ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তিন আইন একীভূত করে হচ্ছে ‘আনসার বাহিনী আইন’: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য বর্তমানে কার্যকর তিনটি পৃথক আইন একীভূত করে একটি সমন্বিত ‘আনসার বাহিনী আইন’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে নবনির্মিত ‘অগ্রযাত্রা ভবন’, ‘প্রান্তিক সংযোগ পরিষেবা’, ‘প্রান্তিক শক্তি’ এবং ‘ভ্রাম্যমাণ আইটি প্রশিক্ষণ সেন্টার’ উদ্বোধন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম ‘আনসার বাহিনী আইন, ১৯৯৫’, ‘আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩’ এবং ‘গ্রাম প্রতিরক্ষা দল আইন, ১৯৯৫’-এর অধীনে পরিচালিত হচ্ছে।

তার মতে, তিনটি পৃথক আইনের পরিবর্তে একটি সমন্বিত আইন এবং এর অধীনে আধুনিক বিধিমালা প্রণয়ন করা হলে বাহিনীর কার্যক্রমের আইনি ভিত্তি আরও শক্তিশালী হবে। একই সঙ্গে প্রশাসনিক ব্যবস্থাপনা, পরিচালনা ও নিয়ন্ত্রণ আরও সুশৃঙ্খলভাবে করা সম্ভব হবে।

তেজগাঁওয়ে আধুনিক সদর দপ্তর

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য রাজধানীর তেজগাঁওয়ে আধুনিক সদর দপ্তর স্থাপনের পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ জন্য ৩ দশমিক ৪২৮ একর পরিত্যক্ত জমি আইন অনুযায়ী হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত সদর দপ্তরে বহুতল ভবনের পাশাপাশি আধুনিক কমান্ড সেন্টার থাকবে। সেখান থেকে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দ্রুত তথ্য আদান-প্রদান, কেন্দ্রীয়ভাবে বিভিন্ন অভিযান পর্যবেক্ষণ এবং সমন্বিত কৌশলগত পরিকল্পনা পরিচালনার সুযোগ তৈরি হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন সদর দপ্তর চালু হলে বাহিনীর পরিচালন সক্ষমতা বাড়ার পাশাপাশি কেন্দ্রীয় ব্যবস্থাপনার সঙ্গে মাঠ ও তৃণমূল পর্যায়ের যোগাযোগ আরও কার্যকর হবে।

নিরাপত্তায় আনসারের ভূমিকা

জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের ভূমিকার কথাও তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জাতীয় নির্বাচন, ধর্মীয় উৎসব, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা এবং বড় জনসমাগমের নিরাপত্তায় আনসার সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া পার্বত্য ও সীমান্তবর্তী এলাকায় যৌথ নিরাপত্তা কার্যক্রম, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো, মাদক ও চোরাচালান প্রতিরোধ, উচ্ছেদ অভিযান এবং বিভিন্ন অপরাধ দমন কার্যক্রমেও বাহিনীটি ভূমিকা রাখছে। নিখোঁজ শিশু উদ্ধার ও দালালবিরোধী অভিযানেও আনসার সদস্যরা কাজ করছেন বলে জানান তিনি।

প্রশিক্ষণ পাবেন এক লাখ স্বেচ্ছাসেবক

দেশের অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ জনসম্পদে রূপান্তরের অংশ হিসেবে এক লাখ টিডিপি স্বেচ্ছাসেবককে আধুনিক প্রশিক্ষণ ও ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনার কার্যক্রম চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর মাধ্যমে দেশব্যাপী একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

জাপানি ভাষা শিক্ষা, ‘সঞ্জীবন’ প্রকল্প, ডিজিটাল প্রশিক্ষণ, ‘প্রান্তিক সংযোগ’ ও ‘প্রান্তিক শক্তি’র মতো বিভিন্ন উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টি ও নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ আনসার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

তিন আইন একীভূত করে হচ্ছে ‘আনসার বাহিনী আইন’: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য বর্তমানে কার্যকর তিনটি পৃথক আইন একীভূত করে একটি সমন্বিত ‘আনসার বাহিনী আইন’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে নবনির্মিত ‘অগ্রযাত্রা ভবন’, ‘প্রান্তিক সংযোগ পরিষেবা’, ‘প্রান্তিক শক্তি’ এবং ‘ভ্রাম্যমাণ আইটি প্রশিক্ষণ সেন্টার’ উদ্বোধন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম ‘আনসার বাহিনী আইন, ১৯৯৫’, ‘আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩’ এবং ‘গ্রাম প্রতিরক্ষা দল আইন, ১৯৯৫’-এর অধীনে পরিচালিত হচ্ছে।

তার মতে, তিনটি পৃথক আইনের পরিবর্তে একটি সমন্বিত আইন এবং এর অধীনে আধুনিক বিধিমালা প্রণয়ন করা হলে বাহিনীর কার্যক্রমের আইনি ভিত্তি আরও শক্তিশালী হবে। একই সঙ্গে প্রশাসনিক ব্যবস্থাপনা, পরিচালনা ও নিয়ন্ত্রণ আরও সুশৃঙ্খলভাবে করা সম্ভব হবে।

তেজগাঁওয়ে আধুনিক সদর দপ্তর

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য রাজধানীর তেজগাঁওয়ে আধুনিক সদর দপ্তর স্থাপনের পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ জন্য ৩ দশমিক ৪২৮ একর পরিত্যক্ত জমি আইন অনুযায়ী হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত সদর দপ্তরে বহুতল ভবনের পাশাপাশি আধুনিক কমান্ড সেন্টার থাকবে। সেখান থেকে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দ্রুত তথ্য আদান-প্রদান, কেন্দ্রীয়ভাবে বিভিন্ন অভিযান পর্যবেক্ষণ এবং সমন্বিত কৌশলগত পরিকল্পনা পরিচালনার সুযোগ তৈরি হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন সদর দপ্তর চালু হলে বাহিনীর পরিচালন সক্ষমতা বাড়ার পাশাপাশি কেন্দ্রীয় ব্যবস্থাপনার সঙ্গে মাঠ ও তৃণমূল পর্যায়ের যোগাযোগ আরও কার্যকর হবে।

নিরাপত্তায় আনসারের ভূমিকা

জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের ভূমিকার কথাও তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জাতীয় নির্বাচন, ধর্মীয় উৎসব, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা এবং বড় জনসমাগমের নিরাপত্তায় আনসার সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া পার্বত্য ও সীমান্তবর্তী এলাকায় যৌথ নিরাপত্তা কার্যক্রম, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো, মাদক ও চোরাচালান প্রতিরোধ, উচ্ছেদ অভিযান এবং বিভিন্ন অপরাধ দমন কার্যক্রমেও বাহিনীটি ভূমিকা রাখছে। নিখোঁজ শিশু উদ্ধার ও দালালবিরোধী অভিযানেও আনসার সদস্যরা কাজ করছেন বলে জানান তিনি।

প্রশিক্ষণ পাবেন এক লাখ স্বেচ্ছাসেবক

দেশের অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ জনসম্পদে রূপান্তরের অংশ হিসেবে এক লাখ টিডিপি স্বেচ্ছাসেবককে আধুনিক প্রশিক্ষণ ও ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনার কার্যক্রম চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর মাধ্যমে দেশব্যাপী একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

জাপানি ভাষা শিক্ষা, ‘সঞ্জীবন’ প্রকল্প, ডিজিটাল প্রশিক্ষণ, ‘প্রান্তিক সংযোগ’ ও ‘প্রান্তিক শক্তি’র মতো বিভিন্ন উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টি ও নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ