ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ওয়ারিশের ন্যায্য পাওনা আত্মসাৎ করলে ইসলামে কী পরিণতি?

ইসলামে উত্তরাধিকার সম্পত্তিতে প্রত্যেক ওয়ারিশের অধিকার সুস্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। পিতা-মাতা ও আত্মীয়স্বজনের রেখে যাওয়া সম্পত্তিতে নারী ও পুরুষ উভয়েরই নির্ধারিত অংশ রয়েছে এবং কোনো ওয়ারিশকে তাঁর প্রাপ্য সম্পদ থেকে বঞ্চিত করা কিংবা অন্যায়ভাবে সম্পত্তি আত্মসাৎ করাকে ইসলামে গুরুতর অন্যায় হিসেবে বিবেচনা করা হয়েছে।পবিত্র কোরআনের সুরা আন-নিসার ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘পিতা-মাতা ও আত্মীয়স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদের অংশ রয়েছে এবং পিতা-মাতা ও আত্মীয়স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও অংশ রয়েছে—তা কম হোক বা বেশি, নির্ধারিত অংশ হিসেবে।’ইসলামি বিধান অনুযায়ী, উত্তরাধিকার সম্পত্তিতে কোনো ওয়ারিশের অধিকার নষ্ট করা অন্যের হক আত্মসাৎ করার শামিল। তাই পারিবারিক শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে প্রত্যেক ওয়ারিশের ন্যায্য পাওনা যথাযথভাবে বুঝিয়ে দেওয়া জরুরি।

ওয়ারিশের ন্যায্য পাওনা আত্মসাৎ করলে ইসলামে কী পরিণতি?