ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

নারী নির্যাতন প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

নির্যাতনের শিকার নারী ও শিশুদের দ্রুত আইনি সহায়তাসহ প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে তিন মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, এই উদ্যোগের মাধ্যমে ভুক্তভোগীরা এক ছাতার নিচে প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ পাবেন।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা আয়োজিত ‘লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি জানান, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে সমাজকল্যাণ, নারী ও শিশু বিষয়ক এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই সমঝোতার উদ্দেশ্য হলো নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় বাড়ানো।

নারীর অধিকার ও নিরাপত্তা নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে জাহিদ হোসেন বলেন, নারী নির্যাতন প্রতিরোধ এবং দেশের সব নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে কেউ নিজেকে বঞ্চিত মনে করবেন না এবং নারীরা তাঁদের প্রাপ্য মর্যাদা পাবেন।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শুধু সরকারি পদক্ষেপ যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী। তাঁর মতে, এ ধরনের সহিংসতা বন্ধ করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, সরকার নীতি গ্রহণ, আইনগত সহায়তা এবং বিভিন্ন সেবা নিশ্চিত করার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে নির্যাতন প্রতিরোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে নারী নির্যাতন প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশের আইনগত অগ্রগতির তথ্যও তুলে ধরেন বক্তারা।

তাঁরা জানান, ১৯৯৫ সালে বিশ্বের মাত্র ১২টি দেশে নারী নির্যাতন প্রতিরোধে আইন ছিল। ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে ১০৪টি দেশে পৌঁছেছে।

তবে আইন প্রণয়নের অগ্রগতি সত্ত্বেও নারীর প্রতি সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি। বরং প্রচলিত নির্যাতনের পাশাপাশি প্রযুক্তির মাধ্যমে সংঘটিত সহিংসতা নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

বক্তারা বাংলাদেশের নারী নির্যাতন প্রতিরোধসংক্রান্ত আইনগুলো আরও যুগোপযোগী করার প্রয়োজনীয়তার কথা বলেন। একই সঙ্গে কর্মক্ষেত্র ও রাজনীতিতে নারীদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ ইফতেখার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক।

এ ছাড়া বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, দেশি-বিদেশি অতিথি, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং নারী ও শিশু অধিকারকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রায়হান হোসেন এসব তথ্য জানিয়েছেন।

ট্যাগ : এ জেড এম জাহিদ হোসেন সমাজকল্যাণ মন্ত্রণালয় নারী ও শিশু অধিকার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নারী নির্যাতন প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

নির্যাতনের শিকার নারী ও শিশুদের দ্রুত আইনি সহায়তাসহ প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে তিন মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, এই উদ্যোগের মাধ্যমে ভুক্তভোগীরা এক ছাতার নিচে প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ পাবেন।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা আয়োজিত ‘লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি জানান, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে সমাজকল্যাণ, নারী ও শিশু বিষয়ক এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই সমঝোতার উদ্দেশ্য হলো নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় বাড়ানো।

নারীর অধিকার ও নিরাপত্তা নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে জাহিদ হোসেন বলেন, নারী নির্যাতন প্রতিরোধ এবং দেশের সব নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে কেউ নিজেকে বঞ্চিত মনে করবেন না এবং নারীরা তাঁদের প্রাপ্য মর্যাদা পাবেন।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শুধু সরকারি পদক্ষেপ যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী। তাঁর মতে, এ ধরনের সহিংসতা বন্ধ করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, সরকার নীতি গ্রহণ, আইনগত সহায়তা এবং বিভিন্ন সেবা নিশ্চিত করার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে নির্যাতন প্রতিরোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে নারী নির্যাতন প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশের আইনগত অগ্রগতির তথ্যও তুলে ধরেন বক্তারা।

তাঁরা জানান, ১৯৯৫ সালে বিশ্বের মাত্র ১২টি দেশে নারী নির্যাতন প্রতিরোধে আইন ছিল। ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে ১০৪টি দেশে পৌঁছেছে।

তবে আইন প্রণয়নের অগ্রগতি সত্ত্বেও নারীর প্রতি সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি। বরং প্রচলিত নির্যাতনের পাশাপাশি প্রযুক্তির মাধ্যমে সংঘটিত সহিংসতা নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

বক্তারা বাংলাদেশের নারী নির্যাতন প্রতিরোধসংক্রান্ত আইনগুলো আরও যুগোপযোগী করার প্রয়োজনীয়তার কথা বলেন। একই সঙ্গে কর্মক্ষেত্র ও রাজনীতিতে নারীদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ ইফতেখার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক।

এ ছাড়া বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, দেশি-বিদেশি অতিথি, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং নারী ও শিশু অধিকারকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রায়হান হোসেন এসব তথ্য জানিয়েছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ