ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারতের আসামে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৯৫

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে চলমান ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে পৌঁছেছে। রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারভাবে পরিচালনা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় রাজ্যজুড়ে ১ হাজার ৯০০টির বেশি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করা হয়েছে। পাশাপাশি পুনর্বাসন ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণের কাজও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।[BANGVIEWS-POST:3230]সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে আসামের ২৫টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ১১ লাখ মানুষ নানা ধরনের দুর্ভোগের মধ্যে রয়েছেন। প্লাবিত এলাকায় বহু মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন এবং স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।ভারতে প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এসব দুর্যোগে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা নিয়মিত দেখা যায়।চলতি বছরের জুলাইয়ের শুরু থেকে ভারতের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ১৬০ জনের বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।সূত্র: আনাদোলু এজেন্সি

ভারতের আসামে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৯৫