ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
ছবি : সংগৃহীত
ফলো করুন

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। দেশে ফিরলে আইন অনুযায়ী বিচারপ্রক্রিয়ার মাধ্যমে তাঁর প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘এত দেরি করবেন কেন তিনি? আগে আসলে সমস্যা কী? কেন ১৬ ডিসেম্বরেই আসবেন? উনি তো এ দেশের ছিলেন। গেলেন কেন এ দেশ থেকে, এ প্রশ্নটা করা দরকার। কেন গেলেন? গেলেন তো সারা দেশের মানুষের রোষে আতঙ্কিত হয়ে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই শেখ হাসিনা তাড়াতাড়ি দেশে আসুক। তিনি এই দেশেরই নাগরিক। তাঁর যে প্রাপ্য রয়েছে আইনগতভাবে, সেই প্রাপ্যটুকু বিচারের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে।’

এ সময় দেশের শিল্পকারখানা পুনরুজ্জীবন নিয়েও সরকারের পরিকল্পনা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, সরকারি মালিকানাধীন অধিকাংশ শিল্পকারখানার কার্যক্ষমতা অনেক আগেই শেষ হয়েছে। এসব কারখানার তালিকা তৈরি করে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী বছরের শুরুতে এ সংক্রান্ত দরপত্র আহ্বানের কার্যক্রম শুরু হবে।

মন্ত্রী বলেন, সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি শিল্পকারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে। নতুন বিনিয়োগের মাধ্যমে কারখানাগুলো পুনরায় চালু করা গেলে কর্মসংস্থান বাড়বে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

নতুন শিল্পকারখানা গড়ে তুলতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি শিল্প খাতে বিনিয়োগে ঋণসুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথাও জানান।

কৃষি খাতের সম্ভাবনা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এখনো কৃষি উৎপাদনের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে পারেনি। ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগাতে পারলে ভবিষ্যতে বাংলাদেশ চাল রপ্তানিকারক দেশ হয়ে উঠতে পারে।

পেঁয়াজ উৎপাদনের উদাহরণ দিয়ে তিনি বলেন, একসময় আমদানির ওপর নির্ভর করতে হলেও বর্তমানে দেশে চাহিদার তুলনায় বেশি পেঁয়াজ উৎপাদিত হচ্ছে। কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করা গেলে নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

ট্যাগ : শেখ হাসিনা বাণিজ্যমন্ত্রীর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। দেশে ফিরলে আইন অনুযায়ী বিচারপ্রক্রিয়ার মাধ্যমে তাঁর প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘এত দেরি করবেন কেন তিনি? আগে আসলে সমস্যা কী? কেন ১৬ ডিসেম্বরেই আসবেন? উনি তো এ দেশের ছিলেন। গেলেন কেন এ দেশ থেকে, এ প্রশ্নটা করা দরকার। কেন গেলেন? গেলেন তো সারা দেশের মানুষের রোষে আতঙ্কিত হয়ে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই শেখ হাসিনা তাড়াতাড়ি দেশে আসুক। তিনি এই দেশেরই নাগরিক। তাঁর যে প্রাপ্য রয়েছে আইনগতভাবে, সেই প্রাপ্যটুকু বিচারের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে।’

এ সময় দেশের শিল্পকারখানা পুনরুজ্জীবন নিয়েও সরকারের পরিকল্পনা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, সরকারি মালিকানাধীন অধিকাংশ শিল্পকারখানার কার্যক্ষমতা অনেক আগেই শেষ হয়েছে। এসব কারখানার তালিকা তৈরি করে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী বছরের শুরুতে এ সংক্রান্ত দরপত্র আহ্বানের কার্যক্রম শুরু হবে।

মন্ত্রী বলেন, সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি শিল্পকারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে। নতুন বিনিয়োগের মাধ্যমে কারখানাগুলো পুনরায় চালু করা গেলে কর্মসংস্থান বাড়বে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

নতুন শিল্পকারখানা গড়ে তুলতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি শিল্প খাতে বিনিয়োগে ঋণসুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথাও জানান।

কৃষি খাতের সম্ভাবনা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এখনো কৃষি উৎপাদনের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে পারেনি। ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগাতে পারলে ভবিষ্যতে বাংলাদেশ চাল রপ্তানিকারক দেশ হয়ে উঠতে পারে।

পেঁয়াজ উৎপাদনের উদাহরণ দিয়ে তিনি বলেন, একসময় আমদানির ওপর নির্ভর করতে হলেও বর্তমানে দেশে চাহিদার তুলনায় বেশি পেঁয়াজ উৎপাদিত হচ্ছে। কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করা গেলে নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি অর্থনীতিও আরও শক্তিশালী হবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ