময় রাত ১টায় ডালাসে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে পর্তুগাল ও স্পেন। ম্যাচটি হবে জাতীয় দলের জার্সিতে রোনালদোর ২৩৩তম উপস্থিতি।

সাম্প্রতিক সময়ে ৪১ বছর বয়সী এই তারকাকে বারবার অবসর নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। সংবাদ সম্মেলনে একই প্রশ্ন উঠলে রোনালদো জানান, বিদায়ের সিদ্ধান্ত তিনি নিজের সময়েই নেবেন।

রোনালদো বলেন, যখন তিনি চাইবেন, তখনই বিদায় বলবেন। এই মুহূর্তে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় স্পেনের বিপক্ষে ম্যাচ। তাই অবসর প্রসঙ্গে মনোযোগ দিতে চান না তিনি।

পর্তুগাল অধিনায়ক বলেন, ফুটবলের প্রতি ভালোবাসাই তাকে এত বছর মাঠে রেখেছে। জাতীয় দলের হয়ে খেলতে পারা সবসময়ই তার কাছে গর্বের বিষয়। ফুটবলকে তিনি সর্বস্ব দিয়েছেন এবং কোনো আক্ষেপ নিয়ে বিদায় নিতে চান না।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে বাড়তি চাপ না নিয়ে ম্যাচ উপভোগ করতে চান পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড। তিনি বলেন, জিততেই হবে, এমন চাপ নিজের ওপর নিতে চান না। বরং প্রতিটি ম্যাচ উপভোগ করাই গুরুত্বপূর্ণ।

রোনালদো নিজের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টির কথা জানান। চলতি আসরে তিনি তিনটি গোল করেছেন। অন্যরা আরও ভালো করতে পারে, তবে নিজের অবদান নিয়ে তিনি সন্তুষ্ট।

ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল পর্তুগাল। এরপর উজবেকিস্তানকে ৫-০ গোলে হারিয়ে ছন্দে ফেরে দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ড্র করার পর শেষ ষোলো নিশ্চিত করতে ২০১৮ সালের রানার্সআপ ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারায় পর্তুগিজরা।

স্পেনকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মানছেন রোনালদো। তবে নিজেদের সামর্থ্য নিয়েও তার আস্থা রয়েছে। তিনি বলেন, দল শান্ত, আত্মবিশ্বাসী এবং ভালোভাবে প্রস্তুত। প্রতিটি ম্যাচে পর্তুগাল আরও উন্নতি করছে।

স্পেনের বিপক্ষে রোনালদোর স্মরণীয় পারফরম্যান্সের মধ্যে রয়েছে ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে হ্যাটট্রিক। তবে দেশটির বিপক্ষে তার মোট গোল চারটি।

রোনালদো বলেন, স্পেন সবসময় বড় টুর্নামেন্টের অন্যতম দাবিদার। তারা ইউরো জিতেছে, তাই এই ম্যাচেও ফেভারিট। তবে এটি ভিন্ন প্রতিযোগিতা এবং ভিন্ন পরিস্থিতি। তার বিশ্বাস, পর্তুগাল জিততে পারে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ