২০২৬ সালের আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের জন্য সারা দেশে ৬৪টি কেন্দ্র নির্ধারণ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামী ১ ডিসেম্বর শুরু হতে যাওয়া এ পরীক্ষার জন্য কেন্দ্রগুলোর সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত তালিকায় পরীক্ষাকেন্দ্রের নাম, ক্রমিক নম্বর, কেন্দ্র কোড এবং সংশ্লিষ্ট মাদ্রাসা বা প্রতিষ্ঠানের তথ্য দেওয়া হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও তালিকাটি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
এ বছর প্রথমবারের মতো এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সর্বোচ্চ দুটি বিষয়ে, চতুর্থ বিষয় বাদে, অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন।
আগে কোনো বিষয়ে অকৃতকার্য হলে শিক্ষার্থীদের পরবর্তী বছরের পাবলিক পরীক্ষার জন্য অপেক্ষা করতে হতো। নতুন ব্যবস্থায় চলতি বছরেই নির্ধারিত বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর শুরু হয়ে ১২ ডিসেম্বর শেষ হবে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
প্রকাশিত কেন্দ্রতালিকার প্রথমে রয়েছে ঢাকা কেন্দ্র, যার কোড ১০১। কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা। অন্যদিকে তালিকার শেষ কেন্দ্র সুনামগঞ্জ, যার কোড ৭২৬। সেখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে দ্বীনি সিনিয়র ফাজিল মডেল মাদ্রাসায়।
ঢাকা অঞ্চলে ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সীগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুরে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
ময়মনসিংহ অঞ্চলে ছয়টি এবং রাজশাহী ও রংপুর অঞ্চলে আটটি করে কেন্দ্র রয়েছে। খুলনা বিভাগে ১০টি এবং বরিশাল বিভাগে ছয়টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বিভিন্ন জেলায়ও পরীক্ষার কেন্দ্র রাখা হয়েছে।
শিক্ষার্থীদের সুবিধার্থে সংশোধিত তালিকায় নির্ধারিত কেন্দ্রের বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো।
অঞ্চলভিত্তিক পরীক্ষাকেন্দ্রের তালিকা
ঢাকা অঞ্চল: ১১টি কেন্দ্র
ঢাকা (১০১), সরকারি মাদ্রাসা-ই-আলিয়া; মানিকগঞ্জ (১১১), মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা; নারায়ণগঞ্জ (১১৭), নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা; গাজীপুর-১ (১২৪), জয়দেবপুর দারস সালাম কামিল মাদরাসা; নরসিংদী (১৩৫), জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা; মুন্সীগঞ্জ (১৪৩), পঞ্চসার দারুসসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসা; ফরিদপুর (১৫১), বিসমিল্লাহ শাহ দরগাহ ফাজিল মাদ্রাসা; রাজবাড়ী (১৫৯), রাজবাড়ী শ্রীপুর লজ্জাতুন নেছা কামিল মাদ্রাসা; মাদারীপুর (১৬৬), মাদারীপুর আহমাদিয়া কামিল (এম.এ) মাদ্রাসা; গোপালগঞ্জ (১৭৪), গোপালগঞ্জ মহিলা কামিল মডেল মাদ্রাসা এবং শরীয়তপুর (১৮৪), শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদরাসা।
ময়মনসিংহ অঞ্চল: ৬টি কেন্দ্র
ময়মনসিংহ-২ (১৯৩), মোমেনশাহী ডি.এস. কামিল মাদ্রাসা; কিশোরগঞ্জ (২০৮), হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসা; নেত্রকোণা (২১৭), এন. আকন্দ কামিল মাদ্রাসা; জামালপুর (২২৭), জামালপুর বেলটিয়া কামিল মাদরাসা; শেরপুর (২৪০), ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা এবং টাঙ্গাইল (২৪৯), টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদ্রাসা।
রাজশাহী অঞ্চল: ৮টি কেন্দ্র
রাজশাহী-২ (২৭১), মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা; চাঁপাইনবাবগঞ্জ-০২ (২৭৯), শংকরবাটী হেফজুল উলুম এফ. কে. কামিল মাদ্রাসা; নাটোর (২৮১), আল মাদ্রাসাতুল জামহুরিয়া কামিল মাদ্রাসা; নওগাঁ-২ (২৮৯), নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসা; পাবনা (৩০০), পাবনা কামিল মাদ্রাসা; সিরাজগঞ্জ (৩১০), হাজী আহম্মদ আলী কামিল মাদ্রাসা; বগুড়া-১ (৩২৪), সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা এবং জয়পুরহাট-১ (৩৩৯), জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা।
রংপুর অঞ্চল: ৮টি কেন্দ্র
গাইবান্ধা (৩৪৯), গাইবান্ধা সিদ্দিকীয়া কামিল মাদরাসা; রংপুর-১ (৩৫৯), ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদ্রাসা; কুড়িগ্রাম (৩৭২), কুড়িগ্রাম কামিল মাদ্রাসা; লালমনিরহাট (৩৮৪), লালমনিরহাট নেসারিয়া কামিল মাদ্রাসা; নীলফামারী (৩৯২), নীলফামারী আলিয়া মাদ্রাসা; দিনাজপুর-১ (৪০২), দিনাজপুর নূরজাহান কামিল মাদ্রাসা; ঠাকুরগাঁও-১ (৪১৮), সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা এবং পঞ্চগড় (৪২৭), পঞ্চগড় নূরুন আলা নূর কামিল মাদ্রাসা।
খুলনা বিভাগ: ১০টি কেন্দ্র
খুলনা (৪৩৫), খুলনা কামিল মাদ্রাসা; বাগেরহাট (৪৪৩), বাগেরহাট কামিল মাদ্রাসা; সাতক্ষীরা (৪৫৪), সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা; যশোর-১ (৪৬৪), যশোর আমিনিয়া কামিল মাদ্রাসা; নড়াইল (৪৭৮), শাহবাদ মজিদিয়া কামিল মাদ্রাসা; ঝিনাইদহ (৪৮৪), ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা; মাগুরা-১ (৪৯২), মাগুরা সিদ্দীকিয়া কামিল মাদরাসা; কুষ্টিয়া (৫০০), কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা; চুয়াডাঙ্গা (৫০৮), চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসা এবং মেহেরপুর (৫১৪), মেহেরপুর দারুল উলুম আহমিদয়া কামিল মাদরাসা।
বরিশাল বিভাগ: ৬টি কেন্দ্র
বরিশাল-২ (৫২৯), বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসা; ঝালকাঠি (৫৩৩), ঝালকাঠি এন এস কামিল মাদরাসা; পিরোজপুর (৫৪৩), পিরোজপুর ফাজিল মাদ্রাসা; ভোলা (৫৫৩), ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা; পটুয়াখালী-২ (৫৬৪), পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসা এবং বরগুনা (৫৭৬), বরগুনা দারুল উলুম নেছারিয়া কামিল মাদ্রাসা।
চট্টগ্রাম ও সিলেট অঞ্চল: ১৫টি কেন্দ্র
চট্টগ্রাম (৫৮৬), চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদ্রাসা; কক্সবাজার-১ (৬১১), কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসা; রাঙামাটি (৭৩৪), রাঙামাটি ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা; খাগড়াছড়ি (৭৩০), খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসা; নাইক্ষ্যংছড়ি, বান্দরবান (৭৩১), মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা; নোয়াখালী (৬২১), নোয়াখালী ইসলামিয়া কামিল মাদরাসা; লক্ষ্মীপুর-১ (৬৩৩), লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসা; ফেনী-১ (৬৪৩), ফেনী আলিয়া কামিল মাদ্রাসা; কুমিল্লা (৬৫২), ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা; চাঁদপুর-৩ (৮০২), ওছমানিয়া কামিল মাদ্রাসা; ব্রাহ্মণবাড়িয়া (৬৮৮), ভাদুঘর দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসা; সিলেট (৬৯৮), সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা; মৌলভীবাজার (৭০৯), মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা; হবিগঞ্জ-১ (৭১৮), হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদ্রাসা এবং সুনামগঞ্জ (৭২৬), দ্বীনি সিনিয়র ফাজিল মডেল মাদ্রাসা।














মন্তব্যসমূহ