ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুই দিনে পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করছে পাঁচটি গ্রহাণু

দুই দিনে পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করছে পাঁচটি গ্রহাণু
ছবি : সংগৃহীত
ফলো করুন

পৃথিবীর কাছ দিয়ে দুই দিনে অতিক্রম করছে পাঁচটি গ্রহাণু। এর মধ্যে চারটি গত ১৯ নভেম্বর পৃথিবীর কাছাকাছি দিয়ে চলে গেছে এবং বাকি একটি আজ ২০ নভেম্বর (২০২৬) পৃথিবীর কাছ দিয়ে যাওয়ার কথা রয়েছে। বিভিন্ন আকারের এসব মহাজাগতিক পাথরখণ্ড দ্রুতগতিতে এগিয়ে এলেও এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির হিসাব অনুযায়ী, গ্রহাণুগুলো নিরাপদ দূরত্ব বজায় রেখেই অতিক্রম করবে, ফলে ধ্বংসযজ্ঞের আশঙ্কা নেই।

তবে নাসার শ্রেণিবিন্যাস অনুযায়ী, পাঁচটি গ্রহাণুই সম্ভাব্য ঝুঁকিপূর্ণ গ্রহাণুর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে; কারণ আকারে খুব বড় না হলেও এগুলোর কক্ষপথ পৃথিবীর জন্য নির্ধারিত ন্যূনতম ঝুঁকিপূর্ণ দূরত্বের মধ্যে রয়েছে।

নাসার তথ্য অনুযায়ী, ১৯ নভেম্বর পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে অতিক্রম করা প্রথম গ্রহাণু ‘২০২৬ ভিএ১১’-এর ব্যাস প্রায় ৪০ ফুট এবং নিকটতম দূরত্ব ছিল ৩৩ লাখ ৫০ হাজার কিলোমিটার। দ্বিতীয় গ্রহাণু ‘২০২৬ টিবি৮৪’-এর আকার প্রায় ২১০ ফুট (একটি উড়োজাহাজের সমান) এবং এটি পৃথিবী থেকে ৪৬ লাখ ৫০ হাজার কিলোমিটার দূরে ছিল। তৃতীয় গ্রহাণু ‘২০০৭ ডব্লিউকে৩’-এর ব্যাস প্রায় ৬৪ ফুট, যা ৫৪ লাখ ৭০ হাজার কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করেছে। চতুর্থ গ্রহাণু ‘২০১৮ এনই১’-এর আকার প্রায় ২৩০ ফুট এবং ১৯ নভেম্বর এটি ৬৩ লাখ ৯০ হাজার কিলোমিটার দূর দিয়ে গেছে।

অন্যদিকে, পঞ্চম গ্রহাণু ‘২০২৬ ভিডি৬’ আজ ২০ নভেম্বর পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছানোর কথা রয়েছে; তখন পৃথিবী থেকে এর দূরত্ব থাকবে প্রায় ৪০ লাখ ২০ হাজার কিলোমিটার।

নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে অবস্থিত সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ (সিএনইওএস) পৃথিবীর কাছাকাছি থাকা গ্রহাণু ও ধূমকেতুর কক্ষপথ, আকার, গতি ও দূরত্ব হিসাব করে সম্ভাব্য ঝুঁকি নিরূপণ করে। নাসার সংজ্ঞা অনুযায়ী, সূর্য থেকে ১৯ কোটি ৫০ লাখ কিলোমিটারের মধ্যে কক্ষপথে চলাচলকারী গ্রহাণু ও ধূমকেতুকে নিয়ার আর্থ অবজেক্ট বলা হয়, এবং সম্ভাব্য বিপদ এড়াতে এগুলোর গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করা হয়।

সূত্র: নাসা 

ট্যাগ : গ্রহাণু অতিক্রম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


দুই দিনে পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করছে পাঁচটি গ্রহাণু

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

পৃথিবীর কাছ দিয়ে দুই দিনে অতিক্রম করছে পাঁচটি গ্রহাণু। এর মধ্যে চারটি গত ১৯ নভেম্বর পৃথিবীর কাছাকাছি দিয়ে চলে গেছে এবং বাকি একটি আজ ২০ নভেম্বর (২০২৬) পৃথিবীর কাছ দিয়ে যাওয়ার কথা রয়েছে। বিভিন্ন আকারের এসব মহাজাগতিক পাথরখণ্ড দ্রুতগতিতে এগিয়ে এলেও এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির হিসাব অনুযায়ী, গ্রহাণুগুলো নিরাপদ দূরত্ব বজায় রেখেই অতিক্রম করবে, ফলে ধ্বংসযজ্ঞের আশঙ্কা নেই।

তবে নাসার শ্রেণিবিন্যাস অনুযায়ী, পাঁচটি গ্রহাণুই সম্ভাব্য ঝুঁকিপূর্ণ গ্রহাণুর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে; কারণ আকারে খুব বড় না হলেও এগুলোর কক্ষপথ পৃথিবীর জন্য নির্ধারিত ন্যূনতম ঝুঁকিপূর্ণ দূরত্বের মধ্যে রয়েছে।

নাসার তথ্য অনুযায়ী, ১৯ নভেম্বর পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে অতিক্রম করা প্রথম গ্রহাণু ‘২০২৬ ভিএ১১’-এর ব্যাস প্রায় ৪০ ফুট এবং নিকটতম দূরত্ব ছিল ৩৩ লাখ ৫০ হাজার কিলোমিটার। দ্বিতীয় গ্রহাণু ‘২০২৬ টিবি৮৪’-এর আকার প্রায় ২১০ ফুট (একটি উড়োজাহাজের সমান) এবং এটি পৃথিবী থেকে ৪৬ লাখ ৫০ হাজার কিলোমিটার দূরে ছিল। তৃতীয় গ্রহাণু ‘২০০৭ ডব্লিউকে৩’-এর ব্যাস প্রায় ৬৪ ফুট, যা ৫৪ লাখ ৭০ হাজার কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করেছে। চতুর্থ গ্রহাণু ‘২০১৮ এনই১’-এর আকার প্রায় ২৩০ ফুট এবং ১৯ নভেম্বর এটি ৬৩ লাখ ৯০ হাজার কিলোমিটার দূর দিয়ে গেছে।

অন্যদিকে, পঞ্চম গ্রহাণু ‘২০২৬ ভিডি৬’ আজ ২০ নভেম্বর পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছানোর কথা রয়েছে; তখন পৃথিবী থেকে এর দূরত্ব থাকবে প্রায় ৪০ লাখ ২০ হাজার কিলোমিটার।

নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে অবস্থিত সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ (সিএনইওএস) পৃথিবীর কাছাকাছি থাকা গ্রহাণু ও ধূমকেতুর কক্ষপথ, আকার, গতি ও দূরত্ব হিসাব করে সম্ভাব্য ঝুঁকি নিরূপণ করে। নাসার সংজ্ঞা অনুযায়ী, সূর্য থেকে ১৯ কোটি ৫০ লাখ কিলোমিটারের মধ্যে কক্ষপথে চলাচলকারী গ্রহাণু ও ধূমকেতুকে নিয়ার আর্থ অবজেক্ট বলা হয়, এবং সম্ভাব্য বিপদ এড়াতে এগুলোর গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করা হয়।

সূত্র: নাসা 


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ