ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারতে পাচারের শিকার ৫০ বাংলাদেশিকে দেশে ফেরত

ছবি : সংগৃহিত
ফলো করুন

ভারতে পাচারের শিকার ৫০ বাংলাদেশি নারী ও পুরুষকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

রোববার রাতে ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে তাদের বেনাপোল চেকপোস্টে হস্তান্তর করা হয়। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন।

রাইটস যশোর এবং জাস্টিস অ্যান্ড কেয়ার নামে দুটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করেছে। সংশ্লিষ্টরা জানান, ফেরত আসা ব্যক্তিরা ভারতে দেড় বছর থেকে সাত বছর পর্যন্ত কারাভোগ করেছেন।

রাত সাড়ে ৮টার দিকে শূন্যরেখায় হস্তান্তর প্রক্রিয়ার সময় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী, ইমিগ্রেশন পুলিশ এবং মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ফেরত আসা ৫০ বাংলাদেশিকে আইনি প্রক্রিয়া শেষে পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে মানবাধিকার সংস্থাগুলো তাদের গ্রহণ করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, ইমিগ্রেশন ও থানা পুলিশের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা ব্যক্তিদের আইনি সহায়তা ও পুনর্বাসনের জন্য জাস্টিস অ্যান্ড কেয়ার এবং রাইটস যশোরের জিম্মায় দেওয়া হয়েছে। সংস্থাগুলো তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, অভাব-অনটনের সুযোগ নিয়ে ভালো কাজের প্রলোভন দেখিয়ে অনেক বাংলাদেশিকে ভারতে পাচার করা হয়। পরে প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়।

তিনি জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। পরে ভারতীয় মানবাধিকার সংস্থার সহায়তায় তাদের শেল্টার হোমে রাখা হয়। সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছেন।

ফেরত আসা ব্যক্তিদের আইনি সহায়তা, পরিবারে পুনর্মিলন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে মানবাধিকার সংস্থাগুলো কাজ করবে বলে জানানো হয়েছে।

ট্যাগ : ভারত মানবপাচার বেনাপোল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

ভারতে পাচারের শিকার ৫০ বাংলাদেশিকে দেশে ফেরত

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

ভারতে পাচারের শিকার ৫০ বাংলাদেশি নারী ও পুরুষকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

রোববার রাতে ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে তাদের বেনাপোল চেকপোস্টে হস্তান্তর করা হয়। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন।

রাইটস যশোর এবং জাস্টিস অ্যান্ড কেয়ার নামে দুটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করেছে। সংশ্লিষ্টরা জানান, ফেরত আসা ব্যক্তিরা ভারতে দেড় বছর থেকে সাত বছর পর্যন্ত কারাভোগ করেছেন।

রাত সাড়ে ৮টার দিকে শূন্যরেখায় হস্তান্তর প্রক্রিয়ার সময় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী, ইমিগ্রেশন পুলিশ এবং মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ফেরত আসা ৫০ বাংলাদেশিকে আইনি প্রক্রিয়া শেষে পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে মানবাধিকার সংস্থাগুলো তাদের গ্রহণ করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, ইমিগ্রেশন ও থানা পুলিশের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা ব্যক্তিদের আইনি সহায়তা ও পুনর্বাসনের জন্য জাস্টিস অ্যান্ড কেয়ার এবং রাইটস যশোরের জিম্মায় দেওয়া হয়েছে। সংস্থাগুলো তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, অভাব-অনটনের সুযোগ নিয়ে ভালো কাজের প্রলোভন দেখিয়ে অনেক বাংলাদেশিকে ভারতে পাচার করা হয়। পরে প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়।

তিনি জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। পরে ভারতীয় মানবাধিকার সংস্থার সহায়তায় তাদের শেল্টার হোমে রাখা হয়। সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছেন।

ফেরত আসা ব্যক্তিদের আইনি সহায়তা, পরিবারে পুনর্মিলন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে মানবাধিকার সংস্থাগুলো কাজ করবে বলে জানানো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ