ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোয় কৃতজ্ঞতা জানিয়েছে ইরান।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাতে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে বাংলাদেশের গভীর শোকের কথা পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কঠিন এই সময়ে ইরানের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণ সংহতি প্রকাশ করছে।
পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনীতির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আঞ্চলিক শান্তি শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, অঞ্চলটির বাইরে সমৃদ্ধি ও উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ।
বৈঠকে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়। উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে।














মন্তব্যসমূহ