ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৬৮ হাজার ৮০০ কোটি রুপিতে বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক গড়বে ভারত

৬৮ হাজার ৮০০ কোটি রুপিতে বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক গড়বে ভারত
ফাইল ছবি
ফলো করুন

নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদিত বিদ্যুৎ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের সক্ষমতা বাড়াতে বড় ধরনের অবকাঠামো প্রকল্প হাতে নিয়েছে ভারত। প্রায় ৬৮ হাজার ৮০০ কোটি রুপি ব্যয়ে দেশটির সর্বোচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন প্যানেল।

প্রায় ৭ দশমিক ৩৪ বিলিয়ন বা ৭৩৪ কোটি ডলারের এই প্রকল্প বাস্তবায়নে ছয় বছর সময় লাগতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে প্রকাশিত একটি বৈঠকের কার্যবিবরণীতে প্রকল্পটির অনুমোদনের তথ্য উঠে এসেছে।

প্রকল্পের আওতায় ১১৫০ কিলোভোল্ট (কেভি) সক্ষমতার বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা নির্মাণ করা হবে। বর্তমানে ভারতে সর্বোচ্চ ৭৬৫ কেভির সঞ্চালন লাইন রয়েছে। নতুন নেটওয়ার্ক চালু হলে আগের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পরিবহন করা সম্ভব হবে।

বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনকারী পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে পূর্বাঞ্চলের শিল্প ও নগরকেন্দ্রগুলোর বিদ্যুৎ সরবরাহব্যবস্থা শক্তিশালী করাই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

ভারতের রাজস্থানসহ পশ্চিমাঞ্চলের কয়েকটি রাজ্যে সৌর ও অন্যান্য নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন দ্রুত বাড়ছে। অন্যদিকে পূর্বাঞ্চলের ওডিশার মতো শিল্পপ্রধান রাজ্যগুলোতে বিদ্যুতের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে।

উৎপাদন ও চাহিদার এই পার্থক্য মোকাবিলায় অধিক সক্ষমতার সঞ্চালন নেটওয়ার্ক নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

ভারত সরকার ২০৩০ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানিবহির্ভূত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৫০০ গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। বর্তমানে দেশটির এই সক্ষমতা ৩০০ গিগাওয়াটের বেশি।

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ সংরক্ষণের জন্য ব্যাটারিভিত্তিক ব্যবস্থা সম্প্রসারণেও গুরুত্ব দিচ্ছে দেশটি।

নতুন প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ পরিবহনের অবকাঠামোগত ব্যয় ও জমির ব্যবহার কমানোর পরিকল্পনাও রয়েছে।

বর্তমানে ব্যবহৃত ৭৬৫ কেভি সঞ্চালন লাইনের মাধ্যমে বিপুল পরিমাণ বিদ্যুৎ পরিবহন করতে একাধিক সঞ্চালন করিডর এবং তুলনামূলক বেশি জমি প্রয়োজন হয়।

অন্যদিকে ১১৫০ কেভির উচ্চক্ষমতাসম্পন্ন নেটওয়ার্কে কমসংখ্যক লাইন ব্যবহার করেই বেশি বিদ্যুৎ পরিবহন করা সম্ভব হবে। এতে সঞ্চালন অবকাঠামোর জন্য জমির প্রয়োজন কমার পাশাপাশি বিদ্যুৎ পরিবহনের সময় শক্তির অপচয়ও কমবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পটির প্রথম পর্যায়ে ছত্তিশগড়, ওডিশা ও পশ্চিমবঙ্গকে নতুন সঞ্চালনব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে।

পাশাপাশি রাজস্থানের ভাদলা সৌরবিদ্যুৎ অঞ্চল থেকে নবায়নযোগ্য বিদ্যুৎ পরিবহনের জন্য নির্মিত ৬ হাজার মেগাওয়াট সক্ষমতার একটি উচ্চভোল্টেজ সঞ্চালনব্যবস্থার সঙ্গেও নতুন নেটওয়ার্কের সংযোগ স্থাপন করা হবে।

নতুন অবকাঠামো চালু হলে পশ্চিমাঞ্চলের উৎপাদনকেন্দ্র থেকে পূর্বাঞ্চলের শিল্প ও নগর এলাকায় বিপুল পরিমাণ বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা বাড়বে বলে আশা করছে ভারত।

সূত্র : রয়টার্স

ট্যাগ : ভারত নবায়নযোগ্য জ্বালানি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


৬৮ হাজার ৮০০ কোটি রুপিতে বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক গড়বে ভারত

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদিত বিদ্যুৎ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের সক্ষমতা বাড়াতে বড় ধরনের অবকাঠামো প্রকল্প হাতে নিয়েছে ভারত। প্রায় ৬৮ হাজার ৮০০ কোটি রুপি ব্যয়ে দেশটির সর্বোচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন প্যানেল।

প্রায় ৭ দশমিক ৩৪ বিলিয়ন বা ৭৩৪ কোটি ডলারের এই প্রকল্প বাস্তবায়নে ছয় বছর সময় লাগতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে প্রকাশিত একটি বৈঠকের কার্যবিবরণীতে প্রকল্পটির অনুমোদনের তথ্য উঠে এসেছে।

প্রকল্পের আওতায় ১১৫০ কিলোভোল্ট (কেভি) সক্ষমতার বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা নির্মাণ করা হবে। বর্তমানে ভারতে সর্বোচ্চ ৭৬৫ কেভির সঞ্চালন লাইন রয়েছে। নতুন নেটওয়ার্ক চালু হলে আগের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পরিবহন করা সম্ভব হবে।

বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনকারী পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে পূর্বাঞ্চলের শিল্প ও নগরকেন্দ্রগুলোর বিদ্যুৎ সরবরাহব্যবস্থা শক্তিশালী করাই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

ভারতের রাজস্থানসহ পশ্চিমাঞ্চলের কয়েকটি রাজ্যে সৌর ও অন্যান্য নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন দ্রুত বাড়ছে। অন্যদিকে পূর্বাঞ্চলের ওডিশার মতো শিল্পপ্রধান রাজ্যগুলোতে বিদ্যুতের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে।

উৎপাদন ও চাহিদার এই পার্থক্য মোকাবিলায় অধিক সক্ষমতার সঞ্চালন নেটওয়ার্ক নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

ভারত সরকার ২০৩০ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানিবহির্ভূত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৫০০ গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। বর্তমানে দেশটির এই সক্ষমতা ৩০০ গিগাওয়াটের বেশি।

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ সংরক্ষণের জন্য ব্যাটারিভিত্তিক ব্যবস্থা সম্প্রসারণেও গুরুত্ব দিচ্ছে দেশটি।

নতুন প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ পরিবহনের অবকাঠামোগত ব্যয় ও জমির ব্যবহার কমানোর পরিকল্পনাও রয়েছে।

বর্তমানে ব্যবহৃত ৭৬৫ কেভি সঞ্চালন লাইনের মাধ্যমে বিপুল পরিমাণ বিদ্যুৎ পরিবহন করতে একাধিক সঞ্চালন করিডর এবং তুলনামূলক বেশি জমি প্রয়োজন হয়।

অন্যদিকে ১১৫০ কেভির উচ্চক্ষমতাসম্পন্ন নেটওয়ার্কে কমসংখ্যক লাইন ব্যবহার করেই বেশি বিদ্যুৎ পরিবহন করা সম্ভব হবে। এতে সঞ্চালন অবকাঠামোর জন্য জমির প্রয়োজন কমার পাশাপাশি বিদ্যুৎ পরিবহনের সময় শক্তির অপচয়ও কমবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পটির প্রথম পর্যায়ে ছত্তিশগড়, ওডিশা ও পশ্চিমবঙ্গকে নতুন সঞ্চালনব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে।

পাশাপাশি রাজস্থানের ভাদলা সৌরবিদ্যুৎ অঞ্চল থেকে নবায়নযোগ্য বিদ্যুৎ পরিবহনের জন্য নির্মিত ৬ হাজার মেগাওয়াট সক্ষমতার একটি উচ্চভোল্টেজ সঞ্চালনব্যবস্থার সঙ্গেও নতুন নেটওয়ার্কের সংযোগ স্থাপন করা হবে।

নতুন অবকাঠামো চালু হলে পশ্চিমাঞ্চলের উৎপাদনকেন্দ্র থেকে পূর্বাঞ্চলের শিল্প ও নগর এলাকায় বিপুল পরিমাণ বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা বাড়বে বলে আশা করছে ভারত।

সূত্র : রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ