ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১৩ নভেম্বর বাংলাদেশে আসছেন মাওলানা মাহমুদ মাদানি

১৩ নভেম্বর বাংলাদেশে আসছেন মাওলানা মাহমুদ মাদানি
ছবি: সংগৃহীত
ফলো করুন

আট দিনের সফরে বাংলাদেশে আসছেন ভারতের প্রভাবশালী ইসলামী আলেম মাওলানা সাইয়্যেদ মাহমুদ মাদানি। আগামী ১৩ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত তিনি দেশের বিভিন্ন জেলার মাদরাসা, খানকাহ ও ধর্মীয় প্রতিষ্ঠানের আয়োজনে ইজতেমা, ইসলামী সম্মেলন এবং অন্যান্য ধর্মীয় কর্মসূচিতে অংশ নেবেন।

রোববার (৮ নভেম্বর) তাঁর বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেন ঢাকার আফতাবনগর মাদরাসার মুহতামিম ও মাওলানা মাহমুদ মাদানির খলিফা মুফতি মোহাম্মদ আলী। একই সঙ্গে সফরের নির্ধারিত কর্মসূচিও জানানো হয়।

প্রকাশিত সূচি অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) নরসিংদীর জামিয়া ইসলামিয়া হানাফিয়া বাঘীবাড়ী মাদরাসায় তিন দিনব্যাপী ইসলামী ইজতেমার মধ্য দিয়ে তাঁর সফরের ধর্মীয় কার্যক্রম শুরু হবে। ওই দিন মাগরিবের নামাজের পর ইজতেমায় বয়ান করার কথা রয়েছে তাঁর।

পরদিন শনিবার (১৪ নভেম্বর) সিলেটের মাদানি খানকাহ পরিদর্শন করবেন তিনি। রোববার (১৫ নভেম্বর) সিলেটের গোলাপবাগে আয়োজিত ধর্মীয় কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে এই আলেমের।

সিলেটের কর্মসূচি শেষে সোমবার (১৬ নভেম্বর) আবার নরসিংদী যাবেন মাওলানা মাহমুদ মাদানি। সেখানে জামিয়া ইসলামিয়া নূরুল উলুম পাড়শাইল মাদরাসায় আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মাদারীপুরের বাহাদুরপুর পীর সাহেবের খানকাহ এবং খুলনার জামিয়া ইসলামিয়া আসাদুল উলুম মাদানিনগর মাদরাসায় তাঁর একাধিক ধর্মীয় কর্মসূচি রয়েছে।

সফরের ষষ্ঠ দিন বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর দারুল উলুম বনশ্রী মাদরাসা পরিদর্শন করবেন তিনি। একই দিন সকাল ১১টায় ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত খতমে নবুওয়াত কনফারেন্সে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মুন্সীগঞ্জের ইদারাতুল উলুম আফতাবনগর মাদরাসা পরিদর্শনের কর্মসূচি রয়েছে। এ ছাড়া একই দিন ঢাকায় আয়োজিত তিন দিনব্যাপী ইসলামী ইজতেমার প্রথম দিনে মাগরিবের নামাজের পর বয়ান করবেন তিনি।

নির্ধারিত সফরের শেষ দিন শুক্রবার (২০ নভেম্বর) হবিগঞ্জের উমেদনগর মাদরাসায় আয়োজিত ধর্মীয় কর্মসূচিতে অংশ নেবেন মাওলানা মাহমুদ মাদানি। এর মধ্য দিয়ে তাঁর আট দিনের সফরের ঘোষিত কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

ভারতের দারুল উলুম দেওবন্দের শূরা সদস্য এবং জমিয়তে উলামায়ে হিন্দের একাংশের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

তাঁর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মাদরাসা, খানকাহ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, বিভিন্ন কর্মসূচিতে দেশের আলেম-উলামা, মাদরাসার শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মানুষের ব্যাপক অংশগ্রহণ থাকবে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


১৩ নভেম্বর বাংলাদেশে আসছেন মাওলানা মাহমুদ মাদানি

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

আট দিনের সফরে বাংলাদেশে আসছেন ভারতের প্রভাবশালী ইসলামী আলেম মাওলানা সাইয়্যেদ মাহমুদ মাদানি। আগামী ১৩ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত তিনি দেশের বিভিন্ন জেলার মাদরাসা, খানকাহ ও ধর্মীয় প্রতিষ্ঠানের আয়োজনে ইজতেমা, ইসলামী সম্মেলন এবং অন্যান্য ধর্মীয় কর্মসূচিতে অংশ নেবেন।

রোববার (৮ নভেম্বর) তাঁর বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেন ঢাকার আফতাবনগর মাদরাসার মুহতামিম ও মাওলানা মাহমুদ মাদানির খলিফা মুফতি মোহাম্মদ আলী। একই সঙ্গে সফরের নির্ধারিত কর্মসূচিও জানানো হয়।

প্রকাশিত সূচি অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) নরসিংদীর জামিয়া ইসলামিয়া হানাফিয়া বাঘীবাড়ী মাদরাসায় তিন দিনব্যাপী ইসলামী ইজতেমার মধ্য দিয়ে তাঁর সফরের ধর্মীয় কার্যক্রম শুরু হবে। ওই দিন মাগরিবের নামাজের পর ইজতেমায় বয়ান করার কথা রয়েছে তাঁর।

পরদিন শনিবার (১৪ নভেম্বর) সিলেটের মাদানি খানকাহ পরিদর্শন করবেন তিনি। রোববার (১৫ নভেম্বর) সিলেটের গোলাপবাগে আয়োজিত ধর্মীয় কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে এই আলেমের।

সিলেটের কর্মসূচি শেষে সোমবার (১৬ নভেম্বর) আবার নরসিংদী যাবেন মাওলানা মাহমুদ মাদানি। সেখানে জামিয়া ইসলামিয়া নূরুল উলুম পাড়শাইল মাদরাসায় আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মাদারীপুরের বাহাদুরপুর পীর সাহেবের খানকাহ এবং খুলনার জামিয়া ইসলামিয়া আসাদুল উলুম মাদানিনগর মাদরাসায় তাঁর একাধিক ধর্মীয় কর্মসূচি রয়েছে।

সফরের ষষ্ঠ দিন বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর দারুল উলুম বনশ্রী মাদরাসা পরিদর্শন করবেন তিনি। একই দিন সকাল ১১টায় ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত খতমে নবুওয়াত কনফারেন্সে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মুন্সীগঞ্জের ইদারাতুল উলুম আফতাবনগর মাদরাসা পরিদর্শনের কর্মসূচি রয়েছে। এ ছাড়া একই দিন ঢাকায় আয়োজিত তিন দিনব্যাপী ইসলামী ইজতেমার প্রথম দিনে মাগরিবের নামাজের পর বয়ান করবেন তিনি।

নির্ধারিত সফরের শেষ দিন শুক্রবার (২০ নভেম্বর) হবিগঞ্জের উমেদনগর মাদরাসায় আয়োজিত ধর্মীয় কর্মসূচিতে অংশ নেবেন মাওলানা মাহমুদ মাদানি। এর মধ্য দিয়ে তাঁর আট দিনের সফরের ঘোষিত কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

ভারতের দারুল উলুম দেওবন্দের শূরা সদস্য এবং জমিয়তে উলামায়ে হিন্দের একাংশের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

তাঁর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মাদরাসা, খানকাহ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, বিভিন্ন কর্মসূচিতে দেশের আলেম-উলামা, মাদরাসার শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মানুষের ব্যাপক অংশগ্রহণ থাকবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ