পাবনা সদর উপজেলার সোনাপাতি বিলে বজ্রপাতের ঘটনায় ছয়জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা সবাই কিশোর ও তরুণ বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার গোবিন্দপুর এলাকার সোনাপাতি বিলে এ দুর্ঘটনা ঘটে।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃষ্টির সময় বজ্রপাত শুরু হলে কয়েকজন একটি পলিথিনের ঘরে আশ্রয় নেন। ওই ঘরেই বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
চেয়ারম্যান কবির হোসেন বাবু বলেন, আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্যসমূহ