ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রক্তচাপ অস্বাভাবিক বাড়ায় ইমরান খানের হৃদযন্ত্রের ক্ষতির শঙ্কা

রক্তচাপ অস্বাভাবিক বাড়ায় ইমরান খানের হৃদযন্ত্রের ক্ষতির শঙ্কা
ছবি : সংগৃহীত
ফলো করুন

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতান; দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করা হলে কয়েক দিনের মধ্যেই তাঁর হৃদযন্ত্রের স্থায়ী ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

গত রোববার (২২ নভেম্বর ২০২৬) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ৭৪ বছর বয়সী ইমরান খান। সম্প্রতি পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের কাছে পাঠানো এক খোলা চিঠিতে নিজের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ইমরান এবং জরুরি চিকিৎসা না পেলে কারাগার থেকে জীবিত বের হতে পারবেন কি না—তা নিয়েও সংশয় প্রকাশ করেন।

ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে ৩০ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করা ডা. ফয়সাল সুলতান বলেন, ইমরানের বর্তমান শারীরিক পরিস্থিতিতে দ্রুত কিডনি ও হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি এবং চিকিৎসায় বিলম্ব হলে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, কোনো রোগীর রক্তচাপ এত বেশি থাকলে এক বা দুই দিনের মধ্যেই তাঁকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানোর ব্যবস্থা করা উচিত এবং কয়েক দিনের মধ্যে রক্তচাপ নিয়ন্ত্রণে আনা প্রয়োজন; অন্যথায় হৃদযন্ত্র, কিডনি ও চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং হৃদযন্ত্রের পেশি অস্বাভাবিকভাবে পুরু হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

গত ১৬ নভেম্বর আইনজীবীর মাধ্যমে প্রকাশিত এক চিঠিতে ইমরান দাবি করেন, তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি ৮৫ শতাংশ কমে গেছে এবং তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন; ২০২৫ সালের ২০ ডিসেম্বর একটি মামলায় তাঁকে ও তাঁর স্ত্রীকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়ার পর থেকে প্রতিদিন সর্বোচ্চ ২২ ঘণ্টা নির্জন কারাকক্ষে রাখা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ডা. সুলতানও দীর্ঘদিন সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকা উচ্চ রক্তচাপের সমস্যা বাড়িয়ে দিতে পারে বলে উল্লেখ করেন এবং ইমরানকে দ্রুত পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার সুযোগ দেওয়ার তাগিদ দেন।

ইমরানের স্বাস্থ্য নিয়ে এর আগেও উদ্বেগ জানিয়েছিলেন তাঁর আইনজীবীরা; গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার নির্দেশ দিলেও সেদিন ডা. সুলতান অপেক্ষা করেও ইমরানকে সেখানে নেওয়া হয়নি, বরং একটি সরকারি হাসপাতালে নেওয়ার পর কারাগারে ফেরত পাঠানোর উপযুক্ত বলে মত দেওয়া হয়। এদিকে পিটিআইয়ের সাবেক জ্যেষ্ঠ নেতা সৈয়দ জুলফি বুখারি অভিযোগ করেন, সরকারি নির্দেশনার বাইরে কাজ করতে না পারায় আগের চিকিৎসকেরা রক্তচাপ নিয়ন্ত্রণ বা স্পষ্ট ধারণা দিতে ব্যর্থ হয়েছেন; তাই পরিস্থিতি জটিল হওয়ার আগেই ব্যক্তিগত চিকিৎসকদের সাক্ষাতের অনুমতি ও বিশেষজ্ঞ চিকিৎসা নিশ্চিত করা জরুরি।

সূত্র: দ্য টেলিগ্রাফ

ট্যাগ : ইমরান খান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


রক্তচাপ অস্বাভাবিক বাড়ায় ইমরান খানের হৃদযন্ত্রের ক্ষতির শঙ্কা

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতান; দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করা হলে কয়েক দিনের মধ্যেই তাঁর হৃদযন্ত্রের স্থায়ী ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

গত রোববার (২২ নভেম্বর ২০২৬) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ৭৪ বছর বয়সী ইমরান খান। সম্প্রতি পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের কাছে পাঠানো এক খোলা চিঠিতে নিজের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ইমরান এবং জরুরি চিকিৎসা না পেলে কারাগার থেকে জীবিত বের হতে পারবেন কি না—তা নিয়েও সংশয় প্রকাশ করেন।

ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে ৩০ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করা ডা. ফয়সাল সুলতান বলেন, ইমরানের বর্তমান শারীরিক পরিস্থিতিতে দ্রুত কিডনি ও হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি এবং চিকিৎসায় বিলম্ব হলে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, কোনো রোগীর রক্তচাপ এত বেশি থাকলে এক বা দুই দিনের মধ্যেই তাঁকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানোর ব্যবস্থা করা উচিত এবং কয়েক দিনের মধ্যে রক্তচাপ নিয়ন্ত্রণে আনা প্রয়োজন; অন্যথায় হৃদযন্ত্র, কিডনি ও চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং হৃদযন্ত্রের পেশি অস্বাভাবিকভাবে পুরু হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

গত ১৬ নভেম্বর আইনজীবীর মাধ্যমে প্রকাশিত এক চিঠিতে ইমরান দাবি করেন, তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি ৮৫ শতাংশ কমে গেছে এবং তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন; ২০২৫ সালের ২০ ডিসেম্বর একটি মামলায় তাঁকে ও তাঁর স্ত্রীকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়ার পর থেকে প্রতিদিন সর্বোচ্চ ২২ ঘণ্টা নির্জন কারাকক্ষে রাখা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ডা. সুলতানও দীর্ঘদিন সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকা উচ্চ রক্তচাপের সমস্যা বাড়িয়ে দিতে পারে বলে উল্লেখ করেন এবং ইমরানকে দ্রুত পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার সুযোগ দেওয়ার তাগিদ দেন।

ইমরানের স্বাস্থ্য নিয়ে এর আগেও উদ্বেগ জানিয়েছিলেন তাঁর আইনজীবীরা; গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার নির্দেশ দিলেও সেদিন ডা. সুলতান অপেক্ষা করেও ইমরানকে সেখানে নেওয়া হয়নি, বরং একটি সরকারি হাসপাতালে নেওয়ার পর কারাগারে ফেরত পাঠানোর উপযুক্ত বলে মত দেওয়া হয়। এদিকে পিটিআইয়ের সাবেক জ্যেষ্ঠ নেতা সৈয়দ জুলফি বুখারি অভিযোগ করেন, সরকারি নির্দেশনার বাইরে কাজ করতে না পারায় আগের চিকিৎসকেরা রক্তচাপ নিয়ন্ত্রণ বা স্পষ্ট ধারণা দিতে ব্যর্থ হয়েছেন; তাই পরিস্থিতি জটিল হওয়ার আগেই ব্যক্তিগত চিকিৎসকদের সাক্ষাতের অনুমতি ও বিশেষজ্ঞ চিকিৎসা নিশ্চিত করা জরুরি।

সূত্র: দ্য টেলিগ্রাফ


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ