রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) রাত ৭টা ৪০ মিনিটের দিকে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. খালিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে বাসটিতে কীভাবে আগুন দেওয়া হয়েছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত কিংবা এতে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
অগ্নিকাণ্ডে বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
বিস্তারিত আসছে...














মন্তব্যসমূহ