ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রমজানের চাঁদ দেখা হতে পারে ৮ ফেব্রুয়ারি

বাংলাদেশে ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৯ ফেব্রুয়ারি, মঙ্গলবার। সম্ভাব্য হিসাব অনুযায়ী, এর আগের দিন ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হতে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের একটি বিশেষ প্রতিবেদনে আগামী বছরের রমজান শুরুর সম্ভাব্য সময় সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ অনুসন্ধান করা হবে।সেদিন চাঁদ দেখা গেলে ওই রাতেই প্রথম তারাবিহ নামাজ আদায় করবেন মধ্যপ্রাচ্যের মুসলমানরা। সে ক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হবে রমজানের প্রথম রোজা।অন্যদিকে বাংলাদেশে ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার সময়ের পার্থক্যের কারণে মধ্যপ্রাচ্যের তুলনায় সাধারণত একদিন পরে রমজান শুরু হয়।সেই হিসাবে বাংলাদেশে ৮ ফেব্রুয়ারি, সোমবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা হতে পারে। ওই দিন চাঁদ দেখা গেলে রাতে প্রথম তারাবিহ নামাজ অনুষ্ঠিত হবে এবং ৯ ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকে রোজা পালন শুরু হবে।ইসলামী হিজরি বর্ষপঞ্জি চাঁদের গতিবিধির ওপর নির্ভরশীল। সাধারণত একটি হিজরি বছর ৩৫৪ দিনের হয়ে থাকে, যা প্রচলিত গ্রেগরিয়ান বা খ্রিষ্টীয় বছরের তুলনায় প্রায় ১১ দিন কম।এই পার্থক্যের কারণে প্রতি বছর রমজান মাসের সূচনা এবং ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ খ্রিষ্টীয় বর্ষপঞ্জিতে প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে।তবে রমজান শুরুর সম্ভাব্য তারিখ আগাম হিসাব করা গেলেও প্রকৃত সময় নির্ধারণের ক্ষেত্রে চাঁদ দেখাই গুরুত্বপূর্ণ। ফলে বাংলাদেশে ২০২৭ সালের প্রথম রোজা ৯ ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা থাকলেও তা এখনো চূড়ান্ত নয়।দেশে চাঁদ দেখার আনুষ্ঠানিক সিদ্ধান্তের ভিত্তিতেই রমজান শুরুর নির্দিষ্ট তারিখ নিশ্চিত হবে।

রমজানের চাঁদ দেখা হতে পারে ৮ ফেব্রুয়ারি