ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন জয়ী হবে’: প্রিন্স হ্যারি

‘রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন জয়ী হবে’: প্রিন্স হ্যারি
ছবি : সংগৃহীত
ফলো করুন

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেন জয়ী হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি। একই সঙ্গে যুদ্ধ শেষ হলে ইউক্রেনের মাটিতে ‘ইনভিকটাস গেমস’ আয়োজনেরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি দুই দিনের সফরে ইউক্রেনে গিয়ে যুদ্ধে আহত সেনাদের সঙ্গে দেখা করেন প্রিন্স হ্যারি। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর এটি তাঁর চতুর্থ ইউক্রেন সফর।

সফরকালে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে যান প্রিন্স হ্যারি। সেখানে যুদ্ধাহত ব্যক্তিদের চিকিৎসাসেবায় নিয়োজিত বিশেষায়িত প্রতিষ্ঠান ‘সুপারহিউম্যানস’ আয়োজিত এক চিকিৎসক সম্মেলনে বক্তব্য দেন তিনি।

গত শনিবার সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে হ্যারি বলেন, ‘আপনারা এই যুদ্ধে জয়ী হবেন। এরপর সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের প্রস্তুত করা হবে।’ তবে কঠোর নিরাপত্তার কারণে প্রিন্স হ্যারি ইউক্রেন ছাড়ার পরই তাঁর এই সফর ও বক্তব্যের তথ্য প্রকাশের অনুমতি দেওয়া হয়।

সফরের অন্য একটি অনুষ্ঠানে হ্যারি হুইলচেয়ার রাগবি খেলোয়াড়দের অনুশীলন পর্যবেক্ষণ করেন। আগামী বছরের ইনভিকটাস গেমসের প্রস্তুতি হিসেবে তাঁরা অনুশীলন করছিলেন। উল্লেখ্য, আহত সামরিক বাহিনীর সদস্য ও যুদ্ধফেরত সেনাদের জন্য আয়োজিত আন্তর্জাতিক এই ক্রীড়া প্রতিযোগিতার প্রতিষ্ঠাতা প্রিন্স হ্যারি নিজেই। ২০১৪ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত থাকাকালে তিনি এই প্রতিযোগিতার সূচনা করেন।

আগামী বছর (২০২৭) ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিতব্য ইনভিকটাস গেমসে ইউক্রেন ৬০ জন প্রতিযোগী পাঠানোর পরিকল্পনা করছে। অনুষ্ঠানে উপস্থিত আহত সেনা ও সাবেক সেনাদের উদ্দেশে প্রিন্স হ্যারি জানান, ভবিষ্যতে ইউক্রেনেও এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের আশা করছেন তিনি। হ্যারি বলেন, ‘যুদ্ধ শেষ হলে এবং ইউক্রেন জয়ী হলে ইনভিকটাস গেমস আয়োজনের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করতে আমরা প্রস্তুত থাকব।’

ব্রিটিশ প্রথা অনুযায়ী, রাজপরিবারের সদস্যরা সাধারণত রাজনৈতিক বা ভূরাজনৈতিক বিষয়ে সরাসরি মন্তব্য করা থেকে বিরত থাকেন। তবে রাজা তৃতীয় চার্লসসহ রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যরা বিভিন্ন সময়ে ইউক্রেনের প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছেন। অন্যদিকে, রাজপরিবারের সক্রিয় কর্মরত সদস্য (ওয়ার্কিং রয়্যাল) না হওয়ায় প্রিন্স হ্যারি এ বিষয়ে তুলনামূলকভাবে খোলামেলা বক্তব্য দিয়ে আসছেন। চলতি বছরের শুরুতে ইউক্রেন সফরের সময় এক বক্তব্যে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছিলেন এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছিলেন।

সূত্র: টাইমস অব ইসরাইল

ট্যাগ : প্রিন্স হ্যারি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


‘রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন জয়ী হবে’: প্রিন্স হ্যারি

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেন জয়ী হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি। একই সঙ্গে যুদ্ধ শেষ হলে ইউক্রেনের মাটিতে ‘ইনভিকটাস গেমস’ আয়োজনেরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি দুই দিনের সফরে ইউক্রেনে গিয়ে যুদ্ধে আহত সেনাদের সঙ্গে দেখা করেন প্রিন্স হ্যারি। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর এটি তাঁর চতুর্থ ইউক্রেন সফর।

সফরকালে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে যান প্রিন্স হ্যারি। সেখানে যুদ্ধাহত ব্যক্তিদের চিকিৎসাসেবায় নিয়োজিত বিশেষায়িত প্রতিষ্ঠান ‘সুপারহিউম্যানস’ আয়োজিত এক চিকিৎসক সম্মেলনে বক্তব্য দেন তিনি।

গত শনিবার সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে হ্যারি বলেন, ‘আপনারা এই যুদ্ধে জয়ী হবেন। এরপর সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের প্রস্তুত করা হবে।’ তবে কঠোর নিরাপত্তার কারণে প্রিন্স হ্যারি ইউক্রেন ছাড়ার পরই তাঁর এই সফর ও বক্তব্যের তথ্য প্রকাশের অনুমতি দেওয়া হয়।

সফরের অন্য একটি অনুষ্ঠানে হ্যারি হুইলচেয়ার রাগবি খেলোয়াড়দের অনুশীলন পর্যবেক্ষণ করেন। আগামী বছরের ইনভিকটাস গেমসের প্রস্তুতি হিসেবে তাঁরা অনুশীলন করছিলেন। উল্লেখ্য, আহত সামরিক বাহিনীর সদস্য ও যুদ্ধফেরত সেনাদের জন্য আয়োজিত আন্তর্জাতিক এই ক্রীড়া প্রতিযোগিতার প্রতিষ্ঠাতা প্রিন্স হ্যারি নিজেই। ২০১৪ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত থাকাকালে তিনি এই প্রতিযোগিতার সূচনা করেন।

আগামী বছর (২০২৭) ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিতব্য ইনভিকটাস গেমসে ইউক্রেন ৬০ জন প্রতিযোগী পাঠানোর পরিকল্পনা করছে। অনুষ্ঠানে উপস্থিত আহত সেনা ও সাবেক সেনাদের উদ্দেশে প্রিন্স হ্যারি জানান, ভবিষ্যতে ইউক্রেনেও এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের আশা করছেন তিনি। হ্যারি বলেন, ‘যুদ্ধ শেষ হলে এবং ইউক্রেন জয়ী হলে ইনভিকটাস গেমস আয়োজনের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করতে আমরা প্রস্তুত থাকব।’

ব্রিটিশ প্রথা অনুযায়ী, রাজপরিবারের সদস্যরা সাধারণত রাজনৈতিক বা ভূরাজনৈতিক বিষয়ে সরাসরি মন্তব্য করা থেকে বিরত থাকেন। তবে রাজা তৃতীয় চার্লসসহ রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যরা বিভিন্ন সময়ে ইউক্রেনের প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছেন। অন্যদিকে, রাজপরিবারের সক্রিয় কর্মরত সদস্য (ওয়ার্কিং রয়্যাল) না হওয়ায় প্রিন্স হ্যারি এ বিষয়ে তুলনামূলকভাবে খোলামেলা বক্তব্য দিয়ে আসছেন। চলতি বছরের শুরুতে ইউক্রেন সফরের সময় এক বক্তব্যে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছিলেন এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছিলেন।

সূত্র: টাইমস অব ইসরাইল


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ