রাজধানীর নিউমার্কেট এলাকায় খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে (৬৪) জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এই রিমান্ড মঞ্জুর করেন। এদিন দুপুরে তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মো. ইরফান খান।
আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন ও সাত দিনের আবেদনের পরিবর্তে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।














মন্তব্যসমূহ