ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এসআরবির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদ

এসআরবির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদ
ছবি: সংগৃহীত
ফলো করুন

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ। দায়িত্ব নিয়েই তিনি জননিরাপত্তা নিশ্চিত ও আইনের শাসন প্রতিষ্ঠায় বাহিনীটিকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন।

রোববার (৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এসআরবির মহাপরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন ফারুক আহমেদ। পরে বাহিনীর সদস্যদের নিয়ে আয়োজিত স্বাগত দরবারে অংশ নেন তিনি।

দরবারে নতুন মহাপরিচালক এসআরবির সব পর্যায়ের সদস্যদের পেশাদারিত্ব, আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে প্রচলিত নিয়মকানুন অনুসরণ করে জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশের জননিরাপত্তা রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এসআরবিকে একটি রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনাও দেন তিনি।

ফারুক আহমেদ ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। চাকরিতে যোগ দেওয়ার পর রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

দীর্ঘ পুলিশি কর্মজীবনে তিনি মাঠপর্যায় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের নেতৃত্ব দিয়েছেন। ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এবং র‍্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও কাজ করেছেন ফারুক আহমেদ।

এসআরবির মহাপরিচালক হওয়ার আগে তিনি অতিরিক্ত আইজিপি পদমর্যাদায় হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় লাইবেরিয়া ও সুদানে দায়িত্ব পালন করেছেন তিনি।

শিক্ষাজীবনে ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।

ট্যাগ : এসআরবি ফারুক আহমেদ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার৮
  • ০৮ নভেম্বর ২০২৬
  • ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


এসআরবির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদ

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ। দায়িত্ব নিয়েই তিনি জননিরাপত্তা নিশ্চিত ও আইনের শাসন প্রতিষ্ঠায় বাহিনীটিকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন।

রোববার (৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এসআরবির মহাপরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন ফারুক আহমেদ। পরে বাহিনীর সদস্যদের নিয়ে আয়োজিত স্বাগত দরবারে অংশ নেন তিনি।

দরবারে নতুন মহাপরিচালক এসআরবির সব পর্যায়ের সদস্যদের পেশাদারিত্ব, আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে প্রচলিত নিয়মকানুন অনুসরণ করে জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশের জননিরাপত্তা রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এসআরবিকে একটি রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনাও দেন তিনি।

ফারুক আহমেদ ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। চাকরিতে যোগ দেওয়ার পর রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

দীর্ঘ পুলিশি কর্মজীবনে তিনি মাঠপর্যায় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের নেতৃত্ব দিয়েছেন। ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এবং র‍্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও কাজ করেছেন ফারুক আহমেদ।

এসআরবির মহাপরিচালক হওয়ার আগে তিনি অতিরিক্ত আইজিপি পদমর্যাদায় হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় লাইবেরিয়া ও সুদানে দায়িত্ব পালন করেছেন তিনি।

শিক্ষাজীবনে ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ