ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিলেটে গণমিছিল

ছবি: সংগৃহীত
ফলো করুন

১১ দলীয় ঐক্য সিলেট মহানগরের প্রধান সমন্বয়ক, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বিএনপি সরকার শুধু জুলাই সনদকেই উপেক্ষা করেনি, তারা নিজেদের ঘোষিত ৩১ দফাকেও উপেক্ষা করছে। এর মাধ্যমে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে।

শনিবার বিকেলে সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের গণমিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের মন্ত্রী-এমপিরাও জুলাই গণ-অভ্যুত্থানকে অবজ্ঞা করছেন। জুলাই যোদ্ধাদের নিয়ে সংসদে উপহাস করা হচ্ছে। সরকারের অনেক মন্ত্রী-এমপি পতিত ফ্যাসিস্টদের সুরে কথা বলছেন, যা জাতির জন্য লজ্জাজনক।

তিনি বলেন, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর বিএনপির শীর্ষ নেতারা জেল থেকে বেরিয়ে বলেছিলেন, ছোট্ট বাচ্চারা দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে, তাই তারা মুক্তি পেয়েছেন। তারা জুলাই যোদ্ধাদের ভুলবেন না বলেও আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় গিয়ে বিএনপি জুলাই সনদকে উপেক্ষা করেছে এবং গণভোটের প্রায় ৭০ শতাংশ হ্যাঁ ভোটের রায় বাতিল করে জাতির সঙ্গে প্রতারণা করেছে।

সিলেট মহানগর জামায়াতের আমির আরও বলেন, রাষ্ট্রের সব স্তরে দলীয়করণের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা করা হয়েছে। বিএনপি তাদের ৩১ দফায় উল্লেখ করা দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন ও গুম কমিশনের প্রতিশ্রুতিও বাস্তবায়ন করছে না।

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানিসংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ লাঘব এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে গণমিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়। পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

গণমিছিলে ১১ দলীয় ঐক্য ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির সিলেট মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হুছাইন, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, এলডিপির সিলেট জেলা সভাপতি মোজাম্মেল হোসেন লিটন ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব।

সভাপতির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, পতিত ফ্যাসিস্টদের দেশের রাজনীতিতে পুনর্বাসনের কোনো ষড়যন্ত্র ছাত্র-জনতা মেনে নেবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মধ্যেই সরকারের মঙ্গল নিহিত। অন্যথায় রাজপথেই গণরায়ের দাবির ফয়সালা হবে।

ট্যাগ : জামায়াতে ইসলামী জেলার খবর সিলেট জেলা সিলেট বিভাগ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিলেটে গণমিছিল

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

১১ দলীয় ঐক্য সিলেট মহানগরের প্রধান সমন্বয়ক, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বিএনপি সরকার শুধু জুলাই সনদকেই উপেক্ষা করেনি, তারা নিজেদের ঘোষিত ৩১ দফাকেও উপেক্ষা করছে। এর মাধ্যমে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে।

শনিবার বিকেলে সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের গণমিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের মন্ত্রী-এমপিরাও জুলাই গণ-অভ্যুত্থানকে অবজ্ঞা করছেন। জুলাই যোদ্ধাদের নিয়ে সংসদে উপহাস করা হচ্ছে। সরকারের অনেক মন্ত্রী-এমপি পতিত ফ্যাসিস্টদের সুরে কথা বলছেন, যা জাতির জন্য লজ্জাজনক।

তিনি বলেন, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর বিএনপির শীর্ষ নেতারা জেল থেকে বেরিয়ে বলেছিলেন, ছোট্ট বাচ্চারা দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে, তাই তারা মুক্তি পেয়েছেন। তারা জুলাই যোদ্ধাদের ভুলবেন না বলেও আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় গিয়ে বিএনপি জুলাই সনদকে উপেক্ষা করেছে এবং গণভোটের প্রায় ৭০ শতাংশ হ্যাঁ ভোটের রায় বাতিল করে জাতির সঙ্গে প্রতারণা করেছে।

সিলেট মহানগর জামায়াতের আমির আরও বলেন, রাষ্ট্রের সব স্তরে দলীয়করণের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা করা হয়েছে। বিএনপি তাদের ৩১ দফায় উল্লেখ করা দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন ও গুম কমিশনের প্রতিশ্রুতিও বাস্তবায়ন করছে না।

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানিসংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ লাঘব এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে গণমিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়। পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

গণমিছিলে ১১ দলীয় ঐক্য ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির সিলেট মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হুছাইন, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, এলডিপির সিলেট জেলা সভাপতি মোজাম্মেল হোসেন লিটন ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব।

সভাপতির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, পতিত ফ্যাসিস্টদের দেশের রাজনীতিতে পুনর্বাসনের কোনো ষড়যন্ত্র ছাত্র-জনতা মেনে নেবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মধ্যেই সরকারের মঙ্গল নিহিত। অন্যথায় রাজপথেই গণরায়ের দাবির ফয়সালা হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ