ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

টেকনাফে গ্রাহকদের আর্থিক সাক্ষরতা বাড়াতে ইসলামী ব্যাংকের কর্মসূচি

ব্যাংকিং লেনদেনে গ্রাহকদের সচেতনতা বাড়ানো এবং আর্থিক জালিয়াতি থেকে সুরক্ষার বিষয়ে ধারণা দিতে কক্সবাজারের টেকনাফে বিশেষ কর্মসূচি আয়োজন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।সম্প্রতি উপজেলার শাপলাপুর এলাকায় গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা বিষয়ক এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে নিরাপদ ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা তৈরি এবং গ্রাহকদের আর্থিক জ্ঞান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফআইডি) মো. ইকবাল মহসীন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক (এফআইডি) মো. আলী হোসেন এবং ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান আবুল লাইস মোহাম্মদ খালেদ।কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান আব্দুল নাসের।এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের কক্সবাজার শাখার প্রধান মোহাম্মাদ বোরহান উদ্দিন খান, টেকনাফ শাখার প্রধান মোহাম্মাদ সাইফুল্লাহ এবং এজেন্ট ব্যাংকিংয়ের মালিকরা।গ্রাহকদের আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, ব্যাংকিং সেবায় নিরাপত্তা সম্পর্কে ধারণা দেওয়া এবং বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণা প্রতিরোধে সচেতনতা তৈরিই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

টেকনাফে গ্রাহকদের আর্থিক সাক্ষরতা বাড়াতে ইসলামী ব্যাংকের কর্মসূচি