ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভেনিজুয়েলার ভূমিকম্পে বিধ্বস্তদের পাশে মেসি

সংগৃহীত ছবি
ফলো করুন

বিশ্বকাপের ব্যস্ত সূচির মধ্যেও ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলার মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। দেশটির ক্ষতিগ্রস্ত মানুষ, নিহতদের পরিবার এবং নিখোঁজ স্বজনদের খুঁজে ফেরা মানুষের প্রতি তিনি সহমর্মিতা প্রকাশ করেছেন।

গত ২৪ জুন ভেনিজুয়েলায় অল্প সময়ের ব্যবধানে শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে। প্রথম কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ২। এর কিছুক্ষণ পর ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এতে দেশটির রাজধানী কারাকাস ও লা গুয়াইরা অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রাণহানির সংখ্যা দ্রুত বাড়ছে এবং বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।  

এমন পরিস্থিতিতে ভেনিজুয়েলার মানুষের উদ্দেশে মেসি বলেন, তিনি দেশটির সব মানুষের প্রতি ভালোবাসা ও সমর্থন পাঠাতে চান। তাঁর মতে, ভেনিজুয়েলার মানুষ এখন ভয়াবহ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। তাই এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো জরুরি।

নিখোঁজ স্বজনদের অপেক্ষায় থাকা মানুষের কথাও তুলে ধরেন মেসি। তিনি বলেন, যারা প্রিয়জনদের খুঁজে পাচ্ছেন না এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তার মধ্যে আছেন, তাঁদের প্রতি তিনি সমর্থন জানাচ্ছেন। ভেনিজুয়েলার মানুষের জন্য শক্তি ও ভালোবাসার বার্তাও পাঠান আর্জেন্টাইন এই মহাতারকা।

শুধু মেসিই নন, ভেনিজুয়েলার এক ভূমিকম্পপীড়িত শিশুর পাশে দাঁড়িয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও। আন্দ্রেস মিয়েলেস নামের ওই শিশু ভূমিকম্পে পরিবার হারিয়েছে এবং গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার গল্প ছড়িয়ে পড়ার পর রোনালদো ব্যক্তিগত ভিডিও বার্তায় তাকে সাহস জোগান এবং সুস্থ হওয়ার পর নিজের একটি ম্যাচে আসার আমন্ত্রণ জানান।  

বিশ্ব ফুটবলের দুই বড় তারকার এমন মানবিক বার্তা ভেনিজুয়েলার দুর্যোগপীড়িত মানুষের প্রতি আন্তর্জাতিক সংহতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: রয়টার্স

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ভেনিজুয়েলার ভূমিকম্পে বিধ্বস্তদের পাশে মেসি

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপের ব্যস্ত সূচির মধ্যেও ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলার মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। দেশটির ক্ষতিগ্রস্ত মানুষ, নিহতদের পরিবার এবং নিখোঁজ স্বজনদের খুঁজে ফেরা মানুষের প্রতি তিনি সহমর্মিতা প্রকাশ করেছেন।

গত ২৪ জুন ভেনিজুয়েলায় অল্প সময়ের ব্যবধানে শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে। প্রথম কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ২। এর কিছুক্ষণ পর ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এতে দেশটির রাজধানী কারাকাস ও লা গুয়াইরা অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রাণহানির সংখ্যা দ্রুত বাড়ছে এবং বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।  

এমন পরিস্থিতিতে ভেনিজুয়েলার মানুষের উদ্দেশে মেসি বলেন, তিনি দেশটির সব মানুষের প্রতি ভালোবাসা ও সমর্থন পাঠাতে চান। তাঁর মতে, ভেনিজুয়েলার মানুষ এখন ভয়াবহ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। তাই এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো জরুরি।

নিখোঁজ স্বজনদের অপেক্ষায় থাকা মানুষের কথাও তুলে ধরেন মেসি। তিনি বলেন, যারা প্রিয়জনদের খুঁজে পাচ্ছেন না এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তার মধ্যে আছেন, তাঁদের প্রতি তিনি সমর্থন জানাচ্ছেন। ভেনিজুয়েলার মানুষের জন্য শক্তি ও ভালোবাসার বার্তাও পাঠান আর্জেন্টাইন এই মহাতারকা।

শুধু মেসিই নন, ভেনিজুয়েলার এক ভূমিকম্পপীড়িত শিশুর পাশে দাঁড়িয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও। আন্দ্রেস মিয়েলেস নামের ওই শিশু ভূমিকম্পে পরিবার হারিয়েছে এবং গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার গল্প ছড়িয়ে পড়ার পর রোনালদো ব্যক্তিগত ভিডিও বার্তায় তাকে সাহস জোগান এবং সুস্থ হওয়ার পর নিজের একটি ম্যাচে আসার আমন্ত্রণ জানান।  

বিশ্ব ফুটবলের দুই বড় তারকার এমন মানবিক বার্তা ভেনিজুয়েলার দুর্যোগপীড়িত মানুষের প্রতি আন্তর্জাতিক সংহতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ