ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গুলশান-বনানীতে শিডিউল ডিস্লাজিংয়ে সহযোগিতার আশ্বাস ডিএনসিসির

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় শিডিউল ডিস্লাজিং কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বৃহস্পতিবার ডিএনসিসি নগর ভবনে এ কার্যক্রম বাস্তবায়নের কর্মপদ্ধতি নির্ধারণে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসক বলেন, সেপটিক ট্যাংক পরিষ্কারের ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে কাজ করতে হবে, যাতে পরিবেশ দূষণ রোধ করা যায় এবং জনগণের স্বার্থ সুরক্ষিত থাকে।

তিনি বলেন, ঢাকার সব সেবা সিটি করপোরেশন এককভাবে পরিচালনা করে না। রাজউক, ওয়াসা ও বিদ্যুৎ বিভাগও নগরের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত। তাই এসব সংস্থার সঙ্গে সমন্বয় করেই ঢাকা উত্তর সিটি করপোরেশন জনগণের স্বার্থে কাজ করছে।

সভায় বারিধারা সোসাইটি, গুলশান সোসাইটি, বনানী সোসাইটি ও নিকেতন সোসাইটির প্রতিনিধিরা শিডিউল ডিস্লাজিং কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

সোসাইটির প্রতিনিধিরা জানান, ঢাকা শহরের কিছু এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় ঢাকা ওয়াসার সুয়ারেজ লাইন রয়েছে। আবার কিছু এলাকায় সেপটিক ট্যাংকের ব্যবস্থাও আছে। তবে অনেক জায়গায় পয়ঃবর্জ্য সরাসরি ড্রেনে দেওয়া হচ্ছে। এতে স্বাস্থ্যঝুঁকি, পরিবেশ দূষণ, মশার বংশবৃদ্ধি এবং জলাবদ্ধতার সমস্যা তৈরি হচ্ছে।

সভায় গুলশান, বনানী ও বারিধারা লেকসহ সব জলাধারে পয়ঃবর্জ্যের অবৈধ নিষ্কাশন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ডিএনসিসি প্রশাসক। একই সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং জনসচেতনতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সভায় জানান, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা ওয়াসার মধ্যে ২০২৩ সালের ১০ অক্টোবর একটি সমঝোতা স্মারক সই হয়।

ওই সমঝোতার আলোকে ডিএনসিসি এলাকায় নিরাপদ ও টেকসই পয়োনিষ্কাশন পরিষেবা বাস্তবায়নে শিডিউল ডিস্লাজিং কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে যোগ্য ৫টি বেসরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা যাচাইয়ের জন্য আগামী দুই মাসের মধ্যে পরীক্ষামূলক ড্রাই রান কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বারিধারা, গুলশান, বনানী ও নিকেতন সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ডিএনসিসি ও ঢাকা ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : গুলশান ডিএনসিসি ঢাকা উত্তর সিটি করপোরেশন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

গুলশান-বনানীতে শিডিউল ডিস্লাজিংয়ে সহযোগিতার আশ্বাস ডিএনসিসির

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় শিডিউল ডিস্লাজিং কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বৃহস্পতিবার ডিএনসিসি নগর ভবনে এ কার্যক্রম বাস্তবায়নের কর্মপদ্ধতি নির্ধারণে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসক বলেন, সেপটিক ট্যাংক পরিষ্কারের ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে কাজ করতে হবে, যাতে পরিবেশ দূষণ রোধ করা যায় এবং জনগণের স্বার্থ সুরক্ষিত থাকে।

তিনি বলেন, ঢাকার সব সেবা সিটি করপোরেশন এককভাবে পরিচালনা করে না। রাজউক, ওয়াসা ও বিদ্যুৎ বিভাগও নগরের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত। তাই এসব সংস্থার সঙ্গে সমন্বয় করেই ঢাকা উত্তর সিটি করপোরেশন জনগণের স্বার্থে কাজ করছে।

সভায় বারিধারা সোসাইটি, গুলশান সোসাইটি, বনানী সোসাইটি ও নিকেতন সোসাইটির প্রতিনিধিরা শিডিউল ডিস্লাজিং কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

সোসাইটির প্রতিনিধিরা জানান, ঢাকা শহরের কিছু এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় ঢাকা ওয়াসার সুয়ারেজ লাইন রয়েছে। আবার কিছু এলাকায় সেপটিক ট্যাংকের ব্যবস্থাও আছে। তবে অনেক জায়গায় পয়ঃবর্জ্য সরাসরি ড্রেনে দেওয়া হচ্ছে। এতে স্বাস্থ্যঝুঁকি, পরিবেশ দূষণ, মশার বংশবৃদ্ধি এবং জলাবদ্ধতার সমস্যা তৈরি হচ্ছে।

সভায় গুলশান, বনানী ও বারিধারা লেকসহ সব জলাধারে পয়ঃবর্জ্যের অবৈধ নিষ্কাশন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ডিএনসিসি প্রশাসক। একই সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং জনসচেতনতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সভায় জানান, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা ওয়াসার মধ্যে ২০২৩ সালের ১০ অক্টোবর একটি সমঝোতা স্মারক সই হয়।

ওই সমঝোতার আলোকে ডিএনসিসি এলাকায় নিরাপদ ও টেকসই পয়োনিষ্কাশন পরিষেবা বাস্তবায়নে শিডিউল ডিস্লাজিং কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে যোগ্য ৫টি বেসরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা যাচাইয়ের জন্য আগামী দুই মাসের মধ্যে পরীক্ষামূলক ড্রাই রান কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বারিধারা, গুলশান, বনানী ও নিকেতন সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ডিএনসিসি ও ঢাকা ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ