ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বকাপ ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন জুলিয়ান নাগেলসমান

ছবি: সংগৃহীত
ফলো করুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর জার্মানি জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জুলিয়ান নাগেলসমান। জার্মান সংবাদমাধ্যম বিল্ড ও স্কাই জার্মানির প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)।

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ১-১ গোলে সমতায় থাকলেও টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে পরাজিত হয় জার্মানরা।

এই হারের পর ফ্রাঙ্কফুর্টে ডিএফবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক করেন ৩৮ বছর বয়সী নাগেলসমান। বিভিন্ন প্রতিবেদনের দাবি, ওই বৈঠকের পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, নাগেলসমানের সঙ্গে ডিএফবির চুক্তির মেয়াদ ছিল ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়ায় তিনি প্রায় ৭০ লাখ ইউরো ক্ষতিপূরণ পেতে পারেন বলে জানা গেছে।

নাগেলসমানের বিদায়ের পর জার্মানির নতুন প্রধান কোচ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সাবেক লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের নাম। বর্তমানে তিনি রেড বুল গ্রুপের গ্লোবাল হেড অব সকার হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান জাতীয় দলের দায়িত্ব গ্রহণের সুযোগ এলে তার বর্তমান চুক্তিতে থাকা বিশেষ শর্ত অনুযায়ী দায়িত্ব গ্রহণের সুযোগ রয়েছে।

২০২৩ সালে জার্মানির কোচের দায়িত্ব নেওয়া নাগেলসমানের অধীনে দলটি শুরুতে আশাব্যঞ্জক পারফরম্যান্স দেখালেও বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে ২০১৮ ও ২০২২ সালের পর টানা তৃতীয় বিশ্বকাপেও হতাশাজনক ফল নিয়ে আসর শেষ করল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবারের আসরে তাদের যাত্রা শেষ হয়েছে রাউন্ড অব ৩২ থেকেই।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ জার্মানি জুলিয়ান নাগেলসমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

বিশ্বকাপ ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন জুলিয়ান নাগেলসমান

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

২০২৬ ফুটবল বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর জার্মানি জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জুলিয়ান নাগেলসমান। জার্মান সংবাদমাধ্যম বিল্ড ও স্কাই জার্মানির প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)।

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ১-১ গোলে সমতায় থাকলেও টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে পরাজিত হয় জার্মানরা।

এই হারের পর ফ্রাঙ্কফুর্টে ডিএফবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক করেন ৩৮ বছর বয়সী নাগেলসমান। বিভিন্ন প্রতিবেদনের দাবি, ওই বৈঠকের পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, নাগেলসমানের সঙ্গে ডিএফবির চুক্তির মেয়াদ ছিল ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়ায় তিনি প্রায় ৭০ লাখ ইউরো ক্ষতিপূরণ পেতে পারেন বলে জানা গেছে।

নাগেলসমানের বিদায়ের পর জার্মানির নতুন প্রধান কোচ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সাবেক লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের নাম। বর্তমানে তিনি রেড বুল গ্রুপের গ্লোবাল হেড অব সকার হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান জাতীয় দলের দায়িত্ব গ্রহণের সুযোগ এলে তার বর্তমান চুক্তিতে থাকা বিশেষ শর্ত অনুযায়ী দায়িত্ব গ্রহণের সুযোগ রয়েছে।

২০২৩ সালে জার্মানির কোচের দায়িত্ব নেওয়া নাগেলসমানের অধীনে দলটি শুরুতে আশাব্যঞ্জক পারফরম্যান্স দেখালেও বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে ২০১৮ ও ২০২২ সালের পর টানা তৃতীয় বিশ্বকাপেও হতাশাজনক ফল নিয়ে আসর শেষ করল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবারের আসরে তাদের যাত্রা শেষ হয়েছে রাউন্ড অব ৩২ থেকেই।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ