সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে হেঁটে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে পৌঁছান তিনি। সেখানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সম্মাননা জানাবেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার পাশাপাশি উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।














মন্তব্যসমূহ