ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এইচএসসি পরীক্ষায় ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য

এইচএসসি ২০২৬

এইচএসসি পরীক্ষায় ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য
ফাইল ছবি
ফলো করুন

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। সার্বিকভাবে এবার পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ অর্জন করেছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়। ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সাফল্যের হার বেশি। এবার ছাত্রীদের পাসের হার ৫৫ দশমিক ৪৫ শতাংশ, আর ছাত্রদের ক্ষেত্রে তা ৪৭ দশমিক ১৪ শতাংশ।

বোর্ডভিত্তিক প্রাপ্ত তথ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২, বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০, কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ০৪, ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৪৪ এবং দিনাজপুর বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৬৯১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত ২ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে ৯ সেপ্টেম্বর শেষ হয়।

ট্যাগ : এইচএসসি পরীক্ষা ২০২৬

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


এইচএসসি পরীক্ষায় ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। সার্বিকভাবে এবার পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ অর্জন করেছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়। ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সাফল্যের হার বেশি। এবার ছাত্রীদের পাসের হার ৫৫ দশমিক ৪৫ শতাংশ, আর ছাত্রদের ক্ষেত্রে তা ৪৭ দশমিক ১৪ শতাংশ।

বোর্ডভিত্তিক প্রাপ্ত তথ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২, বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০, কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ০৪, ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৪৪ এবং দিনাজপুর বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৬৯১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত ২ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে ৯ সেপ্টেম্বর শেষ হয়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ