ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে তৃতীয় সভা আজ

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে তৃতীয় সভা আজ
ফাইল ছবি
ফলো করুন

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার দাবি জানিয়েছে শ্রমিকপক্ষ। এবার মালিকপক্ষ কত টাকা প্রস্তাব করে, সেদিকে নজর সংশ্লিষ্টদের। নতুন মজুরি কাঠামো নির্ধারণে সোমবার (২৩ নভেম্বর) গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড।

রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে সকাল সাড়ে ১১টায় বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে স্থগিত হওয়া তৃতীয় সভাটি নতুন করে আয়োজন করা হচ্ছে।

গত ১৭ নভেম্বর বোর্ডের সচিব রাইসা আফরোজের স্বাক্ষরিত নোটিশ অনুযায়ী, বৈঠকে মালিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ তৈরির বিষয়ে আলোচনা হবে।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গঠিত বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সভায় সভাপতিত্ব করবেন।

বৈঠকে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ উপস্থিত থাকার কথা রয়েছে। মালিকপক্ষের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।

এ ছাড়া শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারের অংশ নেওয়ার কথা রয়েছে।

এর আগে ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ নতুন নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বিবেচনায় এই প্রস্তাব দেওয়া হয়।

তবে ওই সভায় মালিকপক্ষ কোনো নির্দিষ্ট অঙ্কের প্রস্তাব দেয়নি। নিজেদের মধ্যে আলোচনা করার জন্য অতিরিক্ত সময় চাওয়া হলে বোর্ড চার কার্যদিবস সময় দেয়।

পরবর্তী সময়ে ১৬ নভেম্বর তৃতীয় সভা আয়োজনের কথা থাকলেও সেটি স্থগিত করা হয়। ওই দিনই মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি নির্ধারণ করা হয় ১২ হাজার ৫০০ টাকা। নতুন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

ফলে শ্রমিকপক্ষের ৩২ হাজার টাকার দাবির বিপরীতে মালিকপক্ষ কত টাকা প্রস্তাব করে এবং দুই পক্ষের আলোচনায় কী অগ্রগতি হয়, তা নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

ট্যাগ : গার্মেন্টস পোশাক শ্রমিক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে তৃতীয় সভা আজ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার দাবি জানিয়েছে শ্রমিকপক্ষ। এবার মালিকপক্ষ কত টাকা প্রস্তাব করে, সেদিকে নজর সংশ্লিষ্টদের। নতুন মজুরি কাঠামো নির্ধারণে সোমবার (২৩ নভেম্বর) গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড।

রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে সকাল সাড়ে ১১টায় বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে স্থগিত হওয়া তৃতীয় সভাটি নতুন করে আয়োজন করা হচ্ছে।

গত ১৭ নভেম্বর বোর্ডের সচিব রাইসা আফরোজের স্বাক্ষরিত নোটিশ অনুযায়ী, বৈঠকে মালিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ তৈরির বিষয়ে আলোচনা হবে।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গঠিত বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সভায় সভাপতিত্ব করবেন।

বৈঠকে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ উপস্থিত থাকার কথা রয়েছে। মালিকপক্ষের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।

এ ছাড়া শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারের অংশ নেওয়ার কথা রয়েছে।

এর আগে ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ নতুন নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বিবেচনায় এই প্রস্তাব দেওয়া হয়।

তবে ওই সভায় মালিকপক্ষ কোনো নির্দিষ্ট অঙ্কের প্রস্তাব দেয়নি। নিজেদের মধ্যে আলোচনা করার জন্য অতিরিক্ত সময় চাওয়া হলে বোর্ড চার কার্যদিবস সময় দেয়।

পরবর্তী সময়ে ১৬ নভেম্বর তৃতীয় সভা আয়োজনের কথা থাকলেও সেটি স্থগিত করা হয়। ওই দিনই মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি নির্ধারণ করা হয় ১২ হাজার ৫০০ টাকা। নতুন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

ফলে শ্রমিকপক্ষের ৩২ হাজার টাকার দাবির বিপরীতে মালিকপক্ষ কত টাকা প্রস্তাব করে এবং দুই পক্ষের আলোচনায় কী অগ্রগতি হয়, তা নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ