ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এবার আপনার হয়ে কেনাকাটা ও পেমেন্ট করবে চ্যাটজিপিটি

ছবি: সংগৃহীত
ফলো করুন

অনলাইনে কেনাকাটার ধরন বদলে দিতে নতুন সুবিধা চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। ‘চ্যাটজিপিটি ওয়ালেট’ নামের এই সুবিধায় ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী পণ্য খুঁজে দেওয়া থেকে শুরু করে কেনাকাটার অর্থ পরিশোধ পর্যন্ত করতে পারবে এআই এজেন্ট। তবে প্রতিটি লেনদেনের চূড়ান্ত অনুমোদন দিতে হবে ব্যবহারকারীকেই।

শুক্রবার (১৩ নভেম্বর) নতুন এই সেবা চালুর ঘোষণা দেয় ওপেনএআই। প্রতিষ্ঠানটির ‘ডটস’ নামের এআই এজেন্টের মাধ্যমে সুবিধাটি ব্যবহার করা যাবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের সীমিতসংখ্যক চ্যাটজিপিটি প্রো গ্রাহকের জন্য এটি চালু করা হয়েছে।

নতুন সেবাটি ব্যবহারের জন্য গ্রাহকের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে ইস্যু করা সমর্থিত ভিসা, মাস্টারকার্ড অথবা আমেরিকান এক্সপ্রেস কার্ড এবং যুক্তরাষ্ট্রের বিলিং ঠিকানা থাকতে হবে।

চ্যাটজিপিটি ওয়ালেটের মাধ্যমে কেনাকাটা করতে প্রথমে ব্যবহারকারীকে একটি সমর্থিত পেমেন্ট কার্ড যুক্ত করতে হবে। এরপর নিজের প্রয়োজন ও পছন্দ জানিয়ে ডটস এআই এজেন্টকে নির্দেশনা দেওয়া যাবে। এআই এজেন্ট পণ্য খুঁজতে, বিভিন্ন বিকল্প তুলনা করতে এবং নির্বাচিত পণ্য কেনার পরবর্তী ধাপগুলো সম্পন্ন করতে সহায়তা করবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কেনাকাটার সিদ্ধান্তে ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বজায় থাকবে। অর্থ পরিশোধের আগে কোন পণ্য কেনা হচ্ছে, মোট কত টাকা খরচ হবে এবং কোন কার্ড থেকে অর্থ নেওয়া হবে, সেসব তথ্য যাচাই করতে পারবেন তিনি।

এরপর ফেস আইডি বা আঙুলের ছাপের মতো বায়োমেট্রিক নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে লেনদেন অনুমোদন করতে হবে। প্রতিটি অনুমোদনের রেকর্ডও সংরক্ষিত থাকবে।

নিরাপত্তার জন্য নতুন ওয়ালেটে বিশেষ পেমেন্ট টোকেন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ব্যবহারকারী কেনাকাটার অনুমোদন দিলে সংশ্লিষ্ট পেমেন্ট নেটওয়ার্ক মূল কার্ডের তথ্যের পরিবর্তে একটি বিকল্প ডিজিটাল পেমেন্ট তথ্য তৈরি করবে। এর মাধ্যমে অর্থ পরিশোধ হলেও ব্যবহারকারীর প্রকৃত কার্ডের তথ্য এআই এজেন্ট কিংবা বিক্রেতা প্রতিষ্ঠান জানতে পারবে না।

একবার কার্ড যুক্ত করার পর প্রতিবার নতুন করে কার্ডের তথ্য দেওয়ার প্রয়োজন হবে না। একই সঙ্গে প্রচলিত ক্রেডিট কার্ডের রিওয়ার্ড সুবিধা এবং নির্দিষ্ট শর্তে লেনদেন নিয়ে আপত্তি জানানোর অধিকারও বহাল থাকবে।

ভবিষ্যতে এআইয়ের মাধ্যমে কেনাকাটার প্রক্রিয়া আরও স্বয়ংক্রিয় করার পরিকল্পনা রয়েছে ওপেনএআইয়ের। ব্যবহারকারীরা আগাম নির্ধারণ করে দিতে পারবেন, এআই কত টাকা পর্যন্ত খরচ করতে পারবে, কোন ধরনের পণ্য কিনতে পারবে এবং কখন কেনাকাটা করা যাবে। নির্ধারিত শর্তের মধ্যে এআই এজেন্টকে আগাম অনুমোদন দেওয়ার ব্যবস্থাও চালু হতে পারে।

তবে নতুন এই প্রযুক্তি ব্যবহারের পথে কিছু বাধা রয়েছে। অনেক অনলাইন বিক্রেতা তাদের ওয়েবসাইটে এআই এজেন্টের কার্যক্রম সীমিত রাখছে। ফলে সব ওয়েবসাইটে চ্যাটজিপিটি ওয়ালেট ব্যবহার করে কেনাকাটা করা সম্ভব নাও হতে পারে।

এই সমস্যা সমাধানে অনলাইন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য ‘কমার্স পার্টনার প্লেবুক’ নামে একটি নির্দেশিকাও প্রকাশ করেছে ওপেনএআই। এতে এআই এজেন্টের মাধ্যমে কেনাকাটা ও অর্থ পরিশোধের সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে এআইনির্ভর কেনাকাটার বাজারে প্রতিযোগিতাও বাড়ছে। অ্যামাজন নিজেদের অ্যালেক্সা সহকারীর মাধ্যমে কেনাকাটায় গুরুত্ব দিচ্ছে। ডোরড্যাশ ও উবারের মতো প্রতিষ্ঠানের এআই এজেন্টের মাধ্যমে এখনো তুলনামূলক কম অর্ডার আসছে। তবে মেটার ‘মিউজ’ এআই সেবায় কেনাকাটা জনপ্রিয় কার্যক্রমগুলোর একটি হয়ে উঠেছে।

ওপেনএআই আপাতত সীমিত পরিসরে চ্যাটজিপিটি ওয়ালেট চালু করে এর কার্যকারিতা ও নিরাপত্তা পরীক্ষা করছে। পর্যায়ক্রমে আরও বেশি গ্রাহকের কাছে সেবাটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

নতুন এই উদ্যোগের মাধ্যমে চ্যাটজিপিটি শুধু তথ্য দেওয়া কিংবা পণ্য সম্পর্কে পরামর্শ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। ব্যবহারকারীর অনুমোদন নিয়ে সরাসরি কেনাকাটার কাজ সম্পন্ন করার দিকেও এগোচ্ছে এআই প্রযুক্তি।

সূত্র : টেকক্রাঞ্চ

ট্যাগ : চ্যাটজিপিটি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

এবার আপনার হয়ে কেনাকাটা ও পেমেন্ট করবে চ্যাটজিপিটি

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

অনলাইনে কেনাকাটার ধরন বদলে দিতে নতুন সুবিধা চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। ‘চ্যাটজিপিটি ওয়ালেট’ নামের এই সুবিধায় ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী পণ্য খুঁজে দেওয়া থেকে শুরু করে কেনাকাটার অর্থ পরিশোধ পর্যন্ত করতে পারবে এআই এজেন্ট। তবে প্রতিটি লেনদেনের চূড়ান্ত অনুমোদন দিতে হবে ব্যবহারকারীকেই।

শুক্রবার (১৩ নভেম্বর) নতুন এই সেবা চালুর ঘোষণা দেয় ওপেনএআই। প্রতিষ্ঠানটির ‘ডটস’ নামের এআই এজেন্টের মাধ্যমে সুবিধাটি ব্যবহার করা যাবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের সীমিতসংখ্যক চ্যাটজিপিটি প্রো গ্রাহকের জন্য এটি চালু করা হয়েছে।

নতুন সেবাটি ব্যবহারের জন্য গ্রাহকের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে ইস্যু করা সমর্থিত ভিসা, মাস্টারকার্ড অথবা আমেরিকান এক্সপ্রেস কার্ড এবং যুক্তরাষ্ট্রের বিলিং ঠিকানা থাকতে হবে।

চ্যাটজিপিটি ওয়ালেটের মাধ্যমে কেনাকাটা করতে প্রথমে ব্যবহারকারীকে একটি সমর্থিত পেমেন্ট কার্ড যুক্ত করতে হবে। এরপর নিজের প্রয়োজন ও পছন্দ জানিয়ে ডটস এআই এজেন্টকে নির্দেশনা দেওয়া যাবে। এআই এজেন্ট পণ্য খুঁজতে, বিভিন্ন বিকল্প তুলনা করতে এবং নির্বাচিত পণ্য কেনার পরবর্তী ধাপগুলো সম্পন্ন করতে সহায়তা করবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কেনাকাটার সিদ্ধান্তে ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বজায় থাকবে। অর্থ পরিশোধের আগে কোন পণ্য কেনা হচ্ছে, মোট কত টাকা খরচ হবে এবং কোন কার্ড থেকে অর্থ নেওয়া হবে, সেসব তথ্য যাচাই করতে পারবেন তিনি।

এরপর ফেস আইডি বা আঙুলের ছাপের মতো বায়োমেট্রিক নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে লেনদেন অনুমোদন করতে হবে। প্রতিটি অনুমোদনের রেকর্ডও সংরক্ষিত থাকবে।

নিরাপত্তার জন্য নতুন ওয়ালেটে বিশেষ পেমেন্ট টোকেন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ব্যবহারকারী কেনাকাটার অনুমোদন দিলে সংশ্লিষ্ট পেমেন্ট নেটওয়ার্ক মূল কার্ডের তথ্যের পরিবর্তে একটি বিকল্প ডিজিটাল পেমেন্ট তথ্য তৈরি করবে। এর মাধ্যমে অর্থ পরিশোধ হলেও ব্যবহারকারীর প্রকৃত কার্ডের তথ্য এআই এজেন্ট কিংবা বিক্রেতা প্রতিষ্ঠান জানতে পারবে না।

একবার কার্ড যুক্ত করার পর প্রতিবার নতুন করে কার্ডের তথ্য দেওয়ার প্রয়োজন হবে না। একই সঙ্গে প্রচলিত ক্রেডিট কার্ডের রিওয়ার্ড সুবিধা এবং নির্দিষ্ট শর্তে লেনদেন নিয়ে আপত্তি জানানোর অধিকারও বহাল থাকবে।

ভবিষ্যতে এআইয়ের মাধ্যমে কেনাকাটার প্রক্রিয়া আরও স্বয়ংক্রিয় করার পরিকল্পনা রয়েছে ওপেনএআইয়ের। ব্যবহারকারীরা আগাম নির্ধারণ করে দিতে পারবেন, এআই কত টাকা পর্যন্ত খরচ করতে পারবে, কোন ধরনের পণ্য কিনতে পারবে এবং কখন কেনাকাটা করা যাবে। নির্ধারিত শর্তের মধ্যে এআই এজেন্টকে আগাম অনুমোদন দেওয়ার ব্যবস্থাও চালু হতে পারে।

তবে নতুন এই প্রযুক্তি ব্যবহারের পথে কিছু বাধা রয়েছে। অনেক অনলাইন বিক্রেতা তাদের ওয়েবসাইটে এআই এজেন্টের কার্যক্রম সীমিত রাখছে। ফলে সব ওয়েবসাইটে চ্যাটজিপিটি ওয়ালেট ব্যবহার করে কেনাকাটা করা সম্ভব নাও হতে পারে।

এই সমস্যা সমাধানে অনলাইন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য ‘কমার্স পার্টনার প্লেবুক’ নামে একটি নির্দেশিকাও প্রকাশ করেছে ওপেনএআই। এতে এআই এজেন্টের মাধ্যমে কেনাকাটা ও অর্থ পরিশোধের সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে এআইনির্ভর কেনাকাটার বাজারে প্রতিযোগিতাও বাড়ছে। অ্যামাজন নিজেদের অ্যালেক্সা সহকারীর মাধ্যমে কেনাকাটায় গুরুত্ব দিচ্ছে। ডোরড্যাশ ও উবারের মতো প্রতিষ্ঠানের এআই এজেন্টের মাধ্যমে এখনো তুলনামূলক কম অর্ডার আসছে। তবে মেটার ‘মিউজ’ এআই সেবায় কেনাকাটা জনপ্রিয় কার্যক্রমগুলোর একটি হয়ে উঠেছে।

ওপেনএআই আপাতত সীমিত পরিসরে চ্যাটজিপিটি ওয়ালেট চালু করে এর কার্যকারিতা ও নিরাপত্তা পরীক্ষা করছে। পর্যায়ক্রমে আরও বেশি গ্রাহকের কাছে সেবাটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

নতুন এই উদ্যোগের মাধ্যমে চ্যাটজিপিটি শুধু তথ্য দেওয়া কিংবা পণ্য সম্পর্কে পরামর্শ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। ব্যবহারকারীর অনুমোদন নিয়ে সরাসরি কেনাকাটার কাজ সম্পন্ন করার দিকেও এগোচ্ছে এআই প্রযুক্তি।

সূত্র : টেকক্রাঞ্চ

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ