ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পোস্ট-হজ ফিরতি ফ্লাইট সম্পন্ন করল বিমান বাংলাদেশ

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২০২৬ সালের পোস্ট-হজ ফিরতি ফ্লাইট কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। গত ৩০ মে থেকে ১ জুলাই পর্যন্ত পরিচালিত এই কার্যক্রমে ১০৪টি পোস্ট-হজ ফ্লাইটে ৩২ হাজার ২৫৬ জন হাজিকে সৌদি আরব থেকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম এ তথ্য জানান।[BANGVIEWS-POST:1082]তিনি বলেন, একই সময়ে পরিচালিত ১২টি নিয়মিত ফ্লাইটে আরও ২ হাজার ২০৮ জন হাজি দেশে ফিরেছেন। সব মিলিয়ে পোস্ট-হজ কার্যক্রমে মোট ৩৪ হাজার ৪৬৪ জন হাজি নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন।বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, ২০২৬ সালের পুরো হজ মৌসুমে ১৮ এপ্রিল থেকে ১ জুলাই পর্যন্ত নিজস্ব সক্ষমতা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে হজ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। জাতীয় পতাকাবাহী সংস্থার পরিচালনাগত সক্ষমতার গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে এ কার্যক্রমকে দেখছে প্রতিষ্ঠানটি।বিমানের পক্ষ থেকে জানানো হয়, এবারের হজ কার্যক্রমে ৩৬টি ডেডিকেটেড চার্টার্ড ফ্লাইট এবং ১৬৮টি নিয়মিত ফ্লাইটের সমন্বয়ে পুরো অপারেশন পরিচালনা করা হয়। এর ফলে অতিরিক্ত ১ হাজার ৩০০ টনের বেশি কার্গো এবং প্রায় ২৩ হাজার ৫০০ জন সাধারণ যাত্রী পরিবহন সম্ভব হয়েছে।একই সঙ্গে পুরো হজ মৌসুমে উল্লেখযোগ্য ফ্লাইট বাতিল বা বড় ধরনের সময়সূচি পরিবর্তন ছাড়াই লন্ডন, কুয়ালালামপুর ও মধ্যপ্রাচ্যসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক রুটে বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট কার্যক্রম চালু রাখা হয়।[BANGVIEWS-POST:1080]নিজস্ব হজযাত্রী পরিবহনের পাশাপাশি বিমান ঢাকা বিমানবন্দরে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইনসের গ্রাউন্ড হ্যান্ডলিং এবং যাত্রীসেবা প্রদানকারী এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছে।বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দাবি, এক হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীর নিষ্ঠা, দক্ষতা, সমন্বিত পরিকল্পনা এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পুরো কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। এর ফলে দীর্ঘ ফ্লাইট বিলম্ব বা মালপত্র জটের মতো হজ মৌসুমের পরিচিত সমস্যা এবার কার্যত দেখা যায়নি।

পোস্ট-হজ ফিরতি ফ্লাইট সম্পন্ন করল বিমান বাংলাদেশ