ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধে নির্বাচনি প্রতিশ্রুতি পূরণ করুন: ট্রাম্পকে ইরাক!

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধে নির্বাচনি প্রতিশ্রুতি পূরণ করুন: ট্রাম্পকে ইরাক!
ছবি : সংগৃহীত
ফলো করুন

ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বজুড়ে চলমান যুদ্ধ বন্ধে তাঁর নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন ট্রাম্প। এ জন্য ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আনুষ্ঠানিকভাবে বন্ধ করার পাশাপাশি বিশ্বের অন্যান্য সংঘাত নিরসনেও তাঁকে মনোযোগ দিতে হবে।

মার্কিন সংবাদমাধ্যম ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি এসব কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক প্রভাবের কথা উল্লেখ করে আমেদি বলেন, ট্রাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তিনি শুধু মধ্যপ্রাচ্যেই নয়, পুরো বিশ্বেই শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারেন। এ ক্ষেত্রে আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে ইরানের সঙ্গে যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটানো জরুরি।

ইরাকের প্রেসিডেন্ট আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার সময় বিশ্ববাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে ফিরে যাওয়া উচিত। ওই নির্বাচনি প্রতিশ্রুতির অন্যতম প্রধান লক্ষ্য ছিল বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধ করা।

ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে নিজার আমেদি বলেন, ‘আমি চাই, ট্রাম্প তাঁর নির্বাচিত হওয়ার সময়ের অবস্থানে ফিরে যান। তখন তাঁর প্রতিশ্রুতি ছিল সব যুদ্ধ বন্ধ করা—সেটি ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ হোক কিংবা বিশ্বের অন্য যেকোনো সংঘাত।’

আমেদির মতে, বর্তমানে বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ডোনাল্ড ট্রাম্পের সামনে বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তাই নির্বাচনি প্রচারে দেওয়া যুদ্ধ বন্ধের সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তাঁর কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ইরাক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধে নির্বাচনি প্রতিশ্রুতি পূরণ করুন: ট্রাম্পকে ইরাক!

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বজুড়ে চলমান যুদ্ধ বন্ধে তাঁর নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন ট্রাম্প। এ জন্য ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আনুষ্ঠানিকভাবে বন্ধ করার পাশাপাশি বিশ্বের অন্যান্য সংঘাত নিরসনেও তাঁকে মনোযোগ দিতে হবে।

মার্কিন সংবাদমাধ্যম ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি এসব কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক প্রভাবের কথা উল্লেখ করে আমেদি বলেন, ট্রাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তিনি শুধু মধ্যপ্রাচ্যেই নয়, পুরো বিশ্বেই শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারেন। এ ক্ষেত্রে আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে ইরানের সঙ্গে যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটানো জরুরি।

ইরাকের প্রেসিডেন্ট আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার সময় বিশ্ববাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে ফিরে যাওয়া উচিত। ওই নির্বাচনি প্রতিশ্রুতির অন্যতম প্রধান লক্ষ্য ছিল বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধ করা।

ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে নিজার আমেদি বলেন, ‘আমি চাই, ট্রাম্প তাঁর নির্বাচিত হওয়ার সময়ের অবস্থানে ফিরে যান। তখন তাঁর প্রতিশ্রুতি ছিল সব যুদ্ধ বন্ধ করা—সেটি ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ হোক কিংবা বিশ্বের অন্য যেকোনো সংঘাত।’

আমেদির মতে, বর্তমানে বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ডোনাল্ড ট্রাম্পের সামনে বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তাই নির্বাচনি প্রচারে দেওয়া যুদ্ধ বন্ধের সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তাঁর কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সূত্র: আল জাজিরা


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ