ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জলবায়ু সহনশীলতা বাড়াতে ৩ কোটি ডলার অর্থায়নের সুযোগ পেল বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ফলো করুন

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের সুরক্ষা জোরদারে তিন কোটি মার্কিন ডলার পর্যন্ত আন্তর্জাতিক অর্থায়নের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) নতুন কর্মসূচির প্রথম ধাপে নির্বাচিত পাঁচটি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। এই অর্থায়নের মাধ্যমে উপকূলীয় অবকাঠামো শক্তিশালী করা এবং জলবায়ুবান্ধব কৃষি কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায় তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ব্লু জোনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। পরিবেশ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

পরিবেশমন্ত্রী বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। অথচ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা বৃদ্ধি ও তাপপ্রবাহ দেশের মানুষের জীবন-জীবিকা, কৃষি উৎপাদন এবং অবকাঠামোর ওপর চাপ সৃষ্টি করছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার ২০২৬ সালের হালনাগাদ তথ্য তুলে ধরে তিনি জানান, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের গড় তাপমাত্রা প্রাক্-শিল্পায়ন যুগের তুলনায় প্রায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

এমন পরিস্থিতিতে সীমিত সম্পদ নিয়েও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানান মন্ত্রী।

বাংলাদেশের তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসি ৩.০ অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে প্রচলিত কার্যক্রম অব্যাহত থাকার পরিস্থিতির তুলনায় নিজস্ব সক্ষমতায় ৬ দশমিক ৩৯ শতাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক সহায়তা পাওয়া গেলে অতিরিক্ত ১৩ দশমিক ৯২ শতাংশ নিঃসরণ হ্রাসের পরিকল্পনা রয়েছে।

এসব লক্ষ্য বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন, বৃক্ষরোপণ, খাল পুনরুদ্ধার এবং দুর্যোগের আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জলবায়ু অর্থায়ন নিয়ে আবদুল আউয়াল মিন্টু বলেন, উন্নত দেশগুলোর প্রতিশ্রুত সহায়তা যথাসময়ে নিশ্চিত করা জরুরি। স্বল্পোন্নত দেশগুলোর জোট ২০৩৫ সালের আগেই বৈশ্বিক অভিযোজন অর্থায়ন তিন গুণ বাড়িয়ে বছরে ১২০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার দাবি জানিয়েছে। বাংলাদেশও এই দাবিকে সমর্থন করছে।

একই সঙ্গে গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি ও অ্যাডাপটেশন ফান্ড থেকে অর্থ পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান তিনি। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো যাতে সরাসরি এবং অনুদানভিত্তিক অর্থায়নের সুযোগ পায়, সে বিষয়েও গুরুত্ব দেন।

পরিবেশমন্ত্রী জানান, জলবায়ু অভিযোজন কার্যক্রম শুধু নীতিমালা ও পরিকল্পনায় সীমাবদ্ধ রাখলে চলবে না। স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে প্রকল্প বাস্তবায়ন এবং জাতীয় অভিযোজন পরিকল্পনার কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নিতে হবে।

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, জলবায়ু ক্ষয়ক্ষতি এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, বরং চলমান বাস্তবতা। এ ধরনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় গঠিত আন্তর্জাতিক তহবিলে যে পরিমাণ অর্থ রয়েছে, তা জমা পড়া প্রকল্প প্রস্তাবগুলোর তুলনায় অপর্যাপ্ত।

তাই ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিলে উন্নত দেশগুলোর অবদান বাড়ানো, অর্থ ছাড়ের প্রক্রিয়া দ্রুত করা এবং অর্থনৈতিক ও অর্থনৈতিক-বহির্ভূত ক্ষতি মোকাবিলায় কার্যকর সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে প্রশমন কার্যক্রম অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন পরিবেশমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশ ২০২৬ সালের পরও প্রশমন কর্মসূচি চালিয়ে ২০৩০ সাল পর্যন্ত কার্যকর রাখার পক্ষে।

জলবায়ুবান্ধব অর্থনীতিতে রূপান্তরের ক্ষেত্রে শ্রমিক, কৃষক, নারী, তরুণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার ওপরও গুরুত্ব দেন তিনি। কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করে ন্যায্য রূপান্তর বাস্তবায়নের আহ্বান জানান।

কপ-৩১ সম্মেলনের প্রথম চার দিনের আলোচনা প্রসঙ্গে আবদুল আউয়াল মিন্টু বলেন, গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও বেশ কিছু ইস্যুতে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর জোট, জি-৭৭ ও চীনসহ অন্যান্য সহযোগী দেশের সঙ্গে সমন্বয় করে আলোচনায় অংশ নিচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, সম্মেলন থেকে জলবায়ু অর্থায়ন বৃদ্ধি, অভিযোজন কার্যক্রম, ক্ষয়ক্ষতি মোকাবিলা, প্রযুক্তি হস্তান্তর এবং ন্যায্য রূপান্তরের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত আসবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, সংসদ সদস্য মানসুরা আক্তার এবং অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।

এ ছাড়া বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : জলবায়ু পরিবর্তন আবদুল আউয়াল মিন্টু কপ-৩১

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

জলবায়ু সহনশীলতা বাড়াতে ৩ কোটি ডলার অর্থায়নের সুযোগ পেল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের সুরক্ষা জোরদারে তিন কোটি মার্কিন ডলার পর্যন্ত আন্তর্জাতিক অর্থায়নের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) নতুন কর্মসূচির প্রথম ধাপে নির্বাচিত পাঁচটি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। এই অর্থায়নের মাধ্যমে উপকূলীয় অবকাঠামো শক্তিশালী করা এবং জলবায়ুবান্ধব কৃষি কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায় তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ব্লু জোনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। পরিবেশ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

পরিবেশমন্ত্রী বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। অথচ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা বৃদ্ধি ও তাপপ্রবাহ দেশের মানুষের জীবন-জীবিকা, কৃষি উৎপাদন এবং অবকাঠামোর ওপর চাপ সৃষ্টি করছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার ২০২৬ সালের হালনাগাদ তথ্য তুলে ধরে তিনি জানান, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের গড় তাপমাত্রা প্রাক্-শিল্পায়ন যুগের তুলনায় প্রায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

এমন পরিস্থিতিতে সীমিত সম্পদ নিয়েও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানান মন্ত্রী।

বাংলাদেশের তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসি ৩.০ অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে প্রচলিত কার্যক্রম অব্যাহত থাকার পরিস্থিতির তুলনায় নিজস্ব সক্ষমতায় ৬ দশমিক ৩৯ শতাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক সহায়তা পাওয়া গেলে অতিরিক্ত ১৩ দশমিক ৯২ শতাংশ নিঃসরণ হ্রাসের পরিকল্পনা রয়েছে।

এসব লক্ষ্য বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন, বৃক্ষরোপণ, খাল পুনরুদ্ধার এবং দুর্যোগের আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জলবায়ু অর্থায়ন নিয়ে আবদুল আউয়াল মিন্টু বলেন, উন্নত দেশগুলোর প্রতিশ্রুত সহায়তা যথাসময়ে নিশ্চিত করা জরুরি। স্বল্পোন্নত দেশগুলোর জোট ২০৩৫ সালের আগেই বৈশ্বিক অভিযোজন অর্থায়ন তিন গুণ বাড়িয়ে বছরে ১২০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার দাবি জানিয়েছে। বাংলাদেশও এই দাবিকে সমর্থন করছে।

একই সঙ্গে গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি ও অ্যাডাপটেশন ফান্ড থেকে অর্থ পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান তিনি। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো যাতে সরাসরি এবং অনুদানভিত্তিক অর্থায়নের সুযোগ পায়, সে বিষয়েও গুরুত্ব দেন।

পরিবেশমন্ত্রী জানান, জলবায়ু অভিযোজন কার্যক্রম শুধু নীতিমালা ও পরিকল্পনায় সীমাবদ্ধ রাখলে চলবে না। স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে প্রকল্প বাস্তবায়ন এবং জাতীয় অভিযোজন পরিকল্পনার কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নিতে হবে।

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, জলবায়ু ক্ষয়ক্ষতি এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, বরং চলমান বাস্তবতা। এ ধরনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় গঠিত আন্তর্জাতিক তহবিলে যে পরিমাণ অর্থ রয়েছে, তা জমা পড়া প্রকল্প প্রস্তাবগুলোর তুলনায় অপর্যাপ্ত।

তাই ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিলে উন্নত দেশগুলোর অবদান বাড়ানো, অর্থ ছাড়ের প্রক্রিয়া দ্রুত করা এবং অর্থনৈতিক ও অর্থনৈতিক-বহির্ভূত ক্ষতি মোকাবিলায় কার্যকর সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে প্রশমন কার্যক্রম অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন পরিবেশমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশ ২০২৬ সালের পরও প্রশমন কর্মসূচি চালিয়ে ২০৩০ সাল পর্যন্ত কার্যকর রাখার পক্ষে।

জলবায়ুবান্ধব অর্থনীতিতে রূপান্তরের ক্ষেত্রে শ্রমিক, কৃষক, নারী, তরুণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার ওপরও গুরুত্ব দেন তিনি। কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করে ন্যায্য রূপান্তর বাস্তবায়নের আহ্বান জানান।

কপ-৩১ সম্মেলনের প্রথম চার দিনের আলোচনা প্রসঙ্গে আবদুল আউয়াল মিন্টু বলেন, গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও বেশ কিছু ইস্যুতে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর জোট, জি-৭৭ ও চীনসহ অন্যান্য সহযোগী দেশের সঙ্গে সমন্বয় করে আলোচনায় অংশ নিচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, সম্মেলন থেকে জলবায়ু অর্থায়ন বৃদ্ধি, অভিযোজন কার্যক্রম, ক্ষয়ক্ষতি মোকাবিলা, প্রযুক্তি হস্তান্তর এবং ন্যায্য রূপান্তরের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত আসবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, সংসদ সদস্য মানসুরা আক্তার এবং অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।

এ ছাড়া বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ