ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নেতানিয়াহু আর এক মিনিটও পদে থাকতে পারেন না: গাদি আইজেনকট

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের বিরুদ্ধে সদ্যসমাপ্ত জাতীয় নির্বাচনে হস্তক্ষেপের গুরুতর অভিযোগ উঠেছে। এমন প্রেক্ষাপটে দেশটির বিরোধীদলীয় নেতা ও নতুন সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত গাদি আইজেনকট বলেছেন, নেতানিয়াহু ‘আর এক মিনিটের জন্যও সরকারের শীর্ষ পদে থাকতে পারেন না’।

গতকাল রোববার (১৫ নভেম্বর ২০২৬) জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে দুই নেতার প্রতিনিধিদের মধ্যে বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা পরই প্রতিদ্বন্দ্বী নেতানিয়াহুর বিরুদ্ধে এই তীব্র বাক্যবাণ চালান আইজেনকট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট লেখেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠ মহলের আচরণ ইসরাইলি গণতন্ত্রের জন্য একটি বাস্তব, প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

এর আগে রোববার ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে অভিযোগ করা হয়, গত ২৭ অক্টোবরের জাতীয় নির্বাচনের ঠিক আগের রাতে ইউনাইটেড আরব লিস্ট (রা’আম) দলের সদস্যদের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কার্যালয়ে অভিযোগ দায়ের করেছিলেন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন। প্রতিবেদন অনুযায়ী, নর্ডেন পুলিশ কর্মকর্তাদের একটি ‘কথিত’ গোয়েন্দা সূত্রের সন্ধান দেন, যিনি আগে নেতানিয়াহুর দপ্তরেরই কর্মী ছিলেন।

চ্যানেল ১২ জানায়, ওই সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ কর্মকর্তা কোনো ধরনের পরোয়ানা ছাড়াই রা’আম দলের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। এ সময় ভোট কেনার জন্য ঘুষ দেওয়ার সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়। এরপর নির্বাচনের দিনজুড়ে আরব দলগুলোর বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালান নেতানিয়াহু। নির্বাচনে আরব দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয়লাভ করার পর ভোট জালিয়াতির ভিত্তিহীন অভিযোগও তোলেন তিনি। তবে পরবর্তী সময়ে ‘কথিত’ ওই গোয়েন্দা সূত্রের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হলে পুলিশ গ্রেপ্তারকৃত তিন ব্যক্তিকে ছেড়ে দেয়।

চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও চাঞ্চল্যকর অভিযোগ করা হয় যে, ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের সন্দেহে ভোটের দিন পাঁচ ফিলিস্তিনি-ইসরাইলি সংসদ সদস্যের ফোনে আড়ি পাতার জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কাছে অনুমতি চেয়েছিলেন। তবে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন।

এসব তথ্য প্রকাশের পর গাদি আইজেনকট বলেন, ‘আমি অবিলম্বে এই ঘটনার তদন্তের আহ্বান জানাচ্ছি এবং প্রকাশিত তথ্যগুলোর বিষয়ে পুলিশ ও শিন বেতকে দ্রুত স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি করছি।’

অন্যদিকে, আইজেনকটের এই বক্তব্যকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘চরম উসকানি’ বলে অভিহিত করেছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) আইজেনকট অভিযোগ করেছিলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচনের সময় ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে ‘বর্ণবাদী ও সহিংস’ প্রচারণায় উসকানি দিয়েছেন নেতানিয়াহু। এদিকে শনিবার (১৪ নভেম্বর) জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্য আইজেনকটের প্রতি পুনরায় আহ্বান জানান নেতানিয়াহু। তবে বিরোধীদলীয় নেতা সেই আহ্বানকে ‘ধোঁকাবাজি’ বলে সরাসরি উড়িয়ে দিয়েছেন।

সূত্র: আল জাজিরা 

ট্যাগ : বেনিয়ামিন নেতানিয়াহু গাদি আইজেনকট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

নেতানিয়াহু আর এক মিনিটও পদে থাকতে পারেন না: গাদি আইজেনকট

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের বিরুদ্ধে সদ্যসমাপ্ত জাতীয় নির্বাচনে হস্তক্ষেপের গুরুতর অভিযোগ উঠেছে। এমন প্রেক্ষাপটে দেশটির বিরোধীদলীয় নেতা ও নতুন সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত গাদি আইজেনকট বলেছেন, নেতানিয়াহু ‘আর এক মিনিটের জন্যও সরকারের শীর্ষ পদে থাকতে পারেন না’।

গতকাল রোববার (১৫ নভেম্বর ২০২৬) জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে দুই নেতার প্রতিনিধিদের মধ্যে বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা পরই প্রতিদ্বন্দ্বী নেতানিয়াহুর বিরুদ্ধে এই তীব্র বাক্যবাণ চালান আইজেনকট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট লেখেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠ মহলের আচরণ ইসরাইলি গণতন্ত্রের জন্য একটি বাস্তব, প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

এর আগে রোববার ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে অভিযোগ করা হয়, গত ২৭ অক্টোবরের জাতীয় নির্বাচনের ঠিক আগের রাতে ইউনাইটেড আরব লিস্ট (রা’আম) দলের সদস্যদের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কার্যালয়ে অভিযোগ দায়ের করেছিলেন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন। প্রতিবেদন অনুযায়ী, নর্ডেন পুলিশ কর্মকর্তাদের একটি ‘কথিত’ গোয়েন্দা সূত্রের সন্ধান দেন, যিনি আগে নেতানিয়াহুর দপ্তরেরই কর্মী ছিলেন।

চ্যানেল ১২ জানায়, ওই সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ কর্মকর্তা কোনো ধরনের পরোয়ানা ছাড়াই রা’আম দলের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। এ সময় ভোট কেনার জন্য ঘুষ দেওয়ার সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়। এরপর নির্বাচনের দিনজুড়ে আরব দলগুলোর বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালান নেতানিয়াহু। নির্বাচনে আরব দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয়লাভ করার পর ভোট জালিয়াতির ভিত্তিহীন অভিযোগও তোলেন তিনি। তবে পরবর্তী সময়ে ‘কথিত’ ওই গোয়েন্দা সূত্রের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হলে পুলিশ গ্রেপ্তারকৃত তিন ব্যক্তিকে ছেড়ে দেয়।

চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও চাঞ্চল্যকর অভিযোগ করা হয় যে, ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের সন্দেহে ভোটের দিন পাঁচ ফিলিস্তিনি-ইসরাইলি সংসদ সদস্যের ফোনে আড়ি পাতার জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কাছে অনুমতি চেয়েছিলেন। তবে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন।

এসব তথ্য প্রকাশের পর গাদি আইজেনকট বলেন, ‘আমি অবিলম্বে এই ঘটনার তদন্তের আহ্বান জানাচ্ছি এবং প্রকাশিত তথ্যগুলোর বিষয়ে পুলিশ ও শিন বেতকে দ্রুত স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি করছি।’

অন্যদিকে, আইজেনকটের এই বক্তব্যকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘চরম উসকানি’ বলে অভিহিত করেছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) আইজেনকট অভিযোগ করেছিলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচনের সময় ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে ‘বর্ণবাদী ও সহিংস’ প্রচারণায় উসকানি দিয়েছেন নেতানিয়াহু। এদিকে শনিবার (১৪ নভেম্বর) জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্য আইজেনকটের প্রতি পুনরায় আহ্বান জানান নেতানিয়াহু। তবে বিরোধীদলীয় নেতা সেই আহ্বানকে ‘ধোঁকাবাজি’ বলে সরাসরি উড়িয়ে দিয়েছেন।

সূত্র: আল জাজিরা 

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ