ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

লরেন্স বিষ্ণোইয়ের পরিচয়ে সাত দিন ধরে হত্যার হুমকি পাচ্ছেন মাহমুদা মিতু

ছবি: সংগৃহীত
ফলো করুন

ভারতের আলোচিত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের পরিচয়ে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। তাঁর দাবি, গত সাত দিন ধরে সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এর আগেও একই ধরনের হুমকি পেয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন মাহমুদা মিতু। হুমকিসংক্রান্ত কয়েকটি স্ক্রিনশটও প্রকাশ করেন তিনি। এর মধ্যে ভারতীয় ফোন নম্বর থেকে লরেন্স বিষ্ণোই পরিচয়ে পাঠানো বার্তা রয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে বার্তাগুলো প্রকৃতপক্ষে লরেন্স বিষ্ণোই কিংবা তাঁর সহযোগীদের পাঠানো কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাহমুদা মিতু লেখেন, ‘গত সাত দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি। এর আগেও পেয়েছি। অথচ এসব বললেও হয়তো নুসরাতের ঘটনার মতোই বিষয়টিকে লঘু করার চেষ্টা হবে।’

একই পোস্টে বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে নিজের আবেগপ্রবণ হয়ে পড়া এবং মেজাজ হারানোর কারণও ব্যাখ্যা করেন এনসিপির এই সংসদ সদস্য।

মাহমুদা মিতু লেখেন, ‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, একপর্যায়ে মেজাজও হারিয়েছি। শত শত শহীদের রক্ত, আহতদের ত্যাগ, হান্নান মাসুদের মতো জুলাইয়ের সমন্বয়ক এবং নাহিদ ইসলামের মতো এক দফার ঘোষকের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে এই সংসদ। অথচ তাদের সঙ্গে যুক্তিতে না পেরে সংসদেই তুই-তুকারি, ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে! কথায় না পারলেই বেয়াদব আখ্যা দেওয়া হয়।’

সংসদে জুলাই আন্দোলনের সমন্বয়ক ও সংসদ সদস্য হান্নান মাসুদের প্রতি অবমাননাকর আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ প্রসঙ্গে মিতু লেখেন, ‘হান্নানকে যখন বারবার ‘বস, বস’, ‘বেয়াদব’ বলা হচ্ছিল, তখন চিৎকার করে বলছিলাম হত্যার হুমকি, বাড়িতে আগুন তো আমাদের দেওয়া হয়। আঁতাত করে চলা লোকজন কী করে বুঝবে, বাবা-মা, সন্তান এবং নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করতে বুকের ভেতর কতটা সাহস লাগে!’

তাঁর বক্তব্য অনুযায়ী, রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ক্ষেত্রে নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তিনি।

পোস্টে সংসদ সদস্য নুসরাতের বাড়িতে হামলার প্রসঙ্গও উল্লেখ করেন মাহমুদা মিতু। তাঁর আশঙ্কা, নিজের বিরুদ্ধে আসা হত্যার হুমকির বিষয়টিও গুরুত্বহীন করে দেখানোর চেষ্টা হতে পারে।

এ সময় শহীদ ওসমান হাদির একটি বক্তব্য স্মরণ করে তিনি লেখেন, ‘হাদি বলে গেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!’

এদিকে লরেন্স বিষ্ণোই ভারতের একজন আলোচিত গ্যাংস্টার। বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি এবং পাঞ্জাবি সংগীতশিল্পী সিধু মুস ওয়ালার হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর নাম আলোচনায় এসেছে। হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক ফৌজদারি মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

তবে মাহমুদা মিতুকে পাঠানো হুমকির সঙ্গে বিষ্ণোই বা তাঁর অপরাধী চক্রের সরাসরি সম্পৃক্ততার কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ট্যাগ : এনসিপি মাহমুদা মিতু লরেন্স বিষ্ণোই

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

লরেন্স বিষ্ণোইয়ের পরিচয়ে সাত দিন ধরে হত্যার হুমকি পাচ্ছেন মাহমুদা মিতু

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

ভারতের আলোচিত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের পরিচয়ে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। তাঁর দাবি, গত সাত দিন ধরে সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এর আগেও একই ধরনের হুমকি পেয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন মাহমুদা মিতু। হুমকিসংক্রান্ত কয়েকটি স্ক্রিনশটও প্রকাশ করেন তিনি। এর মধ্যে ভারতীয় ফোন নম্বর থেকে লরেন্স বিষ্ণোই পরিচয়ে পাঠানো বার্তা রয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে বার্তাগুলো প্রকৃতপক্ষে লরেন্স বিষ্ণোই কিংবা তাঁর সহযোগীদের পাঠানো কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাহমুদা মিতু লেখেন, ‘গত সাত দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি। এর আগেও পেয়েছি। অথচ এসব বললেও হয়তো নুসরাতের ঘটনার মতোই বিষয়টিকে লঘু করার চেষ্টা হবে।’

একই পোস্টে বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে নিজের আবেগপ্রবণ হয়ে পড়া এবং মেজাজ হারানোর কারণও ব্যাখ্যা করেন এনসিপির এই সংসদ সদস্য।

মাহমুদা মিতু লেখেন, ‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, একপর্যায়ে মেজাজও হারিয়েছি। শত শত শহীদের রক্ত, আহতদের ত্যাগ, হান্নান মাসুদের মতো জুলাইয়ের সমন্বয়ক এবং নাহিদ ইসলামের মতো এক দফার ঘোষকের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে এই সংসদ। অথচ তাদের সঙ্গে যুক্তিতে না পেরে সংসদেই তুই-তুকারি, ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে! কথায় না পারলেই বেয়াদব আখ্যা দেওয়া হয়।’

সংসদে জুলাই আন্দোলনের সমন্বয়ক ও সংসদ সদস্য হান্নান মাসুদের প্রতি অবমাননাকর আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ প্রসঙ্গে মিতু লেখেন, ‘হান্নানকে যখন বারবার ‘বস, বস’, ‘বেয়াদব’ বলা হচ্ছিল, তখন চিৎকার করে বলছিলাম হত্যার হুমকি, বাড়িতে আগুন তো আমাদের দেওয়া হয়। আঁতাত করে চলা লোকজন কী করে বুঝবে, বাবা-মা, সন্তান এবং নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করতে বুকের ভেতর কতটা সাহস লাগে!’

তাঁর বক্তব্য অনুযায়ী, রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ক্ষেত্রে নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তিনি।

পোস্টে সংসদ সদস্য নুসরাতের বাড়িতে হামলার প্রসঙ্গও উল্লেখ করেন মাহমুদা মিতু। তাঁর আশঙ্কা, নিজের বিরুদ্ধে আসা হত্যার হুমকির বিষয়টিও গুরুত্বহীন করে দেখানোর চেষ্টা হতে পারে।

এ সময় শহীদ ওসমান হাদির একটি বক্তব্য স্মরণ করে তিনি লেখেন, ‘হাদি বলে গেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!’

এদিকে লরেন্স বিষ্ণোই ভারতের একজন আলোচিত গ্যাংস্টার। বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি এবং পাঞ্জাবি সংগীতশিল্পী সিধু মুস ওয়ালার হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর নাম আলোচনায় এসেছে। হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক ফৌজদারি মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

তবে মাহমুদা মিতুকে পাঠানো হুমকির সঙ্গে বিষ্ণোই বা তাঁর অপরাধী চক্রের সরাসরি সম্পৃক্ততার কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ