ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বেতন নিয়ে অসন্তোষের জেরে চান্দিনায় পোশাক কারখানা ৩০ দিন বন্ধ!

ছবি : সংগৃহীত
ফলো করুন

কুমিল্লার চান্দিনায় বকেয়া বেতন পরিশোধ নিয়ে শ্রমিক অসন্তোষের জেরে ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি পোশাক কারখানা ৩০ দিনের জন্য বন্ধ ঘোষণার নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। এতে চরম বিপাকে পড়েছেন কারখানাটির সহস্রাধিক শ্রমিক ও তাঁদের পরিবার। হঠাৎ কারখানা বন্ধের ঘোষণায় কর্মহীন হয়ে পড়ার শঙ্কার পাশাপাশি সংসার চালানোর দুশ্চিন্তায় পড়েছেন শ্রমিকরা।

গতকাল রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকালে চান্দিনার বেলাশহর এলাকায় অবস্থিত কারখানাটির প্রধান ফটকে এই বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধে মালিকপক্ষের অতিরিক্ত সময় চাওয়া এবং নির্ধারিত সময়ের মধ্যে বেতন না পাওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। একপর্যায়ে শ্রমিক আন্দোলনের আশঙ্কায় কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

কারখানা কর্তৃপক্ষের দেওয়া নোটিশে বলা হয়েছে, সব শ্রমিকের উপস্থিতিতে কারখানার সব সেকশন চালু হলে অক্টোবর মাসের বেতন আগামী ৩০ নভেম্বর পরিশোধ করা হবে। অন্যথায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে গত ১৪ নভেম্বর থেকে আগামী ৩০ দিন, অর্থাৎ ১৩ ডিসেম্বর পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে, রোববার সকালে নিয়মিত কাজে যোগ দিতে এসে প্রধান ফটকে বন্ধের নোটিশ দেখে হতাশ হয়ে ফিরে যান শত শত শ্রমিক। শ্রমিকদের আশঙ্কা, কারখানাটি এক মাস বন্ধ থাকলে তাঁদের একমাত্র আয়ের পথ বন্ধ হয়ে যাবে এবং তাঁরা তীব্র আর্থিক সংকটে পড়বেন। শুধু কারখানার শ্রমিকরাই নন, তাঁদের ঘিরে গড়ে ওঠা বেলাশহর এলাকার স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও এর বড় প্রভাব পড়েছে। দোকানপাটে ক্রেতার উপস্থিতি কমে যাওয়ায় পুরো এলাকায় স্থবিরতা নেমে এসেছে।

কারখানার শ্রমিক হান্নান মিয়া অভিযোগ করে বলেন, কয়েক বছর ধরেই বেতন পরিশোধ নিয়ে মালিকপক্ষের টালবাহানা চলছে। কয়েক মাসের বেতন বকেয়া পড়লে শ্রমিকরা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন, পরে বেতন দেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের কাজে ফেরানো হয়। প্রায় চার মাস আগেও এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে প্রতি মাসের একটি নির্দিষ্ট তারিখের মধ্যে বেতন পরিশোধের লিখিত সিদ্ধান্ত হয়েছিল।

তিনি আরও জানান, পরবর্তী তিন-চার মাস পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সেপ্টেম্বর মাসের বেতন দেওয়া হয় চলতি নভেম্বর মাসের ৩ তারিখে। আর অক্টোবর মাসের বেতন ১৫ নভেম্বর দেওয়ার কথা ছিল। কিন্তু গত ১২ নভেম্বরের এক সভায় মালিকপক্ষ ২৫ নভেম্বর বেতন পরিশোধের কথা জানায়। শ্রমিকরা এতে রাজি না হওয়ায় রোববার কারখানা বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।

তবে শ্রমিকদের অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন কারখানাটির পরিচালক মো. আলমগীর হোসেন। তিনি বলেন, বর্তমানে ব্যাংক থেকে তাঁরা প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা পাচ্ছেন না। সময়মতো পোশাক শিপমেন্ট দিতে পারলেই কেবল কারখানা সচল রাখা সম্ভব। কিন্তু শ্রমিকরা বিভিন্ন অজুহাতে নিয়মিত কাজে আসেন না এবং ওভারটাইম করতেও চান না, যার ফলে নির্ধারিত সময়ে পোশাক সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

মো. আলমগীর হোসেন আরও দাবি করেন, শ্রমিকদের পাওনা হিসেবে কেবল অক্টোবর মাসের বেতন বাকি রয়েছে। গত ১২ নভেম্বরের সভায় ২৫ তারিখের মধ্যে সেই বেতন পরিশোধের কথা স্পষ্ট জানানো হয়েছিল। কিন্তু শ্রমিকরা তা মানতে রাজি হননি; বরং আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন। তাই যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই বাধ্য হয়ে এক মাসের জন্য কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

সার্বিক বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জানান, তিনি চান্দিনায় যোগদানের পর থেকেই এই কারখানাটির শ্রমিকদের বেতন বকেয়া থাকার বিষয়টি শুনে আসছেন। আগে তিন-চার মাসের বেতন বকেয়া থাকত। পরবর্তী সময়ে প্রশাসনের উদ্যোগে সভা করে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধের পরামর্শ দেওয়া হলে মালিকপক্ষ তা মেনে নেয়।

ইউএনও আরও জানান, এবার শুধু এক মাসের বেতন বকেয়া রয়েছে এবং মালিকপক্ষ তা পরিশোধের জন্য ১৫ দিনের বেশি অতিরিক্ত সময় চেয়েছিল। রোববার প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের বুঝিয়ে ২৫ নভেম্বরের মধ্যে বেতন আদায়ের দায়িত্ব নেওয়ার কথাও জানানো হয়েছিল, কিন্তু শ্রমিকরা কারও কথাই শুনতে রাজি হননি। তবে শ্রমিকরা কাজে ফিরলে মালিকপক্ষ কারখানা পুনরায় চালু করতে পারে বলে প্রশাসন জেনেছে এবং কাজে ফিরতে আগ্রহী শ্রমিকদের প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে

ট্যাগ : পোশাক কারখানা চান্দিনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বেতন নিয়ে অসন্তোষের জেরে চান্দিনায় পোশাক কারখানা ৩০ দিন বন্ধ!

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

কুমিল্লার চান্দিনায় বকেয়া বেতন পরিশোধ নিয়ে শ্রমিক অসন্তোষের জেরে ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি পোশাক কারখানা ৩০ দিনের জন্য বন্ধ ঘোষণার নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। এতে চরম বিপাকে পড়েছেন কারখানাটির সহস্রাধিক শ্রমিক ও তাঁদের পরিবার। হঠাৎ কারখানা বন্ধের ঘোষণায় কর্মহীন হয়ে পড়ার শঙ্কার পাশাপাশি সংসার চালানোর দুশ্চিন্তায় পড়েছেন শ্রমিকরা।

গতকাল রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকালে চান্দিনার বেলাশহর এলাকায় অবস্থিত কারখানাটির প্রধান ফটকে এই বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধে মালিকপক্ষের অতিরিক্ত সময় চাওয়া এবং নির্ধারিত সময়ের মধ্যে বেতন না পাওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। একপর্যায়ে শ্রমিক আন্দোলনের আশঙ্কায় কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

কারখানা কর্তৃপক্ষের দেওয়া নোটিশে বলা হয়েছে, সব শ্রমিকের উপস্থিতিতে কারখানার সব সেকশন চালু হলে অক্টোবর মাসের বেতন আগামী ৩০ নভেম্বর পরিশোধ করা হবে। অন্যথায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে গত ১৪ নভেম্বর থেকে আগামী ৩০ দিন, অর্থাৎ ১৩ ডিসেম্বর পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে, রোববার সকালে নিয়মিত কাজে যোগ দিতে এসে প্রধান ফটকে বন্ধের নোটিশ দেখে হতাশ হয়ে ফিরে যান শত শত শ্রমিক। শ্রমিকদের আশঙ্কা, কারখানাটি এক মাস বন্ধ থাকলে তাঁদের একমাত্র আয়ের পথ বন্ধ হয়ে যাবে এবং তাঁরা তীব্র আর্থিক সংকটে পড়বেন। শুধু কারখানার শ্রমিকরাই নন, তাঁদের ঘিরে গড়ে ওঠা বেলাশহর এলাকার স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও এর বড় প্রভাব পড়েছে। দোকানপাটে ক্রেতার উপস্থিতি কমে যাওয়ায় পুরো এলাকায় স্থবিরতা নেমে এসেছে।

কারখানার শ্রমিক হান্নান মিয়া অভিযোগ করে বলেন, কয়েক বছর ধরেই বেতন পরিশোধ নিয়ে মালিকপক্ষের টালবাহানা চলছে। কয়েক মাসের বেতন বকেয়া পড়লে শ্রমিকরা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন, পরে বেতন দেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের কাজে ফেরানো হয়। প্রায় চার মাস আগেও এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে প্রতি মাসের একটি নির্দিষ্ট তারিখের মধ্যে বেতন পরিশোধের লিখিত সিদ্ধান্ত হয়েছিল।

তিনি আরও জানান, পরবর্তী তিন-চার মাস পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সেপ্টেম্বর মাসের বেতন দেওয়া হয় চলতি নভেম্বর মাসের ৩ তারিখে। আর অক্টোবর মাসের বেতন ১৫ নভেম্বর দেওয়ার কথা ছিল। কিন্তু গত ১২ নভেম্বরের এক সভায় মালিকপক্ষ ২৫ নভেম্বর বেতন পরিশোধের কথা জানায়। শ্রমিকরা এতে রাজি না হওয়ায় রোববার কারখানা বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।

তবে শ্রমিকদের অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন কারখানাটির পরিচালক মো. আলমগীর হোসেন। তিনি বলেন, বর্তমানে ব্যাংক থেকে তাঁরা প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা পাচ্ছেন না। সময়মতো পোশাক শিপমেন্ট দিতে পারলেই কেবল কারখানা সচল রাখা সম্ভব। কিন্তু শ্রমিকরা বিভিন্ন অজুহাতে নিয়মিত কাজে আসেন না এবং ওভারটাইম করতেও চান না, যার ফলে নির্ধারিত সময়ে পোশাক সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

মো. আলমগীর হোসেন আরও দাবি করেন, শ্রমিকদের পাওনা হিসেবে কেবল অক্টোবর মাসের বেতন বাকি রয়েছে। গত ১২ নভেম্বরের সভায় ২৫ তারিখের মধ্যে সেই বেতন পরিশোধের কথা স্পষ্ট জানানো হয়েছিল। কিন্তু শ্রমিকরা তা মানতে রাজি হননি; বরং আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন। তাই যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই বাধ্য হয়ে এক মাসের জন্য কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

সার্বিক বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জানান, তিনি চান্দিনায় যোগদানের পর থেকেই এই কারখানাটির শ্রমিকদের বেতন বকেয়া থাকার বিষয়টি শুনে আসছেন। আগে তিন-চার মাসের বেতন বকেয়া থাকত। পরবর্তী সময়ে প্রশাসনের উদ্যোগে সভা করে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধের পরামর্শ দেওয়া হলে মালিকপক্ষ তা মেনে নেয়।

ইউএনও আরও জানান, এবার শুধু এক মাসের বেতন বকেয়া রয়েছে এবং মালিকপক্ষ তা পরিশোধের জন্য ১৫ দিনের বেশি অতিরিক্ত সময় চেয়েছিল। রোববার প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের বুঝিয়ে ২৫ নভেম্বরের মধ্যে বেতন আদায়ের দায়িত্ব নেওয়ার কথাও জানানো হয়েছিল, কিন্তু শ্রমিকরা কারও কথাই শুনতে রাজি হননি। তবে শ্রমিকরা কাজে ফিরলে মালিকপক্ষ কারখানা পুনরায় চালু করতে পারে বলে প্রশাসন জেনেছে এবং কাজে ফিরতে আগ্রহী শ্রমিকদের প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ