ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ হুসেইন খোরাসানি আর নেই

ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ হুসেইন খোরাসানি আর নেই
ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরানের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা ও কোম সেমিনারির জ্যেষ্ঠ অধ্যাপক গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হুসেইন ওয়াহিদ খোরাসানি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে ইরাকের নাজাফ সেমিনারিতে দুই দিনের পাঠদান স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আয়াতুল্লাহ খোরাসানির দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে জানানো হয়, বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভোগার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বরেণ্য এই ধর্মীয় পণ্ডিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইরাকের ঐতিহ্যবাহী নাজাফ সেমিনারি। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার ও বুধবার সেমিনারির পাঠদান কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

নাজাফ সেমিনারির শোকবার্তায় বিশেষভাবে ‘মুসাফিরের নামাজ’ বিষয়ক পাঠদান বন্ধ রাখার কথা উল্লেখ করা হয়। একই সঙ্গে শিয়া ধর্মীয় শিক্ষায় আয়াতুল্লাহ খোরাসানির অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

১৯২১ সালে ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন শেখ হুসেইন ওয়াহিদ খোরাসানি। সেখানেই তাঁর ধর্মীয় শিক্ষার হাতেখড়ি হয়। প্রাথমিক শিক্ষা শেষ করে উচ্চতর ইসলামি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে তিনি ইরাকে যান।

ইরাকের নাজাফ সেমিনারিতে অধ্যয়নকালে তিনি প্রখ্যাত শিয়া ধর্মীয় পণ্ডিত গ্র্যান্ড আয়াতুল্লাহ আবুল কাসিম আল-খোয়ির সান্নিধ্য লাভ করেন। পরবর্তী সময়ে তাঁর অন্যতম প্রধান শিষ্য হিসেবে পরিচিতি পান।

দীর্ঘ অধ্যয়ন ও গবেষণার মাধ্যমে তিনি ইসলামি আইনশাস্ত্রের সর্বোচ্চ যোগ্যতাগুলোর একটি ‘ইজতিহাদ’ স্তরে পৌঁছান। এই যোগ্যতা অর্জনের পর তিনি ইরানের মাশহাদে ফিরে আসেন।

পরবর্তী সময়ে কোম শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন আয়াতুল্লাহ খোরাসানি। সেখানে কোম সেমিনারিতে দীর্ঘদিন ইসলামি ফিকাহ বা আইনশাস্ত্র এবং উসুলুল ফিকাহ বা আইনশাস্ত্রের মূলনীতি বিষয়ে অধ্যাপনা করেন।

ধর্মীয় শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থী গড়ে তোলার কাজে জীবনের দীর্ঘ সময় ব্যয় করেছেন এই শিয়া ধর্মীয় পণ্ডিত। তিনি শিয়া মুসলিমদের অন্যতম উচ্চপর্যায়ের ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবেও পরিচিত ছিলেন।

তাঁর মৃত্যুতে ইরান ও ইরাকের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শোক প্রকাশ করা হয়েছে। বিশেষ করে নাজাফ সেমিনারির দুই দিনের পাঠদান স্থগিতের সিদ্ধান্ত তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে নেওয়া হয়েছে।

ট্যাগ : ইরান আয়াতুল্লাহ হুসেইন খোরাসানি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ হুসেইন খোরাসানি আর নেই

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

ইরানের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা ও কোম সেমিনারির জ্যেষ্ঠ অধ্যাপক গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হুসেইন ওয়াহিদ খোরাসানি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে ইরাকের নাজাফ সেমিনারিতে দুই দিনের পাঠদান স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আয়াতুল্লাহ খোরাসানির দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে জানানো হয়, বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভোগার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বরেণ্য এই ধর্মীয় পণ্ডিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইরাকের ঐতিহ্যবাহী নাজাফ সেমিনারি। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার ও বুধবার সেমিনারির পাঠদান কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

নাজাফ সেমিনারির শোকবার্তায় বিশেষভাবে ‘মুসাফিরের নামাজ’ বিষয়ক পাঠদান বন্ধ রাখার কথা উল্লেখ করা হয়। একই সঙ্গে শিয়া ধর্মীয় শিক্ষায় আয়াতুল্লাহ খোরাসানির অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

১৯২১ সালে ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন শেখ হুসেইন ওয়াহিদ খোরাসানি। সেখানেই তাঁর ধর্মীয় শিক্ষার হাতেখড়ি হয়। প্রাথমিক শিক্ষা শেষ করে উচ্চতর ইসলামি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে তিনি ইরাকে যান।

ইরাকের নাজাফ সেমিনারিতে অধ্যয়নকালে তিনি প্রখ্যাত শিয়া ধর্মীয় পণ্ডিত গ্র্যান্ড আয়াতুল্লাহ আবুল কাসিম আল-খোয়ির সান্নিধ্য লাভ করেন। পরবর্তী সময়ে তাঁর অন্যতম প্রধান শিষ্য হিসেবে পরিচিতি পান।

দীর্ঘ অধ্যয়ন ও গবেষণার মাধ্যমে তিনি ইসলামি আইনশাস্ত্রের সর্বোচ্চ যোগ্যতাগুলোর একটি ‘ইজতিহাদ’ স্তরে পৌঁছান। এই যোগ্যতা অর্জনের পর তিনি ইরানের মাশহাদে ফিরে আসেন।

পরবর্তী সময়ে কোম শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন আয়াতুল্লাহ খোরাসানি। সেখানে কোম সেমিনারিতে দীর্ঘদিন ইসলামি ফিকাহ বা আইনশাস্ত্র এবং উসুলুল ফিকাহ বা আইনশাস্ত্রের মূলনীতি বিষয়ে অধ্যাপনা করেন।

ধর্মীয় শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থী গড়ে তোলার কাজে জীবনের দীর্ঘ সময় ব্যয় করেছেন এই শিয়া ধর্মীয় পণ্ডিত। তিনি শিয়া মুসলিমদের অন্যতম উচ্চপর্যায়ের ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবেও পরিচিত ছিলেন।

তাঁর মৃত্যুতে ইরান ও ইরাকের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শোক প্রকাশ করা হয়েছে। বিশেষ করে নাজাফ সেমিনারির দুই দিনের পাঠদান স্থগিতের সিদ্ধান্ত তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে নেওয়া হয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ