ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বেত্রাঘাত

ছবি: সংগৃহীত
ফলো করুন

হিজাব ছাড়া গান পরিবেশনের প্রায় দুই বছর পর ইরানের সংগীতশিল্পী পারাস্তু আহমাদিকে ৭৪ বার বেত্রাঘাত করা হয়েছে। একই কনসার্টে অংশ নেওয়া তিন সংগীতশিল্পী ও একজন প্রযোজককেও সমানসংখ্যক বেত্রাঘাত করা হয়েছে। পাশাপাশি তাঁদের বিদেশ ভ্রমণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির আদালত।

সোমবার (২৩ নভেম্বর) ইরানের কোম শহরে পাঁচজনের বিরুদ্ধে বেত্রাঘাতের সাজা কার্যকর করা হয়। তাঁদের আইনজীবী মোস্তফা নিলি এ তথ্য নিশ্চিত করেছেন।

ইরানের সংস্কারপন্থী সংবাদমাধ্যম এমতেদাদকে আইনজীবী জানান, পারাস্তু আহমাদি এবং তাঁর চার সহযোগীর বিরুদ্ধে আদালতের দেওয়া ৭৪ বেত্রাঘাতের দণ্ড কার্যকর করেছে কোমের প্রসিকিউটর কার্যালয়।

আদালতে তাঁদের বিরুদ্ধে জনশালীনতা ক্ষুণ্ন করা এবং অনলাইনে অশালীন ও অনৈতিক বিষয়বস্তু প্রকাশের অভিযোগ আনা হয়েছিল।

বেত্রাঘাতের শিকার অন্য চারজন হলেন সংগীতশিল্পী সোহেইল ফাগিহ-নাসিরি, আমিন তাহেরি ও আমিরালি পিরনিয়া এবং কনসার্টের প্রযোজক মোহসেন লাশকারি।

ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ডিসেম্বরে। সে সময় ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি কোম শহরের কাছে একটি ঐতিহাসিক স্থাপনায় আয়োজিত কনসার্টে অংশ নেন। অনুষ্ঠানে তাঁর মাথায় হিজাব ছিল না। পরনে ছিল হাতাকাটা পোশাক।

কনসার্টে তিনি কয়েকটি ঐতিহ্যবাহী ইরানি গান পরিবেশন করেন। সেখানে তাঁর সঙ্গে পুরুষ সংগীতশিল্পীরাও অংশ নিয়েছিলেন।

দর্শকবিহীন ওই কনসার্টের ভিডিও ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পারাস্তু আহমাদির ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওটি ৩৩ লাখের বেশি বার দেখা হয়েছে। তাঁর চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ৭৭ হাজারের বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কনসার্টের ভিডিও প্রকাশের পরপরই ২০২৪ সালের ডিসেম্বরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে অল্প সময়ের মধ্যে মুক্তি পান তিনি।

পরবর্তী সময়ে ভিডিওটি ঘিরে আইনি প্রক্রিয়া চলতে থাকে। চলতি বছরের জুনে আহমাদি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে বেত্রাঘাতের সাজা ঘোষণা করা হয়। সেপ্টেম্বরে আপিলের পরও আদালত রায় বহাল রাখেন।

শেষ পর্যন্ত সোমবার কোম শহরে তাঁদের বিরুদ্ধে সেই সাজা কার্যকর করা হয়।

ইরানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে জনসমক্ষে নারীদের মাথার চুল ঢেকে রাখা এবং নির্ধারিত পোশাকবিধি মেনে চলা বাধ্যতামূলক।

তবে সাম্প্রতিক বছরগুলোতে এ আইন নিয়ে দেশটিতে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে ২০২২ সালে হিজাব পরার বিধান লঙ্ঘনের অভিযোগে আটক এক তরুণীর পুলিশি হেফাজতে মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

ওই ঘটনার পর থেকে ইরানের বিভিন্ন শহরে অনেক নারী বাধ্যতামূলক হিজাববিধি অমান্য করে প্রকাশ্যে চলাচল শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও হিজাব ছাড়া নিজেদের ছবি ও ভিডিও প্রকাশ করছেন অনেক নারী।

এ পরিস্থিতিতে পোশাকবিধি কার্যকর করা নিয়ে ইরানি কর্তৃপক্ষের অবস্থানও আলোচনায় রয়েছে।

গত সেপ্টেম্বর দেশটির পার্লামেন্টের সাবেক স্পিকার গোলাম-আলী হাদ্দাদ-আদেল জানিয়েছিলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ নিজেদের পরিকল্পনা অনুযায়ী হিজাব আইন কঠোরভাবে কার্যকর করতে পারছে না।

তবে বাধ্যতামূলক হিজাব অমান্যের প্রবণতা যুদ্ধ শুরুর আগেই বাড়ছিল। ২০২৫ সালের ডিসেম্বরেও ইরানের বিভিন্ন এলাকায় হিজাব ছাড়া নারীদের চলাচল বৃদ্ধির খবর প্রকাশিত হয়েছিল।

এদিকে গত অক্টোবরের শেষ দিকে তেহরানের সরকারি কৌঁসুলি আলী সালেহি হিজাববিধি বাস্তবায়নে ব্যর্থ সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

সরকারের হিজাব ও শালীনতাবিষয়ক টাস্কফোর্সের বৈঠকে তিনি জানান, আইন কার্যকরে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর অবহেলা সহ্য করা হবে না।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে ইরানের এক কর্মকর্তা জানিয়েছিলেন, তেহরান প্রদেশে হিজাব আইন কার্যকর নিশ্চিত করতে প্রায় ৮০ হাজার সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিচার বিভাগের কর্মকর্তারাও রয়েছেন।

ইরানে পোশাকবিধি ও শিল্পচর্চাকে কেন্দ্র করে সংগীতশিল্পীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনা আগেও ঘটেছে।

২০২৩ সালে নারীদের হিজাব খুলে ফেলার আহ্বানসংবলিত একটি গান প্রকাশের পর সংগীতশিল্পী মেহদি ইয়াররাহিকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।

একইভাবে ২০২৪ সালে জনসমক্ষে হিজাব ছাড়া গান পরিবেশন এবং সেই ভিডিও প্রকাশের অভিযোগে সংগীতশিল্পী জারা ইসমাইলিকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী সময়ে তিনি ফ্রান্সে অবস্থান করছেন বলে ইরানি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

তবে পারাস্তু আহমাদি ও তাঁর চার সহযোগীর বিরুদ্ধে বেত্রাঘাতের দণ্ড কার্যকরের ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে।

মানবাধিকার সংগঠনগুলো এই শাস্তির সমালোচনা করেছে। তাদের মতে, গান পরিবেশন এবং পোশাকের কারণে শারীরিক দণ্ড দেওয়া মৌলিক মানবাধিকারের পরিপন্থী।

আহমাদি ও তাঁর সহযোগীদের বেত্রাঘাতের ঘটনা এমন সময়ে ঘটল, যখন ইরানে নারীদের পোশাকের স্বাধীনতা এবং বাধ্যতামূলক হিজাব আইন কার্যকর করা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।

সূত্র : রয়টার্স

ট্যাগ : ইরান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বেত্রাঘাত

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

হিজাব ছাড়া গান পরিবেশনের প্রায় দুই বছর পর ইরানের সংগীতশিল্পী পারাস্তু আহমাদিকে ৭৪ বার বেত্রাঘাত করা হয়েছে। একই কনসার্টে অংশ নেওয়া তিন সংগীতশিল্পী ও একজন প্রযোজককেও সমানসংখ্যক বেত্রাঘাত করা হয়েছে। পাশাপাশি তাঁদের বিদেশ ভ্রমণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির আদালত।

সোমবার (২৩ নভেম্বর) ইরানের কোম শহরে পাঁচজনের বিরুদ্ধে বেত্রাঘাতের সাজা কার্যকর করা হয়। তাঁদের আইনজীবী মোস্তফা নিলি এ তথ্য নিশ্চিত করেছেন।

ইরানের সংস্কারপন্থী সংবাদমাধ্যম এমতেদাদকে আইনজীবী জানান, পারাস্তু আহমাদি এবং তাঁর চার সহযোগীর বিরুদ্ধে আদালতের দেওয়া ৭৪ বেত্রাঘাতের দণ্ড কার্যকর করেছে কোমের প্রসিকিউটর কার্যালয়।

আদালতে তাঁদের বিরুদ্ধে জনশালীনতা ক্ষুণ্ন করা এবং অনলাইনে অশালীন ও অনৈতিক বিষয়বস্তু প্রকাশের অভিযোগ আনা হয়েছিল।

বেত্রাঘাতের শিকার অন্য চারজন হলেন সংগীতশিল্পী সোহেইল ফাগিহ-নাসিরি, আমিন তাহেরি ও আমিরালি পিরনিয়া এবং কনসার্টের প্রযোজক মোহসেন লাশকারি।

ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ডিসেম্বরে। সে সময় ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি কোম শহরের কাছে একটি ঐতিহাসিক স্থাপনায় আয়োজিত কনসার্টে অংশ নেন। অনুষ্ঠানে তাঁর মাথায় হিজাব ছিল না। পরনে ছিল হাতাকাটা পোশাক।

কনসার্টে তিনি কয়েকটি ঐতিহ্যবাহী ইরানি গান পরিবেশন করেন। সেখানে তাঁর সঙ্গে পুরুষ সংগীতশিল্পীরাও অংশ নিয়েছিলেন।

দর্শকবিহীন ওই কনসার্টের ভিডিও ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পারাস্তু আহমাদির ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওটি ৩৩ লাখের বেশি বার দেখা হয়েছে। তাঁর চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ৭৭ হাজারের বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কনসার্টের ভিডিও প্রকাশের পরপরই ২০২৪ সালের ডিসেম্বরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে অল্প সময়ের মধ্যে মুক্তি পান তিনি।

পরবর্তী সময়ে ভিডিওটি ঘিরে আইনি প্রক্রিয়া চলতে থাকে। চলতি বছরের জুনে আহমাদি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে বেত্রাঘাতের সাজা ঘোষণা করা হয়। সেপ্টেম্বরে আপিলের পরও আদালত রায় বহাল রাখেন।

শেষ পর্যন্ত সোমবার কোম শহরে তাঁদের বিরুদ্ধে সেই সাজা কার্যকর করা হয়।

ইরানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে জনসমক্ষে নারীদের মাথার চুল ঢেকে রাখা এবং নির্ধারিত পোশাকবিধি মেনে চলা বাধ্যতামূলক।

তবে সাম্প্রতিক বছরগুলোতে এ আইন নিয়ে দেশটিতে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে ২০২২ সালে হিজাব পরার বিধান লঙ্ঘনের অভিযোগে আটক এক তরুণীর পুলিশি হেফাজতে মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

ওই ঘটনার পর থেকে ইরানের বিভিন্ন শহরে অনেক নারী বাধ্যতামূলক হিজাববিধি অমান্য করে প্রকাশ্যে চলাচল শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও হিজাব ছাড়া নিজেদের ছবি ও ভিডিও প্রকাশ করছেন অনেক নারী।

এ পরিস্থিতিতে পোশাকবিধি কার্যকর করা নিয়ে ইরানি কর্তৃপক্ষের অবস্থানও আলোচনায় রয়েছে।

গত সেপ্টেম্বর দেশটির পার্লামেন্টের সাবেক স্পিকার গোলাম-আলী হাদ্দাদ-আদেল জানিয়েছিলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ নিজেদের পরিকল্পনা অনুযায়ী হিজাব আইন কঠোরভাবে কার্যকর করতে পারছে না।

তবে বাধ্যতামূলক হিজাব অমান্যের প্রবণতা যুদ্ধ শুরুর আগেই বাড়ছিল। ২০২৫ সালের ডিসেম্বরেও ইরানের বিভিন্ন এলাকায় হিজাব ছাড়া নারীদের চলাচল বৃদ্ধির খবর প্রকাশিত হয়েছিল।

এদিকে গত অক্টোবরের শেষ দিকে তেহরানের সরকারি কৌঁসুলি আলী সালেহি হিজাববিধি বাস্তবায়নে ব্যর্থ সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

সরকারের হিজাব ও শালীনতাবিষয়ক টাস্কফোর্সের বৈঠকে তিনি জানান, আইন কার্যকরে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর অবহেলা সহ্য করা হবে না।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে ইরানের এক কর্মকর্তা জানিয়েছিলেন, তেহরান প্রদেশে হিজাব আইন কার্যকর নিশ্চিত করতে প্রায় ৮০ হাজার সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিচার বিভাগের কর্মকর্তারাও রয়েছেন।

ইরানে পোশাকবিধি ও শিল্পচর্চাকে কেন্দ্র করে সংগীতশিল্পীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনা আগেও ঘটেছে।

২০২৩ সালে নারীদের হিজাব খুলে ফেলার আহ্বানসংবলিত একটি গান প্রকাশের পর সংগীতশিল্পী মেহদি ইয়াররাহিকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।

একইভাবে ২০২৪ সালে জনসমক্ষে হিজাব ছাড়া গান পরিবেশন এবং সেই ভিডিও প্রকাশের অভিযোগে সংগীতশিল্পী জারা ইসমাইলিকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী সময়ে তিনি ফ্রান্সে অবস্থান করছেন বলে ইরানি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

তবে পারাস্তু আহমাদি ও তাঁর চার সহযোগীর বিরুদ্ধে বেত্রাঘাতের দণ্ড কার্যকরের ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে।

মানবাধিকার সংগঠনগুলো এই শাস্তির সমালোচনা করেছে। তাদের মতে, গান পরিবেশন এবং পোশাকের কারণে শারীরিক দণ্ড দেওয়া মৌলিক মানবাধিকারের পরিপন্থী।

আহমাদি ও তাঁর সহযোগীদের বেত্রাঘাতের ঘটনা এমন সময়ে ঘটল, যখন ইরানে নারীদের পোশাকের স্বাধীনতা এবং বাধ্যতামূলক হিজাব আইন কার্যকর করা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।

সূত্র : রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ