ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানকে নিজেদের দীর্ঘমেয়াদি নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য, ইরানে হামলা চালানো না হলে ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে বিলুপ্ত হয়ে যেত।
শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত দ্য ওয়াশিংটন টাইমসের এক প্রতিবেদনে ট্রাম্পের এই মন্তব্যের কথা জানানো হয়েছে।
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্তের পক্ষে অবস্থান তুলে ধরে ট্রাম্প বলেন, দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এই পদক্ষেপই ছিল একমাত্র সঠিক সিদ্ধান্ত।
এদিকে সামরিক অভিযানের বিষয়ে মার্কিন জনগণের মনোভাব এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের সম্ভাব্য প্রভাব নিয়েও আলোচনা করেন তিনি। এসব প্রসঙ্গে নিজের অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরে ইরানে সামরিক পদক্ষেপের সিদ্ধান্তকে সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট।
তবে ট্রাম্পের দাবির পক্ষে প্রতিবেদনে বিস্তারিত কোনো প্রমাণ বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য উল্লেখ করা হয়নি।
সূত্র: দ্য ওয়াশিংটন টাইমস।














মন্তব্যসমূহ