ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসের উজ্জ্বল অধ্যায়: প্রধানমন্ত্রী

ফাইল ছবি
ফলো করুন

বাংলাদেশের স্বাধীনতা অর্জন থেকে শুরু করে সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস গভীরভাবে সম্পৃক্ত। দেশের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বাণীতে ২১ নভেম্বরকে সশস্ত্র বাহিনীর ইতিহাসের একটি স্মরণীয় দিন হিসেবে উল্লেখ করেন তিনি। তারেক রহমান বলেন, ‘২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্যরা ও দেশপ্রেমিক জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমন্বিত আক্রমণে অংশ নেন। মুক্তিযুদ্ধে রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা লাভ করে।’

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান সামরিক বাহিনীর কর্মকর্তা ছিলেন। এ বিষয়টিও সশস্ত্র বাহিনীর ইতিহাসের একটি অনন্য ও গৌরবময় ঘটনা। ১৯৭১ সালের সম্মিলিত সামরিক অভিযানের গুরুত্ব বিবেচনায় প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

সশস্ত্র বাহিনীকে জাতির গর্বিত প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করে তারেক রহমান বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য এবং শৃঙ্খলার সমন্বয়ে গড়ে উঠেছে এই বাহিনী। একাত্তরের রণাঙ্গনে তাদের বীরত্বপূর্ণ ভূমিকা বাংলাদেশের ইতিহাসের অন্যতম উজ্জ্বল অধ্যায়। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাহিনীর সদস্যরা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করছেন।

সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি সশস্ত্র বাহিনীকে সুশৃঙ্খল, ক্ষিপ্র, আধুনিক ও পেশাদার প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও বাহিনীর আধুনিকায়নের কার্যক্রম অব্যাহত ছিল।

বর্তমান সরকারের উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।

তারেক রহমান আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের সততা, দক্ষতা ও কর্মক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে অন্যতম শীর্ষ অবস্থানে থাকা বাংলাদেশের জন্য গৌরবের। এর মাধ্যমে বিশ্বপরিমণ্ডলে দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হয়েছে।

এ ছাড়া দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সংকটের সময় সশস্ত্র বাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাহিনীটি জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানেও সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল। তবে বিভিন্ন সময়ে বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছে। দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।

বাণীর শেষাংশে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তিনি বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ এবং বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের আত্মত্যাগ স্মরণ করেন।

সবশেষে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে নেওয়া কর্মসূচিগুলোর সফলতা কামনা করেন তারেক রহমান। পাশাপাশি বাহিনীর সব সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ প্রত্যাশা করেন তিনি।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির

ডিসেম্বরে ঢাকা সফরে আসছেন মালয়েশিয়া ও মালদ্বীপের দুই শীর্ষ নেতা

বিচার বিভাগের স্বাধীনতায় বিচারকের বিবেক ও নৈতিক সাহসই বড় শক্তি: আইনমন্ত্রী

রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি

কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

প্রয়োজনে বিরোধী দলের সঙ্গে ঐকমত্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসের উজ্জ্বল অধ্যায়: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের স্বাধীনতা অর্জন থেকে শুরু করে সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস গভীরভাবে সম্পৃক্ত। দেশের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বাণীতে ২১ নভেম্বরকে সশস্ত্র বাহিনীর ইতিহাসের একটি স্মরণীয় দিন হিসেবে উল্লেখ করেন তিনি। তারেক রহমান বলেন, ‘২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্যরা ও দেশপ্রেমিক জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমন্বিত আক্রমণে অংশ নেন। মুক্তিযুদ্ধে রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা লাভ করে।’

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান সামরিক বাহিনীর কর্মকর্তা ছিলেন। এ বিষয়টিও সশস্ত্র বাহিনীর ইতিহাসের একটি অনন্য ও গৌরবময় ঘটনা। ১৯৭১ সালের সম্মিলিত সামরিক অভিযানের গুরুত্ব বিবেচনায় প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

সশস্ত্র বাহিনীকে জাতির গর্বিত প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করে তারেক রহমান বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য এবং শৃঙ্খলার সমন্বয়ে গড়ে উঠেছে এই বাহিনী। একাত্তরের রণাঙ্গনে তাদের বীরত্বপূর্ণ ভূমিকা বাংলাদেশের ইতিহাসের অন্যতম উজ্জ্বল অধ্যায়। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাহিনীর সদস্যরা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করছেন।

সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি সশস্ত্র বাহিনীকে সুশৃঙ্খল, ক্ষিপ্র, আধুনিক ও পেশাদার প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও বাহিনীর আধুনিকায়নের কার্যক্রম অব্যাহত ছিল।

বর্তমান সরকারের উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।

তারেক রহমান আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের সততা, দক্ষতা ও কর্মক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে অন্যতম শীর্ষ অবস্থানে থাকা বাংলাদেশের জন্য গৌরবের। এর মাধ্যমে বিশ্বপরিমণ্ডলে দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হয়েছে।

এ ছাড়া দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সংকটের সময় সশস্ত্র বাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাহিনীটি জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানেও সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল। তবে বিভিন্ন সময়ে বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছে। দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।

বাণীর শেষাংশে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তিনি বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ এবং বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের আত্মত্যাগ স্মরণ করেন।

সবশেষে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে নেওয়া কর্মসূচিগুলোর সফলতা কামনা করেন তারেক রহমান। পাশাপাশি বাহিনীর সব সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ প্রত্যাশা করেন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ