ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা
ছবি: সংগৃহীত
ফলো করুন

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি ধাপে ধাপে নিম্নচাপ ও গভীর নিম্নচাপে রূপ নেওয়ার পর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। আবহাওয়ার এই পরিস্থিতির প্রভাবে আগামী ১৮ থেকে ২২ নভেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনাও জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে প্রকাশিত পর্যবেক্ষণে বিডব্লিউওটি জানায়, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি সামান্য উত্তর দিকে সরে গিয়ে সকালে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি এখন উত্তর ও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি আরও শক্তি সঞ্চয় করতে পারে।

সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, সুস্পষ্ট লঘুচাপটির কেন্দ্রের ৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের সর্বোচ্চ গড় গতিবেগ ঘণ্টায় ৩৫ কিলোমিটার। তবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে।

বিডব্লিউওটির পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

এরপর আরও শক্তি অর্জন করলে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে আবহাওয়ার এই ব্যবস্থা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত কোন দিকে অগ্রসর হবে কিংবা বাংলাদেশের উপকূলে সরাসরি আঘাত হানবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

বিডব্লিউওটি জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে সরাসরি আঘাত না করলেও এর পরোক্ষ প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে। বিশেষ করে ১৮ থেকে ২২ নভেম্বরের মধ্যে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি শনিবার সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হতে পারে।

ভারতের আবহাওয়া বিভাগের ১৪ নভেম্বরের পূর্বাভাসেও লঘুচাপটির আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা জানানো হয়েছে। সংস্থাটির হিসাবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং ১৬ নভেম্বর সন্ধ্যার দিকে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের প্রভাবে আপাতত সারা দেশের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে বুধবার (১৮ নভেম্বর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে।

ট্যাগ : বঙ্গোপসাগর ঘূর্ণিঝড় বিডব্লিউওটি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি ধাপে ধাপে নিম্নচাপ ও গভীর নিম্নচাপে রূপ নেওয়ার পর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। আবহাওয়ার এই পরিস্থিতির প্রভাবে আগামী ১৮ থেকে ২২ নভেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনাও জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে প্রকাশিত পর্যবেক্ষণে বিডব্লিউওটি জানায়, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি সামান্য উত্তর দিকে সরে গিয়ে সকালে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি এখন উত্তর ও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি আরও শক্তি সঞ্চয় করতে পারে।

সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, সুস্পষ্ট লঘুচাপটির কেন্দ্রের ৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের সর্বোচ্চ গড় গতিবেগ ঘণ্টায় ৩৫ কিলোমিটার। তবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে।

বিডব্লিউওটির পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

এরপর আরও শক্তি অর্জন করলে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে আবহাওয়ার এই ব্যবস্থা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত কোন দিকে অগ্রসর হবে কিংবা বাংলাদেশের উপকূলে সরাসরি আঘাত হানবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

বিডব্লিউওটি জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে সরাসরি আঘাত না করলেও এর পরোক্ষ প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে। বিশেষ করে ১৮ থেকে ২২ নভেম্বরের মধ্যে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি শনিবার সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হতে পারে।

ভারতের আবহাওয়া বিভাগের ১৪ নভেম্বরের পূর্বাভাসেও লঘুচাপটির আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা জানানো হয়েছে। সংস্থাটির হিসাবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং ১৬ নভেম্বর সন্ধ্যার দিকে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের প্রভাবে আপাতত সারা দেশের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে বুধবার (১৮ নভেম্বর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ