ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

১৫ দিনের মধ্যে রেড ক্রিসেন্টের নির্বাচন সম্পন্নের নির্দেশ

ফাইল ছবি
ফলো করুন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের নির্বাচন আগামী ১৫ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত ২৩ আগস্ট গঠিত নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন আয়োজন করতে হবে। একই সঙ্গে ওই কমিশন বিলুপ্ত করে নতুন কমিশন গঠনের প্রজ্ঞাপনের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতের আদেশ অনুযায়ী, রেড ক্রিসেন্ট সোসাইটির ২৯৭তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুসারে গত ২৩ আগস্ট গঠিত নির্বাচন কমিশনকে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করতে হবে।

পাশাপাশি সোসাইটির ম্যানেজিং বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালামের গত ২৭ অক্টোবর জারি করা নতুন নির্বাচন কমিশন গঠনসংক্রান্ত প্রজ্ঞাপনের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে একটি রুলও জারি করেছেন হাইকোর্ট। আগের নির্বাচন কমিশন বিলুপ্ত করে নতুন কমিশন গঠনের ২৭ অক্টোবরের প্রজ্ঞাপন এবং ৪ নভেম্বরের নির্বাচনী তফসিলসংক্রান্ত নির্দেশনা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

একই সঙ্গে ৯ অক্টোবর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসরণ করে আগের নির্বাচন কমিশনের মাধ্যমে বাকি নির্বাচনী কার্যক্রম শেষ করার নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।

অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল কবিরের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আলী। বিবাদীপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন নিয়ে বিরোধের সূত্রপাত হয় কয়েক মাস আগে।

গত ১৬ আগস্ট অনুষ্ঠিত সোসাইটির ২৯৭তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৩ আগস্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। ওই কমিশনের অধীনে ১৭ সেপ্টেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল।

কিন্তু ১০ সেপ্টেম্বর সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেন। রিট আবেদনকারীর অভিযোগ, ম্যানেজিং বোর্ডের অনুমোদন ছাড়াই চেয়ারম্যান এককভাবে এ সিদ্ধান্ত নিয়েছিলেন।

ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করা হলে ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট নির্বাচন বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন।

পরবর্তী সময়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান।

সুপ্রিম কোর্টের চেম্বার আদালত প্রথমে ৮ অক্টোবরের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ দেন। পরে আরেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে সময়সীমা বাড়িয়ে ২৬ অক্টোবর পর্যন্ত করা হয়।

নির্বাচনের সময় আরও বাড়ানোর আবেদন করা হলে গত ২ নভেম্বর আপিল বিভাগ তা খারিজ করে দেন।

এর মধ্যেই আগের নির্বাচন কমিশন বিলুপ্ত করে নতুন কমিশন গঠন করা হয়। পরে ৪ নভেম্বর নতুন নির্বাচনী তফসিলসংক্রান্ত নির্দেশনা জারি করা হয় বলে রিট আবেদনে উল্লেখ করা হয়।

হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে, সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করে নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া উচিত ছিল কর্তৃপক্ষের। কিন্তু তার পরিবর্তে আগের কমিশন বিলুপ্ত করে নতুন কমিশন গঠনের পদক্ষেপ নেওয়া হয়।

আদেশে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের এই কার্যক্রমের কঠোর সমালোচনা করেছেন আদালত। আদালতের পর্যবেক্ষণে এ পদক্ষেপকে সর্বোচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়নে বাধা সৃষ্টির চেষ্টা হিসেবে বর্ণনা করা হয়েছে।

এদিকে রিট আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ আলী জানিয়েছেন, সর্বোচ্চ আদালতের নির্দেশনা অমান্যের অভিযোগে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে পৃথক আদালত অবমাননার আবেদন করা হয়েছে।

সর্বশেষ আদেশের ফলে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আগের নির্বাচন কমিশনের ভূমিকা আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে হাইকোর্টের জারি করা রুলের চূড়ান্ত নিষ্পত্তি এখনো বাকি রয়েছে।

ট্যাগ : নির্বাচন কমিশন হাইকোর্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১৫ দিনের মধ্যে রেড ক্রিসেন্টের নির্বাচন সম্পন্নের নির্দেশ

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের নির্বাচন আগামী ১৫ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত ২৩ আগস্ট গঠিত নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন আয়োজন করতে হবে। একই সঙ্গে ওই কমিশন বিলুপ্ত করে নতুন কমিশন গঠনের প্রজ্ঞাপনের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতের আদেশ অনুযায়ী, রেড ক্রিসেন্ট সোসাইটির ২৯৭তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুসারে গত ২৩ আগস্ট গঠিত নির্বাচন কমিশনকে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করতে হবে।

পাশাপাশি সোসাইটির ম্যানেজিং বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালামের গত ২৭ অক্টোবর জারি করা নতুন নির্বাচন কমিশন গঠনসংক্রান্ত প্রজ্ঞাপনের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে একটি রুলও জারি করেছেন হাইকোর্ট। আগের নির্বাচন কমিশন বিলুপ্ত করে নতুন কমিশন গঠনের ২৭ অক্টোবরের প্রজ্ঞাপন এবং ৪ নভেম্বরের নির্বাচনী তফসিলসংক্রান্ত নির্দেশনা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

একই সঙ্গে ৯ অক্টোবর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসরণ করে আগের নির্বাচন কমিশনের মাধ্যমে বাকি নির্বাচনী কার্যক্রম শেষ করার নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।

অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল কবিরের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আলী। বিবাদীপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন নিয়ে বিরোধের সূত্রপাত হয় কয়েক মাস আগে।

গত ১৬ আগস্ট অনুষ্ঠিত সোসাইটির ২৯৭তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৩ আগস্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। ওই কমিশনের অধীনে ১৭ সেপ্টেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল।

কিন্তু ১০ সেপ্টেম্বর সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেন। রিট আবেদনকারীর অভিযোগ, ম্যানেজিং বোর্ডের অনুমোদন ছাড়াই চেয়ারম্যান এককভাবে এ সিদ্ধান্ত নিয়েছিলেন।

ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করা হলে ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট নির্বাচন বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন।

পরবর্তী সময়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান।

সুপ্রিম কোর্টের চেম্বার আদালত প্রথমে ৮ অক্টোবরের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ দেন। পরে আরেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে সময়সীমা বাড়িয়ে ২৬ অক্টোবর পর্যন্ত করা হয়।

নির্বাচনের সময় আরও বাড়ানোর আবেদন করা হলে গত ২ নভেম্বর আপিল বিভাগ তা খারিজ করে দেন।

এর মধ্যেই আগের নির্বাচন কমিশন বিলুপ্ত করে নতুন কমিশন গঠন করা হয়। পরে ৪ নভেম্বর নতুন নির্বাচনী তফসিলসংক্রান্ত নির্দেশনা জারি করা হয় বলে রিট আবেদনে উল্লেখ করা হয়।

হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে, সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করে নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া উচিত ছিল কর্তৃপক্ষের। কিন্তু তার পরিবর্তে আগের কমিশন বিলুপ্ত করে নতুন কমিশন গঠনের পদক্ষেপ নেওয়া হয়।

আদেশে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের এই কার্যক্রমের কঠোর সমালোচনা করেছেন আদালত। আদালতের পর্যবেক্ষণে এ পদক্ষেপকে সর্বোচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়নে বাধা সৃষ্টির চেষ্টা হিসেবে বর্ণনা করা হয়েছে।

এদিকে রিট আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ আলী জানিয়েছেন, সর্বোচ্চ আদালতের নির্দেশনা অমান্যের অভিযোগে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে পৃথক আদালত অবমাননার আবেদন করা হয়েছে।

সর্বশেষ আদেশের ফলে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আগের নির্বাচন কমিশনের ভূমিকা আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে হাইকোর্টের জারি করা রুলের চূড়ান্ত নিষ্পত্তি এখনো বাকি রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ