ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

টেকনাফে গ্রাহকদের আর্থিক সাক্ষরতা বাড়াতে ইসলামী ব্যাংকের কর্মসূচি

ছবি: সংগৃহীত
ফলো করুন

ব্যাংকিং লেনদেনে গ্রাহকদের সচেতনতা বাড়ানো এবং আর্থিক জালিয়াতি থেকে সুরক্ষার বিষয়ে ধারণা দিতে কক্সবাজারের টেকনাফে বিশেষ কর্মসূচি আয়োজন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

সম্প্রতি উপজেলার শাপলাপুর এলাকায় গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা বিষয়ক এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে নিরাপদ ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা তৈরি এবং গ্রাহকদের আর্থিক জ্ঞান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফআইডি) মো. ইকবাল মহসীন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক (এফআইডি) মো. আলী হোসেন এবং ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান আবুল লাইস মোহাম্মদ খালেদ।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান আব্দুল নাসের।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের কক্সবাজার শাখার প্রধান মোহাম্মাদ বোরহান উদ্দিন খান, টেকনাফ শাখার প্রধান মোহাম্মাদ সাইফুল্লাহ এবং এজেন্ট ব্যাংকিংয়ের মালিকরা।

গ্রাহকদের আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, ব্যাংকিং সেবায় নিরাপত্তা সম্পর্কে ধারণা দেওয়া এবং বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণা প্রতিরোধে সচেতনতা তৈরিই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

ট্যাগ : বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

টেকনাফে গ্রাহকদের আর্থিক সাক্ষরতা বাড়াতে ইসলামী ব্যাংকের কর্মসূচি

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

ব্যাংকিং লেনদেনে গ্রাহকদের সচেতনতা বাড়ানো এবং আর্থিক জালিয়াতি থেকে সুরক্ষার বিষয়ে ধারণা দিতে কক্সবাজারের টেকনাফে বিশেষ কর্মসূচি আয়োজন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

সম্প্রতি উপজেলার শাপলাপুর এলাকায় গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা বিষয়ক এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে নিরাপদ ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা তৈরি এবং গ্রাহকদের আর্থিক জ্ঞান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফআইডি) মো. ইকবাল মহসীন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক (এফআইডি) মো. আলী হোসেন এবং ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান আবুল লাইস মোহাম্মদ খালেদ।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান আব্দুল নাসের।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের কক্সবাজার শাখার প্রধান মোহাম্মাদ বোরহান উদ্দিন খান, টেকনাফ শাখার প্রধান মোহাম্মাদ সাইফুল্লাহ এবং এজেন্ট ব্যাংকিংয়ের মালিকরা।

গ্রাহকদের আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, ব্যাংকিং সেবায় নিরাপত্তা সম্পর্কে ধারণা দেওয়া এবং বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণা প্রতিরোধে সচেতনতা তৈরিই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ