ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাকিস্তানে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে অংশ নিল বাংলাদেশ

পাকিস্তানে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে অংশ নিল বাংলাদেশ
ছবি : সংগৃহীত
ফলো করুন

পাকিস্তানের করাচিতে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘৪র্থ আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনী ২০২৬’। দেশটির বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের (টিডিএপি) উদ্যোগে করাচি এক্সপো সেন্টারে আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও রপ্তানিমুখী পণ্যের অংশগ্রহণ আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বাজার সৃষ্টির সম্ভাবনাকে জোরালো করেছে।

আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সকালে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাকিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত প্রধানমন্ত্রীর সমন্বয়কারী রানা ইহসান আফজাল খান। পরে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন করাচিতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাত। ‘হারভেস্টিং ইনোভেশন, কাল্টিভেটিং সাসটেইনেবিলিটি’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রদর্শনী চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা ও করাচির বাংলাদেশ উপহাইকমিশনের ব্যবস্থাপনায় এতে অংশ নিচ্ছে বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ কৃষি প্রক্রিয়াজাত খাদ্য সমিতি এবং শিল্পপ্রতিষ্ঠান প্রাণ।

বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের চা প্রদর্শন করা হচ্ছে; এর মধ্যে চা বোর্ডের নিজস্ব চা ছাড়াও ইস্পাহানি টি, আবুল খায়ের লিমিটেড, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, ফিনলে, কাজী অ্যান্ড কাজী এবং হালদা ভ্যালির চা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মেহেদী হাসান, ইপিবির উপপরিচালক মাহমুদা খাতুন, উপহাইকমিশনের প্রথম সচিব মো. মনজুর হোসেন, পাকিস্তানের সরকারি কর্মকর্তা ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এবারের প্রদর্শনীতে বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে ৫০০-এর বেশি আন্তর্জাতিক ক্রেতা, ব্যবসায়িক প্রতিনিধি ও প্রদর্শক অংশ নিচ্ছেন এবং কৃষিজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, দুগ্ধজাত পণ্য, মৎস্য, মসলা, ফলমূল, শাকসবজি, ভোজ্যতেল ও কৃষিপ্রযুক্তিসহ ২০টি খাতের পণ্য প্রদর্শিত হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এর মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের পাশাপাশি নতুন রপ্তানি বাজার অনুসন্ধান, বিজনেস-টু-বিজনেস (বিটুবি) বৈঠক এবং সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সুযোগ তৈরি হবে। প্রদর্শনীর প্রথম তিন দিন (২৩-২৫ নভেম্বর) ব্যবসায়িক প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিদের জন্য এবং শেষ দিন ২৬ নভেম্বর সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

ট্যাগ : বাংলাদেশ পাকিস্তানে

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


পাকিস্তানে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে অংশ নিল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

পাকিস্তানের করাচিতে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘৪র্থ আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনী ২০২৬’। দেশটির বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের (টিডিএপি) উদ্যোগে করাচি এক্সপো সেন্টারে আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও রপ্তানিমুখী পণ্যের অংশগ্রহণ আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বাজার সৃষ্টির সম্ভাবনাকে জোরালো করেছে।

আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সকালে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাকিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত প্রধানমন্ত্রীর সমন্বয়কারী রানা ইহসান আফজাল খান। পরে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন করাচিতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাত। ‘হারভেস্টিং ইনোভেশন, কাল্টিভেটিং সাসটেইনেবিলিটি’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রদর্শনী চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা ও করাচির বাংলাদেশ উপহাইকমিশনের ব্যবস্থাপনায় এতে অংশ নিচ্ছে বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ কৃষি প্রক্রিয়াজাত খাদ্য সমিতি এবং শিল্পপ্রতিষ্ঠান প্রাণ।

বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের চা প্রদর্শন করা হচ্ছে; এর মধ্যে চা বোর্ডের নিজস্ব চা ছাড়াও ইস্পাহানি টি, আবুল খায়ের লিমিটেড, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, ফিনলে, কাজী অ্যান্ড কাজী এবং হালদা ভ্যালির চা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মেহেদী হাসান, ইপিবির উপপরিচালক মাহমুদা খাতুন, উপহাইকমিশনের প্রথম সচিব মো. মনজুর হোসেন, পাকিস্তানের সরকারি কর্মকর্তা ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এবারের প্রদর্শনীতে বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে ৫০০-এর বেশি আন্তর্জাতিক ক্রেতা, ব্যবসায়িক প্রতিনিধি ও প্রদর্শক অংশ নিচ্ছেন এবং কৃষিজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, দুগ্ধজাত পণ্য, মৎস্য, মসলা, ফলমূল, শাকসবজি, ভোজ্যতেল ও কৃষিপ্রযুক্তিসহ ২০টি খাতের পণ্য প্রদর্শিত হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এর মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের পাশাপাশি নতুন রপ্তানি বাজার অনুসন্ধান, বিজনেস-টু-বিজনেস (বিটুবি) বৈঠক এবং সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সুযোগ তৈরি হবে। প্রদর্শনীর প্রথম তিন দিন (২৩-২৫ নভেম্বর) ব্যবসায়িক প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিদের জন্য এবং শেষ দিন ২৬ নভেম্বর সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ