ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

মিয়ানমার সীমান্তে চলমান অস্থিরতা ও উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের কারণে সীমান্তবর্তী বাংলাদেশি এলাকাগুলোতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি জানান, সীমান্তে নজরদারি ইতোমধ্যে বাড়ানো হয়েছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

সম্প্রতি আরাকান আর্মির প্রধান আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন বলে বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ড. খলিলুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই।

মিয়ানমারের অভ্যন্তরে সামরিক বাহিনী ও আরাকান আর্মির সংঘাত সাম্প্রতিক সময়ে আরও তীব্র হয়েছে। এর প্রভাব সীমান্তবর্তী এলাকায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সরকার সতর্ক অবস্থানে থেকে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে।

ট্যাগ : পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সীমান্ত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

মিয়ানমার সীমান্তে চলমান অস্থিরতা ও উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের কারণে সীমান্তবর্তী বাংলাদেশি এলাকাগুলোতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি জানান, সীমান্তে নজরদারি ইতোমধ্যে বাড়ানো হয়েছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

সম্প্রতি আরাকান আর্মির প্রধান আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন বলে বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ড. খলিলুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই।

মিয়ানমারের অভ্যন্তরে সামরিক বাহিনী ও আরাকান আর্মির সংঘাত সাম্প্রতিক সময়ে আরও তীব্র হয়েছে। এর প্রভাব সীমান্তবর্তী এলাকায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সরকার সতর্ক অবস্থানে থেকে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ